- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Moses & The Exodus
God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন ইস্রায়েলীয় সৈন্যের আগে আগে যাওয়া ঈশ্বরের দূত সরে গিয়ে তাদের পিছু পিছু গেলেন এবং মেঘস্তম্ভ তাদের সামনে থেকে সরে গিয়ে তাদের পিছনে গিয়ে দাঁড়াল;
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তা মিশরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই দুইয়ের মধ্যে আসল; আর সেই মেঘ ও অন্ধকার থাকল, কিন্তু সেটা রাতে আলো দিল এবং সমস্ত রাত একদল অন্য দলের কাছে আসল না।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মোশি সমুদ্রের উপরে তাঁর হাত বাড়ালেন, তাতে সদাপ্রভু সেই সমস্ত রাতে শক্তিশালী পূর্ব দিকের বায়ু দিয়ে সমুদ্রকে সরিয়ে দিলেন ও তা শুকনো জমিতে পরিণত করলেন, তাতে জল দুই ভাগ হল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করল এবং তাদের ডান ও বাম দিকের জল দেওয়ালের মত হল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে মিশরীয়েরা, ফরৌণের সব ঘোড়া ও রথ এবং ঘোড়াচালকরা তাড়া করে তাদের পিছু পিছু সমুদ্রের মধ্যে প্রবেশ করল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু রাতের শেষ দিনের সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভ থেকে মিশরীয় সৈন্যদের উপরে নজর রাখলেন ও মিশরীয়দের সৈন্যকে ব্যাকুল করে তুললেন।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তিনি তাদের রথের চাকার গতিরোধ করলেন, তাতে তারা খুব কষ্ট করে রথ চালাল; তখন মিশরীয়েরা বলল, “চল, আমরা ইস্রায়েলের সামনে থেকে পালিয়ে যাই, কারণ সদাপ্রভু তাদের হয়ে মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করছেন।”
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমুদ্রের উপরে হাত বাড়াও; তাতে জল ফিরে মিশরীয়দের উপরে, তাদের রথের উপরে ও ঘোড়াচালকদের উপরে আসবে।”
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন মোশি সমুদ্রের উপরে হাত বাড়ালেন, আর সকাল হতে না হতেই সমুদ্র আগের মত সমান হয়ে গেল; তাতে মিশরীয়েরা সমুদ্রের দিকেই পালিয়ে গেল; আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিশরীয়দেরকে ঠেলে দিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
জল ফিরে এল ও তাদের রথ ও ঘোড়াচালকদেরকে ঢেকে দিল, তাতে ফরৌণের যে সব সৈন্য তাদের পিছনে সমুদ্রে প্রবেশ করেছিল, তাদের একজনও বেঁচে থাকল না।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
যদিও ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে গিয়েছিল এবং তাদের ডানে ও বামে জল একটি দেওয়ালের মত হয়েছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এই ভাবে সেদিন সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করলেন ও ইস্রায়েল মিশরীয়দেরকে সমুদ্রের ধারে মৃত দেখল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৪:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর ইস্রায়েল মিশরীয়দের প্রতি করা সদাপ্রভুর আশ্চর্য্য কাজ দেখল; তাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করল এবং সদাপ্রভুতে ও তাঁর দাস মোশিতে বিশ্বাস করল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তখন মোশি ও ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই গীত গান করলেন; তাঁরা বলল “আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব; কারণ তিনি বিজয়ের সঙ্গে মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়াচালকদের সমুদ্রে ছুঁড়ে ফেললেন।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু আমার শক্তি ও গান, তিনি আমার পরিত্রান হলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁর প্রশংসা করব; আমার পিতার ঈশ্বর, আমি তাঁকে মহিমান্বিত করব।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু যোদ্ধা; সদাপ্রভু তাঁর নাম।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তিনি ফরৌণের রথগুলি ও সৈন্যদলকে সমুদ্রে ছুঁড়ে ফেললেন; তাঁর মনোনীত সেনাপতিরা সুফসাগরে ডুবে গেল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
জলরাশি তাদেরকে ঢেকে দিল; তারা অগাধ জলে পাথরের মত তলিয়ে গেল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
হে সদাপ্রভু, তোমার ডান হাত শক্তিতে মহিমান্বিত; হে সদাপ্রভু, তোমার ডান হাত শত্রু ধ্বংসকারী।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি নিজের মহিমার প্রতাপে, যাঁরা তোমার বিরুদ্ধে উঠে, তাদেরকে ধ্বংস করে থাক; তোমার পাঠানো ক্রোধ খরকুটোর মত তাদেরকে গ্রাস করে।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমার নাকের নিঃশ্বাসে জল এক সাথে জড়ো হল; স্রোতগুলি স্তূপের মত দাঁড়িয়ে গেল; সমুদ্রগর্ভে জলরাশি জমাট বাঁধলো।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
শত্রু বলেছিল, ‘আমি পিছনে তাড়া করব, তাদের নাগালে পাব, লুট করা জিনিস ভাগ করে নেব; তাদের উপর আমার অভিলাষ পূর্ণ হবে; আমি তরোয়াল টেনে খুলবো, আমার হাত তাদেরকে ধ্বংস করবে।’
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু তুমি তোমার বাতাস দিয়ে ফুঁ দিলে, সমুদ্র তাদেরকে ঢেকে দিল; তারা প্রবল জলে সীসার মত তলিয়ে গেল।
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
হে সদাপ্রভু, দেবতাদের মধ্যে কে তোমার মত? কে তোমার মত পবিত্রতায় মহিমান্বিত, প্রশংসাতে সম্মানিত, অলৌকিক কার্যকারী?
- ঈশ্বরের পদক্ষেপ ১৫:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি তোমার ডান হাত বাড়ালে, পৃথিবী তাদেরকে গ্রাস করল।