মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

"Sinai & The Law" খুঁজুন

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যাত্রাপুস্তক ১৬:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে তারা এলীম থেকে যাত্রা করল। আর মিশর দেশ থেকে চলে যাবার পর দ্বিতীয় মাসের পনেরোতম দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সীন মরুপ্রান্তে উপস্থিত হল, তা এলীমের ও সীনয়ের মাঝখানে।

  2. যাত্রাপুস্তক ১৬:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের বিরুদ্ধে মরুপ্রান্তে অভিযোগ করল;

  3. যাত্রাপুস্তক ১৬:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েল সন্তানেরা তাঁদেরকে বলল, “হায়, হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হাতে কেন মারা যাই নি? তখন মাংসের হাঁড়ীর কাছে বসতাম, রুটি খেয়ে সন্তুষ্ট হতাম, তোমরা তো আমাদের সমস্ত গোষ্ঠীকে না খাইয়ে মারার জন্য বের করে এই মরুপ্রান্তে এনেছ।”

  4. যাত্রাপুস্তক ১৬:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, আমি তোমাদের জন্য স্বর্গ থেকে খাদ্য দ্রব্য বর্ষণ করব; লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন সেইদিনের র জন্য খাদ্য কুড়োবে; যেন আমি তাদের এই পরীক্ষা নিই যে, তারা আমার ব্যবস্থাতে চলবে কি না।

  5. যাত্রাপুস্তক ১৬:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ষষ্ঠ দিনের তারা যা আনবে, সেটা রান্না করলে প্রতিদিন যা কুড়ায়, তার দ্বিগুন হবে।”

  6. যাত্রাপুস্তক ১৬:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ও হারোণ সমস্ত ইস্রায়েল সন্তানকে বললেন, “সন্ধ্যাবেলায় তোমরা জানবে যে, সদাপ্রভু তোমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।

  7. যাত্রাপুস্তক ১৬:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সকালে তোমরা সদাপ্রভুর প্রতাপ দেখতে পাবে, কারণ সদাপ্রভুর বিরুদ্ধে যে অভিযোগ, তা তিনি শুনেছেন। আমরা কে যে, তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ কর?”

  8. যাত্রাপুস্তক ১৬:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি বললেন, “সদাপ্রভু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তোমাদেরকে মাংস দেবেন ও সকালে তৃপ্তি সহকারে রুটি দেবেন; সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা যে অভিযোগ করছ, তা তিনি শুনেছেন; আমরা কে? তোমরা যে অভিযোগ করছ, সেটা আমাদের বিরুদ্ধে নয়, সদাপ্রভুরই বিরুদ্ধে করছ।”

  9. যাত্রাপুস্তক ১৬:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে মোশি হারোণকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বলো, ‘তোমরা সদাপ্রভুর সামনে এস; কারণ তিনি তোমাদের অভিযোগ শুনেছেন’।”

  10. যাত্রাপুস্তক ১৬:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে হারোণ যখন ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে এটা বলছিলেন, তখন তারা মরুপ্রান্তের দিকে মুখ ফেরাল; আর দেখ, মেঘস্তম্ভের মধ্যে সদাপ্রভুর প্রতাপ দেখা গেল।

  11. যাত্রাপুস্তক ১৬:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু মোশিকে বললেন,

  12. যাত্রাপুস্তক ১৬:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    “আমি ইস্রায়েল সন্তানদের অভিযোগ শুনেছি; তুমি তাদেরকে বলো, সন্ধ্যাবেলায় তোমরা মাংস খাবে ও সকালে রুটি খেয়ে তৃপ্ত হবে; তখন জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।”

  13. যাত্রাপুস্তক ১৬:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে সন্ধ্যাকালে তিতির পাখি উড়ে এসে শিবির ঢেকে দিল এবং সকালে শিবিরের চারিদিকে শিশির পড়ল।

  14. যাত্রাপুস্তক ১৬:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যখন শিশির শুকিয়ে গেল, দেখ, মাটিতে তুষারের মত সরু বীজের মত বস্তু মরুপ্রান্তের উপরে পড়ে আছে।

  15. যাত্রাপুস্তক ১৬:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সেটা দেখে ইস্রায়েল সন্তানরা একে অপরকে বলল, “এটা কি?” কারণ সেটা কি, তারা জানত না। তখন মোশি বললেন, “এটা সেই রুটি, যা সদাপ্রভু তোমাদেরকে খাবার জন্য দিয়েছেন।

  16. যাত্রাপুস্তক ১৬:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এর বিষয়ে সদাপ্রভু এই আদেশ দিয়েছেন, তোমরা প্রত্যেক জন নিজেদের প্রয়োজন মত তা কুড়াও; তোমরা প্রত্যেকে নিজেদের তাঁবুতে থাকা লোকেদের সংখ্যা অনুসারে এক এক জনের জন্য এক এক ওমর পরিমাপে তা কুড়াও।”

  17. যাত্রাপুস্তক ১৬:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে ইস্রায়েল সন্তানেরা সেই রকম করল; কেউ বেশি, কেউ কম কুড়ালো।

  18. যাত্রাপুস্তক ১৬:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে ওমরে তা মেপে দেখলে, যে বেশি সংগ্রহ করেছিল, তার অভাব হল না; তারা প্রত্যেকে নিজের নিজের প্রয়োজন অনুযায়ী কুড়িয়েছিল।

  19. যাত্রাপুস্তক ১৬:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশি বললেন, “তোমরা কেউ সকালের জন্য এর কিছু রেখো না।”

  20. যাত্রাপুস্তক ১৬:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবুও কেউ কেউ মোশির কথা না মেনে সকালের জন্য কিছু কিছু রাখল, তখন তাতে পোকা জন্মালো ও দুর্গন্ধ হল; আর মোশি তাঁদের উপরে খুব রাগ করলেন।

  21. যাত্রাপুস্তক ১৬:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর প্রত্যেকদিন সকালে তারা নিজের নিজের প্রয়োজন অনুযায়ী কুড়াত, কিন্তু খুব রোদ হলে তা গলে যেত।

  22. যাত্রাপুস্তক ১৬:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে ছয় দিনের র দিন তারা দ্বিগুন খাদ্য সংগ্রহ করত, প্রত্যেক জন দুই ওমর করে কুড়াল, আর মণ্ডলীর অধ্যক্ষেরা সবাই এসে মোশিকে জানালেন।

  23. যাত্রাপুস্তক ১৬:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি তাঁদেরকে বললেন, সদাপ্রভু তাই বলেছেন; কাল বিশ্রামপর্ব, সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র বিশ্রামবার; তোমাদের যা ভাজবার আছে তা ভাজ ও যা রান্না করবার আছে পাক কর এবং যা অতিরিক্তও, তা সকালের জন্য তুলে রাখ।

  24. যাত্রাপুস্তক ১৬:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে তারা মোশির আজ্ঞানুযায়ী সকাল পর্যন্ত তা রাখল, তখন তাতে দুর্গন্ধ হল না, পোকাও জন্মালো না।

  25. যাত্রাপুস্তক ১৬:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি বললেন, আজ তোমরা এটা ভোজন কর, কারণ আজ সদাপ্রভুর বিশ্রামবার; আজ মাঠে এটা পাবে না।