Skip to content

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২৬:১আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    ¶ আগে অব্রামের দিনের যে দূর্ভিক্ষ হয়, তাছাড়া দেশে আর এক দূর্ভিক্ষ দেখা দিল। তখন ইসহাক গরারে পলেষ্টীয়দের রাজা অবীমেলকের কাছে গেলেন।

  2. আদিপুস্তক ২৬:২আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তাঁকে দর্শন দিয়ে বললেন, “তুমি মিশর দেশে নেমে যেও না, আমি তোমাকে যে দেশের কথা বলব, সেখানে থাক;

  3. আদিপুস্তক ২৬:৩আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    এই দেশে বসবাস কর; আমি তোমার সঙ্গে থেকে তোমাকে আশীর্বাদ করব, কারণ আমিই তোমাকে ও তোমার বংশকে এই সব দেশ দেব এবং তোমার বাবা অব্রাহামের কাছে যে শপথ করেছিলাম, তা সফল করব।

  4. আদিপুস্তক ২৬:৪আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    আমি আকাশের তারাদের মতো তোমার বংশ বৃদ্ধি করব, তোমার বংশকে এই সব দেশ দেব ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে।

  5. আদিপুস্তক ২৬:৫আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    কারণ অব্রাহাম আমার বাক্য মেনে আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সব পালন করেছে।”

  6. আদিপুস্তক ২৬:৬আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তাই ইসহাক গরারে বাস করলেন।

  7. আদিপুস্তক ২৬:৭আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    আর সে জায়গার লোকেরা তাঁর স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, “উনি আমার বোন; কারণ, এ আমার স্ত্রী, এই কথা বলতে তিনি ভয় পেলেন, ভাবলেন, কি জানি এই জায়গার লোকেরা রিবিকার জন্য আমাকে হত্যা করবে; কারণ তিনি দেখতে সুন্দরী ছিলেন।”

  8. আদিপুস্তক ২৬:৮আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু সে জায়গায় বহুকাল বাস করলে পর কোনো দিনের পলেষ্টীয়দের রাজা অবীমেলক জানালা দিয়ে দেখলেন, আর দেখ, ইসহাক নিজের স্ত্রী রিবিকার সঙ্গে সোহাগপূর্ণ ব্যবহার করছে।

  9. আদিপুস্তক ২৬:৯আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তখন অবীমেলক ইসহাককে ডেকে বললেন, “দেখুন, তিনি অবশ্য আপনার স্ত্রী; তবে আপনি বোন বলে তাঁর পরিচয় কেন দিয়েছিলেন?” ইসহাক উত্তর করলেন, “আমি ভাবছিলাম, কি জানি, তাঁর জন্য আমার মৃত্যু হবে।”

  10. আদিপুস্তক ২৬:১০আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তখন অবীমেলক বললেন, “আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? কোনো লোক আপনার ভার্য্যার সঙ্গে অনায়াসে শয়ন করতে পারত; তা হলে আপনি আমাদেরকে দোষী করতেন।”

  11. আদিপুস্তক ২৬:১১আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তাই অবীমেলক সব লোককে এই আজ্ঞা দিলেন, “যে কেউ এই ব্যক্তিকে কিম্বা এর স্ত্রীকে স্পর্শ করবে, তাঁর প্রাণদণ্ড অবশ্য হবে।”

  12. আদিপুস্তক ২৬:১২আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    আর ইসহাক সেই দেশে চাষবাস করে সেই বছর একশো গুণ শস্য পেলেন এবং সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করলেন।

  13. আদিপুস্তক ২৬:১৩আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    আর তিনি ধনী হলেন এবং আরো বৃদ্ধি পেয়ে অনেক বড় লোক হলেন;

  14. আদিপুস্তক ২৬:১৪আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    আর তাঁর ভেড়া ও গরু সম্পত্তি এবং অনেক দাস দাসী হল; আর পলেষ্টীয়রা তাঁর প্রতি হিংসা করতে লাগল।

  15. আদিপুস্তক ২৬:১৫আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তাঁর বাবা অব্রাহামের দিনের তাঁর দাসরা যে যে কুয়ো খুঁড়েছিল, পলেষ্টীয়রা সে সব বুজিয়ে ফেলেছিল ও ধূলোতে ভর্তি করেছিল।

  16. আদিপুস্তক ২৬:১৬আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক ইসহাককে বললেন, “আমাদের কাছ থেকে চলে যান, কারণ আপনি আমাদের থেকে অনেক শক্তিশালী হয়েছেন।”

  17. আদিপুস্তক ২৬:১৭আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    পরে ইস্‌হাক সেখান থেকে চলে গেলেন ও গরারের উপত্যকাতে তাঁবু স্থাপন করে সেখানে বাস করলেন।

  18. আদিপুস্তক ২৬:১৮আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    ইস্‌হাক নিজের বাবা অব্রাহামের দিনের খোঁড়া কুয়ো সব আবার খুঁড়লেন; কারণ অব্রাহামের মৃত্যুর পরে পলেষ্টীয়রা সে সব বুজিয়ে ফেলেছিল; তাঁর বাবা সেই সকলের যে যে নাম রেখেছিলেন, তিনিও সেই সেই নাম রাখলেন!

  19. আদিপুস্তক ২৬:১৯আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    সেই উপত্যকায় ইসহাকের দাসরা খুঁড়ে জলের উনুই বিশিষ্ট এক কুয়ো পেল।

  20. আদিপুস্তক ২৬:২০আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তাতে গরারীয় পশুপালকেরা ইসহাকের পশুপালকদের সঙ্গে বিবাদ করে বলল, এ জল আমাদের; অতএব তিনি সেই কুয়োর নাম এষক [বিবাদ] রাখলেন, যেহেতু তারা তাঁর সঙ্গে বিবাদ করেছিল।

  21. আদিপুস্তক ২৬:২১আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    পরে তাঁর দাসরা আর এক কুয়ো খনন করলে তারা সেটির জন্যও বিবাদ করল; তাতে তিনি সেটির নাম সিটনা [বিপক্ষতা] রাখলেন।

  22. আদিপুস্তক ২৬:২২আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    তিনি সেখান থেকে চলে গিয়ে অন্য এক কুয়ো খনন করলেন; সেটার জন্য তারা বিবাদ করল না; তাই তিনি সেটার নাম রহোবোৎ [প্রশস্ত স্থান] রেখে বললেন, এখন সদাপ্রভু আমাদেরকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হব।

  23. আদিপুস্তক ২৬:২৩আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    পরে তিনি সেখান থেকে বের-শেবাতে উঠে গেলেন।

  24. আদিপুস্তক ২৬:২৪আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    সেই রাতে সদাপ্রভু তাঁকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় কর না, কারণ আমি নিজের দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্ত্তী, আমি আশীর্বাদ করব ও তোমার বংশ বৃদ্ধি করব।”

  25. আদিপুস্তক ২৬:২৫আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব

    ইসহাক সেই জায়গায় যজ্ঞবেদি নির্মাণ করে সদাপ্রভুর নামে ডাকলেন, আর সেই জায়গায় তিনি তাঁবু স্থাপন করলেন ও তাঁর দাসরা সেখানে একটা কুয়ো খুঁড়ল।