মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ১:৫১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যখন সমাগম তাঁবু অন্য জায়গায় নিয়ে যাবে, অবশ্যই লেবীয়েরা তা ভাঁজ করে নিয়ে যাবে। যখন সমাগম তাঁবু স্থাপন করা হবে, অবশ্যই লেবীয়েরা তা স্থাপন করবে। অন্য কোন লোক সমাগম তাঁবুর কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।

  2. গণনা ১:৫২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যখন ইস্রায়েল সন্তানেরা তাদের তাঁবু স্থাপন করবে, প্রত্যেক ব্যক্তি তার শিবিরের পতাকার সামনে আসবে।

  3. গণনা ১:৫৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু ইস্রায়েল সন্তানদের মণ্ডলীর ওপর যাতে আমার রাগ না হয়, এর জন্য লেবীয়েরা অবশ্যই সাক্ষ্যের সমাগম তাঁবু ঘিরে তাদের তাঁবু স্থাপন করবে। লেবিয়েরা অবশ্যই সাক্ষ্যের সমাগম তাঁবুর দেখাশোনা করবে।”

  4. গণনা ১:৫৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানরা সেই রকম করল। সদাপ্রভু মোশিকে যা যা আদেশ করেছিলেন, সেই অনুসারে তারা সবই করল।

  5. গণনা ২:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  6. গণনা ২:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে।

  7. গণনা ২:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে।

  8. গণনা ২:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যিহূদার সৈন্যসংখ্যা চুয়াত্তর হাজার ছয়শো জন।

  9. গণনা ২:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে।

  10. গণনা ২:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নথনেলের সৈন্য সংখ্যা চুয়ান্ন হাজার চারশো জন।

  11. গণনা ২:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সবূলূন বংশ ইষাখরের পাশে শিবির করবে, হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের নেতা হবে।

  12. গণনা ২:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সবূলূনের সৈন্য সংখ্যা সাতান্ন হাজার চারশো জন।

  13. গণনা ২:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে।

  14. গণনা ২:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে।

  15. গণনা ২:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    রূবেণের সৈন্য সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো জন।

  16. গণনা ২:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।

  17. গণনা ২:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    শিমিয়োনের সৈন্য সংখ্যা ঊনষষ্টি হাজার তিনশো জন।

  18. গণনা ২:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গাদ বংশও তার পাশে থাকবে। দ্যুয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের নেতা হবে।

  19. গণনা ২:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গাদের সৈন্য সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ জন।

  20. গণনা ২:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    রূবেণের শিবিরের গণনা করা মোট সৈন্য সংখ্যা এক লক্ষ একান্ন হাজার চারশো পঞ্চাশ জন। তারা শিবির থেকে দ্বিতীয় বারে এগিয়ে যাবে।

  21. গণনা ২:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে।

  22. গণনা ২:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে।

  23. গণনা ২:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িমের সৈন্য সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন।

  24. গণনা ২:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে।

  25. গণনা ২:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মনঃশির সৈন্য সংখ্যা বত্রিশ হাজার দুশো জন।