- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Moses & The Exodus
God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মিশর দেশ থেকে তাদেরকে বের করে আনার জন্য এটি ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে জেগে থাকার রাত, সেজন্য সমস্ত ইস্রায়েল সন্তানদের বংশ ধরে এই রাত ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে পালন করা অত্যন্ত পালনীয়।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “নিস্তারপর্ব্বের বলির নিয়ম এই; অন্য জাতীয় কোনো লোক তা খাবে না।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু কোন ব্যক্তির যে দাসকে রূপা দিয়ে কেনা হয়েছে, সে যদি ছিন্নত্বক হয়, তবে খেতে পাবে।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
বিদেশী কিংবা বেতনজীবী তা খেতে পাবে না।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমরা এক বাড়ির মধ্যে তা খাবে; সেই মাংসের কিছুই বাড়ির বাইরে নিয়ে যেও না এবং তার একটি হাড়ও ভেঙ্গ না।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সমস্ত ইস্রায়েল মণ্ডলী এটা পালন করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তোমার সঙ্গে বসবাসকারী কোনো বিদেশী লোক যদি সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করতে চায়, তবে সে নিজে পুরুষ পরিবারের সঙ্গে ছিন্নত্বক হয়ে এটা পালন করতে আসুক, সে দেশের মধ্যে জন্মানো লোকের মত হবে; কিন্তু অচ্ছিন্নত্বক কোন লোক তা খাবে না।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৪৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
দেশে জন্মানো লোকের জন্য ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী লোকের জন্য একই নিয়ম হবে।”
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৫০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ সমস্ত ইস্রায়েল সন্তান সেই রকম করল, সদাপ্রভু মোশি ও হারোণকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারেই করল।
- ঈশ্বরের পদক্ষেপ ১২:৫১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এই ভাবে সদাপ্রভু সেই দিন ইস্রায়েল সন্তানদের দলে দলে মিশর দেশ থেকে বের করে আনলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
“ইস্রায়েল সন্তানদের মধ্যে উভয়ই মানুষ হোক কিংবা পশু হোক, গর্ভে জন্মানো গর্ভজাত সব প্রথম ফল আমার উদ্দেশ্যে পবিত্র কর; তা সব আমারই।”
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর মোশি তাদেরকে বললেন, এই দিন মনে রেখো, যে দিনের তোমরা মিশরের দাসত্বের ঘর থেকে বের হয়ে এসেছিলে, কারণ সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে সেখান থেকে তোমাদের বের করে আনলেন; কোনো খামিরযুক্ত খাবার খাওয়া হবে না।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আবীব মাসের এই দিনের তোমরা বের হলে।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছেন, সেই দুধ ও মধু প্রবাহিত দেশে যখন তিনি তোমাকে নিয়ে যাবেন, তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সাত দিন খামির বিহীন রুটি খেও ও সপ্তম দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব কোরো।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেই সাত দিন খামির বিহীন রুটি খেতে হবে, তোমার কাছে খামিরযুক্ত খাবার দেখা না যাক, তোমার সমস্ত সীমানার মধ্যে খামির দেখা না যাক।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেই দিনের তুমি তোমার ছেলেকে এটা জানিও, মিশর থেকে আমার বেরিয়ে আসার দিনের সদাপ্রভু আমার প্রতি যা করলেন, এটা সেই জন্য।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর এটা চিহ্নের জন্য তোমার হাতে ও স্মরণের জন্য তোমার কপালে থাকবে; যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে, কারণ সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে মিশর থেকে তোমাকে বের করেছেন।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সুতরাং তুমি প্রত্যেক বছর এইদিনের এই নিয়ম পালন করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভু তোমার কাছে ও তোমার পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন, সেই অনুসারে যখন কনানীয়দের দেশে প্রবেশ করিয়ে তোমাকে সেই দেশ দেবেন,
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন তুমি গর্ভজাত সমস্ত প্রথম ফল সদাপ্রভুর কাছে উপস্থিত করবে এবং তোমার পশুদেরও সকল প্রথমজাতদের মধ্যে পুরুষ সন্তান সদাপ্রভুর হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর গাধার প্রত্যেক প্রথমজাতের মুক্তির জন্য তার পরিবর্তে ভেড়ার বাচ্চা দেবে; যদি মুক্ত না কর, তবে তার গলা ভাঙ্গবে; তোমার ছেলেদের মধ্যে মানুষের প্রথমজাত সবাইকে মুক্ত করতে হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তোমার ছেলে আগামীকালে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, এ কি? তুমি বলবে, সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে মিশর থেকে, দাসত্বের ঘর থেকে, বের করেছেন।
- ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন ফরৌণ আমাদেরকে ছেড়ে দেবার বিষয়ে নিষ্ঠুর হলে সদাপ্রভু মিশর দেশের সমস্ত প্রথমজাত ফলকে, মানুষের প্রথমজাত ও পশুর প্রথমজাত ফল সব কিছুকে হত্যা করলেন, এই জন্য আমি গর্ভে জন্মানো পুরুষসন্তান গুলিকে সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করি, কিন্তু আমার প্রথমজাত সব সন্তানকে মুক্ত করি।