মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ১৬:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমরা ছয় দিন তা কুড়াবে; কিন্তু সাত দিনের র দিন বিশ্রামবার, সে দিন তা পাবে না।

  2. ঈশ্বরের পদক্ষেপ ১৬:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তা সত্বেও সাত দিনের র দিনের লোকদের মধ্যে কেউ কেউ তা কুড়াবার জন্য বের হল; কিন্তু কিছুই পেল না।

  3. ঈশ্বরের পদক্ষেপ ১৬:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, তোমরা আমার আদেশ ও ব্যবস্থা পালন করতে কতকাল অস্বীকার করতে থাকবে?

  4. ঈশ্বরের পদক্ষেপ ১৬:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    দেখ, সদাপ্রভুই তোমাদেরকে বিশ্রামবার দিয়েছেন, তাই তিনি ছয় দিনের র দিন দুই দিনের র খাদ্য তোমাদেরকে দিয়ে থাকেন; তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় থাক; সাত দিনের র দিন কেউ নিজের জায়গা থেকে বাইরে যাবে না।

  5. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে লোকেরা সাত দিনের র দিন বিশ্রাম করল।

  6. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েলের বংশ ঐ খাদ্যের নাম মান্না রাখল; তা ধনে বীজের মত সাদা এবং তাঁর স্বাদ মধুমেশানো বিস্কুটের মত ছিল।

  7. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে মোশি বললেন, “সদাপ্রভু এই আদেশ করেছেন, ‘তোমরা বংশপরম্পরা অনুসারে ওর এক ওমর পরিমাণ তুলে রেখো, যেন আমি তোমাদেরকে মিশর দেশ থেকে আনার দিনের দূরের নির্জন জায়গায় যে খাবার খেতে দিতাম, তারা তা দেখতে পায়’।”

  8. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি হারোণকে বললেন, “তুমি একটা পাত্র নিয়ে পূর্ণ এক ওমর পরিমাপের সমান মান্না সদাপ্রভুর সামনে রাখ; তা তোমাদের পূর্বপুরুষদের নিয়মের জন্য রাখা যাবে।”

  9. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন, সদাপ্রভু মোশিকে যেমন আদেশ করেছিলেন, সেইভাবে হারোণ সাক্ষ্য সিন্দুকের কাছে থাকবার জন্য তা তুলে রাখলেন।

  10. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানেরা চল্লিশ বছর, যতক্ষণ না বসবাসকারী দেশে উপস্থিত হল, ততক্ষণ সেই মান্না খেল; কনান দেশের সীমাতে উপস্থিত না হওয়া পর্যন্ত তারা মান্না খেত।

  11. ঈশ্বরের পদক্ষেপ ১৬:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এখন এক ওমর সমান হলো ঐফার দশমাংশ।

  12. ঈশ্বরের পদক্ষেপ ১৭:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সীন মরুভূমি থেকে যাত্রা শুরু করে সদাপ্রভুর আদেশ অনুসারে নির্ধারিত সমস্ত স্থান দিয়ে যাত্রা করে রফীদীমে গিয়ে শিবির স্থাপন করল; আর সেখানে লোকেদের পান করার জন্য জল ছিল না।

  13. ঈশ্বরের পদক্ষেপ ১৭:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এই জন্য লোকেরা মোশিকে দোষ দিয়ে বলল, “আমাদেরকে জল দাও, আমরা পান করব।” মোশি তাদেরকে বললেন, “কেন আমার সঙ্গে ঝগড়া করছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করছ?”

  14. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন লোকেরা সেখানে জল পিপাসায় ব্যাকুল হল, আর মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদের ও পশুদেরকে পিপাসিত করে হত্যা করতে মিশর থেকে কেন আনলে?”

  15. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “আমি এই লোকদের জন্য কি করব? কিছুক্ষণের মধ্যে এরা আমাকে পাথরের আঘাতে হত্যা করবে।”

  16. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদের আগে যাও, ইস্রায়েলের কয়েক জন প্রাচীনকে সঙ্গে নিয়ে, আর যেটা দিয়ে নদীতে আঘাত করেছিলে, সেই লাঠি হাতে নিয়ে যাও।

  17. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    দেখ, আমি হোরেবে সেই শিলার উপরে তোমার সামনে দাঁড়াবো; তুমি শিলাতে আঘাত করবে, তাতে সেটা থেকে জল বের হবে, আর লোকেরা পান করবে।” তখন মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে সেই রকম করলেন।

  18. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সেই স্থানের নাম মঃসা ও মরীবা [পরীক্ষা ও বিবাদ] রাখলেন, কারণ ইস্রায়েল সন্তানরা অভিযোগ করেছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করে বলেছিল, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না?

  19. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ ঐ দিনের অমালেক এসে রফীদীমে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে লাগল।

  20. ঈশ্বরের পদক্ষেপ ১৭:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে মোশি যিহোশূয়কে বললেন, “তুমি আমাদের জন্য লোক বেছে নাও, যাও, অমালেকের সঙ্গে যুদ্ধ করো; কাল আমি ঈশ্বরের লাঠি হাতে নিয়ে পর্বতে চূড়ায় দাঁড়াব।”

  21. ঈশ্বরের পদক্ষেপ ১৭:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় মোশির আদেশ অনুসারে কাজ করলেন; অমালেকের সঙ্গে যুদ্ধ করলেন এবং মোশি, হারোণ ও হূর পর্বতের শৃঙ্গে উঠলেন।

  22. ঈশ্বরের পদক্ষেপ ১৭:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর এইরকম হল, মোশি যখন তাঁর হাত তুলে ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি তাঁর হাত নামালে অমালেক জয়ী হয়।

  23. ঈশ্বরের পদক্ষেপ ১৭:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশির হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একটি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তাঁর উপরে বসলেন এবং হারোণ ও হূর একজন একদিকে ও অন্যজন অন্য দিকে তাঁর হাত ধরে রাখলেন, তাতে সূর্য্য না ডোবা পর্যন্ত তাঁর হাত স্থির থাকল।

  24. ঈশ্বরের পদক্ষেপ ১৭:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যিহোশূয় অমালেককে ও তাঁর লোকেদেরকে তরোয়াল দিয়ে পরাজয় করলেন।

  25. ঈশ্বরের পদক্ষেপ ১৭:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু মোশিকে বললেন, “এই কথা স্মরণে রাখার জন্য বইয়ে লেখ এবং যিহোশূয়ের কানের কাছে পড়ে শুনাও; কারণ আমি আকাশের নীচে থেকে অমালেকের স্মৃতি পুরোপুরি লোপ করব।”