মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ১৯:৩১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের গোষ্ঠী অনুসারে আশের-সন্তানদের বংশের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।

  2. যিহোশূয়া ১৯:৩২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ পরে গুলিবাঁট অনুযায়ী ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানদের নামে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানদের নামে উঠল।

  3. যিহোশূয়া ১৯:৩৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তাদের সীমা হেলফ অবধি, সানন্নীমের অলোন বৃক্ষ পর্যন্ত, অদামী-নেকব ও যব্‌নিয়েল দিয়ে লক্কুম পর্যন্ত গেল ও তার শেষভাগ যর্দনে ছিল।

  4. যিহোশূয়া ১৯:৩৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর ঐ সীমা পশ্চিম দিকে ফিরে অস্‌নোৎ-তাবোর পর্যন্ত গেল এবং সেখান দিয়ে হুক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্যন্ত ও পশ্চিমে আশের পর্যন্ত ও সূর্য্য উদয়ের দিকে যর্দ্দনের কাছে যিহূদা পর্যন্ত গেল।

  5. যিহোশূয়া ১৯:৩৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর দেওয়ালে ঘেরা নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ,

  6. যিহোশূয়া ১৯:৩৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    অদামা, রামা, হাৎসোর,

  7. যিহোশূয়া ১৯:৩৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    কেদশ, ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর,

  8. যিহোশূয়া ১৯:৩৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    যিরোণ, মিগদল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎ-শেমশ; তাদের গ্রামের সঙ্গে ঊনিশটি নগর।

  9. যিহোশূয়া ১৯:৩৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানদের বংশের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।

  10. যিহোশূয়া ১৯:৪০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ পরে গুলিবাঁট অনুযায়ী সপ্তম অংশ নিজের নিজের গোষ্ঠী অনুসারে দান-সন্তানদের নামে উঠল।

  11. যিহোশূয়া ১৯:৪১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

  12. যিহোশূয়া ১৯:৪২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    শালবীন, অয়ালোন, যিৎলা,

  13. যিহোশূয়া ১৯:৪৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    এলোন, তিম্না, ইক্রোণ,

  14. যিহোশূয়া ১৯:৪৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,

  15. যিহোশূয়া ১৯:৪৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,

  16. যিহোশূয়া ১৯:৪৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    মেয়র্কোন, রক্কোন ও যাফোর সামনের অঞ্চল।

  17. যিহোশূয়া ১৯:৪৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর দান (পূর্ব পুরুষ) সন্তানদের সীমা সেই সমস্ত স্থান অতিক্রম করল; কারণ দান-সন্তানেরা লেশম নগরের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করল এবং তা অধিকার করে তরোয়াল দিয়ে আক্রমণ করল এবং অধিকারের সঙ্গে তার মধ্যে বাস করল এবং নিজেদের পূর্বপুরুষ দানের নাম অনুসারে লেশমের নাম দান রাখল।

  18. যিহোশূয়া ১৯:৪৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের গোষ্ঠী অনুসারে দান-সন্তানদের বংশের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।

  19. যিহোশূয়া ১৯:৪৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ এই ভাবে নিজের নিজের সীমা অনুসারে অধিকারের জন্য তারা দেশ বিভাগের কাজ শেষ করল; আর ইস্রায়েল-সন্তানরা তাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।

  20. যিহোশূয়া ১৯:৫০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তারা সদাপ্রভুর বাক্য অনুসারে তিনি যে নগর চেয়েছিলেন অর্থাৎ পাহাড়ি অঞ্চল ইফ্রয়িম প্রদেশে তিম্নৎ-সেরহ তাঁকে দিল; তাতে তিনি ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করলেন।

  21. যিহোশূয়া ১৯:৫১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    এই সমস্ত অধিকার ইলীয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানদের বংশের সমস্ত পিতৃকুলপতিদের শীলোতে সদাপ্রভুর সামনে সমাগম-তাঁবুর দরজার কাছে গুলিবাঁটের মাধ্যমে দিলেন। এই ভাবে তাঁরা দেশ ভাগের কাজ শেষ করলেন।

  22. যিহোশূয়া ২০:১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন,

  23. যিহোশূয়া ২০:২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল; আমি মোশির মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেই সমস্ত আশ্রয়-নগর নির্দিষ্ট কর।

  24. যিহোশূয়া ২০:৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তাতে যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ও অজান্তে কাউকে হত্যা করে, সেই হত্যাকারী সেখানে পালাতে পারবে এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা থেকে তোমাদের রক্ষার স্থান হবে।

  25. যিহোশূয়া ২০:৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর সে তার মধ্যে কোন এক নগরে পালিয়ে যাবে এবং নগরের দরজার প্রবেশ স্থানে দাঁড়িয়ে নগরের প্রাচীনদের কাছে তার কথা বলবে; পরে তারা নগরের মধ্যে তাদের কাছে তাকে নিয়ে এসে তাদের মধ্যে বাস করতে স্থান দেবে।