মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Moses & The Exodus

God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.

415 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি যে লোকদেরকে মুক্ত করেছ, তাদেরকে নিজের দয়াতে চালাচ্ছ, তুমি নিজের শক্তিতে তাদেরকে পবিত্র স্থানে চালনা করছ, যেখানে তুমি বাস কর।

  2. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    লোকেরা এটা শুনল এবং তারা ভয় পেল, পলেষ্টীয়বাসীরা ব্যথাগ্রস্ত হয়ে পড়ল।

  3. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন ইদোমের প্রধানেরা ভয় পেল; মোয়াবের সৈন্যরা কাঁপতে লাগল; কনানের অধিবাসীরা গলে গেল।

  4. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আতঙ্ক ও ভয় তাঁদের উপরে পড়ছে; তোমার বাহুবলে তারা এখনো পাথরের মত হয়ে আছে; যতক্ষণ, হে সদাপ্রভু, তোমার প্রজারা উত্তীর্ন না হয়।

  5. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি তাদেরকে নিয়ে যাবে, তোমার অধিকার পর্বতে তাদের রোপণ করবে; হে সদাপ্রভু, সেখানে তুমি তোমার বাসস্থান প্রস্তুত করেছ; হে প্রভু, সেখানে তোমার হাত পবিত্রস্থান স্থাপন করেছ।

  6. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু যুগে যুগে অনন্তকাল রাজত্ব করবেন।”

  7. ঈশ্বরের পদক্ষেপ ১৫:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ কারণ ফরৌণের ঘোড়ারা তাঁর রথগুলি ও ঘোড়াচালকরা সমেত সমুদ্রের মধ্যে প্রবেশ করল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাঁদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে চলে গেল।

  8. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে হারোণের বোন মরিয়ম ভাববাদিনীর হাতে খঞ্জনি নিলেন এবং তাঁর পিছু পিছু অন্য স্ত্রীলোকেরা সবাই খঞ্জনি নিয়ে নাচতে নাচতে বেরোলো।

  9. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মরিয়ম লোকেদের কাছে এই গান গাইলেন, “তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান কর; কারণ তিনি বিজয়ের সঙ্গে মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়াচালকদের সমুদ্রে ছুঁড়ে ফেললেন।”

  10. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর মোশি ইস্রায়েলকে সূফসাগর থেকে এগিয়ে শূর মরুপ্রান্তে নিয়ে গেল; আর তারা তিনদিন মরুপ্রান্তে যেতে যেতে জল পেল না।

  11. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তারা মারাতে উপস্থিত হল, কিন্তু মারার জল পান করতে পারল না, কারণ সেই জল তেতো; এই জন্য তাঁর নাম মারা [তিক্ততা] রাখা হল।

  12. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন লোকেরা মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, “আমরা কি পান করব?”

  13. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে কাঁদতে লাগলেন, আর সদাপ্রভু তাঁকে একটা গাছ দেখালেন; তিনি তা নিয়ে জলে ছুঁড়ে ফেললে জল মিষ্টি হল। সেখানে সদাপ্রভু ইস্রায়েলের জন্য নিয়ম ও শাসন নির্ধারণ করলেন এবং তার পরীক্ষা নিলেন,

  14. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর বললেন, “তুমি যদি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ কর, তাঁর চোখে যা ঠিক তাই কর, তাঁর আদেশ শোনো ও তাঁর নিয়মগুলি পালন কর, তবে আমি মিশরীয়দেরকে যে সব রোগে আক্রান্ত করলাম, সেই সবেতে তোমাকে আক্রমণ করতে দেব না; কারণ আমি সদাপ্রভু, তোমার আরোগ্যকারী।”

  15. ঈশ্বরের পদক্ষেপ ১৫:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তারা এলীমে উপস্থিত হল। সেখানে জলের বারোটি উনুই ও সত্তরটি খেজুরগাছ ছিল; তারা সেখানে জলের কাছে শিবির স্থাপন করল।