circa 1446 BC
Moses & The Exodus
God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.
এই কালের পদ
¶ ইস্রায়েলের ছেলেরা, যাঁরা মিশর দেশে গিয়েছিলেন, পরিবারের সবাই যাকোবের সঙ্গে গিয়েছিলেন, তাঁদের নাম হল;
রূবেন, শিমিয়োন, লেবি ও যিহূদা,
ইষাখর, সবূলূন ও বিন্যামীন,
দান, নপ্তালি, গাদ ও আশের।
যাকোবের বংশ থেকে মোট সত্তর জন মানুষ ছিল; আর যোষেফ মিশরেই ছিলেন।
- যাত্রাপুস্তক ১:৬আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
পরে যোষেফ, তাঁর ভায়েরা ও সেই দিনের র সমস্ত লোক মারা গেলেন।
- যাত্রাপুস্তক ১:৭আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
¶ আর ইস্রায়েলের সন্তানেরা ফলবান হল, সংখ্যায় অনেক বৃদ্ধি পেল, খুব শক্তিশালী হয়ে উঠল এবং তাদের মাধ্যমে দেশ ভরে গেল।
- যাত্রাপুস্তক ১:৮আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
পরে মিশরে এক নতুন রাজা উঠলেন, যিনি যোষেফকে চিনতেন না।
- যাত্রাপুস্তক ১:৯আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
তিনি তাঁর প্রজাদেরকে বললেন, “দেখ, আমাদের থেকে ইস্রায়েলের সন্তানরা সংখ্যায় বেশি ও শক্তিশালী;
- যাত্রাপুস্তক ১:১০আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
এস, আমরা তাদের সঙ্গে বুদ্ধির সঙ্গে ব্যবহার করি, নাহলে তারা বৃদ্ধি পাবে এবং যুদ্ধের দিন তারাও শত্রুদের দলে যোগ দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে এবং এই দেশ থেকে চলে যায়।”
- যাত্রাপুস্তক ১:১১আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
অতএব তারা কঠিন পরিশ্রম করিয়ে তাদের কষ্ট দেবার জন্য তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করল। আর তারা ফরৌণের জন্য ভান্ডারের নগর, পিথোম ও রামিষেষ তৈরী করল।
- যাত্রাপুস্তক ১:১২আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
কিন্তু তারা তাদের মাধ্যমে যত দুঃখ পেল, ততই বৃদ্ধি পেতে ও ছড়িয়ে পড়তে লাগল; তাই ইস্রায়েল সন্তানদের জন্য তারা খুব চিন্তিত হয়ে পড়ল।
- যাত্রাপুস্তক ১:১৩আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
আর মিশরীয়েরা নিষ্ঠুর ভাবে ইস্রায়েল সন্তানদের দাসের মত কাজ করালো;
- যাত্রাপুস্তক ১:১৪আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
তারা কাদা তৈরির কাজে, ইট ও ক্ষেতের সমস্ত কাজে দাসের মত খাটিয়ে তাদের জীবন কষ্টকর করে তুলল। তারা তাদের দিয়ে যে সব দাসের কাজ করাতো, সে সমস্ত নিষ্ঠুর ভাবে করাতো।
- যাত্রাপুস্তক ১:১৫আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
¶ পরে মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামে দুই ইব্রীয় ধাত্রীকে এই কথা বললেন,
- যাত্রাপুস্তক ১:১৬আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
“যে দিনের তোমরা ইব্রীয় স্ত্রীদের ধাত্রীর কাজ করবে ও তাদেরকে প্রসবের দিন দেখবে, যদি ছেলে হয়, তাকে হত্যা করবে; আর যদি মেয়ে হয়, তাকে জীবিত রাখবে।”
- যাত্রাপুস্তক ১:১৭আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, সুতরাং মিশরের রাজার আদেশ না মেনে ছেলে সন্তানদের জীবিত রাখত।
- যাত্রাপুস্তক ১:১৮আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
তাই মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে বললেন, “এ রকম কাজ কেন করেছ? ছেলে সন্তানদের কেন জীবিত রেখেছ?”
- যাত্রাপুস্তক ১:১৯আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
ধাত্রীরা ফরৌণকে উত্তরে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মত নয়; তারা বলবতী, তাদের কাছে ধাত্রী যাবার আগেই তাদের প্রসব হয়।”
- যাত্রাপুস্তক ১:২০আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
তাই ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল।
- যাত্রাপুস্তক ১:২১আনু. ১৬৩৫ খ্রিস্টপূর্ব
সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত বলে তিনি তাদের বংশের বৃদ্ধি করলেন।
- যাত্রাপুস্তক ১:২২আনু. ১৫৭৩ খ্রিস্টপূর্ব
পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন, “তোমরা [ইব্রীয়দের] জন্ম নেওয়া প্রত্যেক ছেলেকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু প্রত্যেক মেয়েকে জীবিত রাখবে।”
- যাত্রাপুস্তক ২:১আনু. ১৫৭২ খ্রিস্টপূর্ব
¶ আর লেবির বংশের এক পুরুষ গিয়ে এক লেবীয় মেয়েকে বিয়ে করলেন।
- যাত্রাপুস্তক ২:২আনু. ১৫৭১ খ্রিস্টপূর্ব
আর সেই স্ত্রী গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন ও শিশুটিকে সুন্দর দেখে তিন মাস লুকিয়ে রাখলেন।
- যাত্রাপুস্তক ২:৩আনু. ১৫৭১ খ্রিস্টপূর্ব
পরে আর লুকাতে না পেরে তিনি এক নলের ঝুড়ি নিয়ে পিচ তেল ও আলকাতরা মাখিয়ে তার মধ্যে ছেলেটিকে রাখলেন ও নদীর তীরে নলবনে সেটি রাখলেন।