Skip to content

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ১:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ মিশর দেশ থেকে লোকেদের বের হয়ে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনের সদাপ্রভু সীনয় মরুপ্রান্তে সমাগম তাঁবুতে মোশিকে বললেন,

  2. গণনা ১:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তোমরা লোকেদের গোষ্ঠী অনুসারে, বংশ অনুসারে, নাম সংখ্যা অনুসারে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষ, প্রত্যেক লোককে গোন।

  3. গণনা ১:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কুড়ি বছর ও তার বেশি বয়সী যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে যাবার যোগ্য, তাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাদেরকে গণনা কর।

  4. গণনা ১:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর প্রত্যেক বংশ থেকে একজন করে, একজন গোষ্ঠী প্রধান, তোমাদের সহকারী হবে।

  5. গণনা ১:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে, তাদের নাম হল রূবেণের পক্ষে শদেয়ূরের ছেলে ইলীষূর।

  6. গণনা ১:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল।

  7. গণনা ১:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যিহূদার পক্ষে অম্মীনাদবের ছেলে নহশোন।

  8. গণনা ১:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইষাখরের পক্ষে সূয়ারের ছেলে নথনেল।

  9. গণনা ১:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সবূলূনের পক্ষে হেলোনের ছেলে ইলীয়াব।

  10. গণনা ১:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যোষেফের ছেলেদের মধ্যে ইফ্রয়িমের পক্ষে অম্মীহূদের ছেলে ইলীশামা, মনঃশির পক্ষে পদাহসূরের ছেলে গমলীয়েল।

  11. গণনা ১:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    বিন্যামীনের পক্ষে গিদিয়োনির ছেলে অবীদান।

  12. গণনা ১:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দানের পক্ষে অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর।

  13. গণনা ১:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আশেরের পক্ষে অক্রণের ছেলে পগীয়েল।

  14. গণনা ১:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গাদের পক্ষে দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ।

  15. গণনা ১:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নপ্তালির পক্ষে ঐননের ছেলে অহীরঃ।”

  16. গণনা ১:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এরা মণ্ডলীর মনোনীত লোক, তারা তাদের পূর্বপুরুষদের বংশের শাসনকর্ত্তা; তারা ইস্রায়েলের হাজারপতি ছিল।

  17. গণনা ১:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তখন মোশি ও হারোণ নথিভুক্ত ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন

  18. গণনা ১:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং দ্বিতীয় মাসের প্রথম দিনের সমস্ত মণ্ডলীকে জড়ো করলেন। কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী লোকেদের নাম পূর্বপুরুষরা সনাক্ত করেছেন। তাঁকে পূর্বপুরুষের নাম অনুসারে তাদের গোত্র ও পরিবারের নাম ছিল।

  19. গণনা ১:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে সীনয় মরুপ্রান্তে তাদেরকে গণনা করলেন।

  20. গণনা ১:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তার সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হল।

  21. গণনা ১:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা রূবেণ বংশ থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো লোক গণনা করলেন।

  22. গণনা ১:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    শিমিয়োন সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হল।

  23. গণনা ১:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা শিমিয়োন বংশ থেকে ঊনষষ্টি হাজার তিনশো লোক গণনা করলেন।

  24. গণনা ১:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গাদ সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।

  25. গণনা ১:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা গাদ বংশ থেকে পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশজন লোক গণনা করলেন।