মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Moses & The Exodus

God raises up Moses to confront Pharaoh; the ten plagues culminate in Israel's dramatic deliverance from four centuries of bondage.

415 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এটি চিহ্ন হিসাবে তোমার হাতে ও স্মৃতিচিহ্ন হিসাবে তোমার কপালে থাকবে, কারণ সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।

  2. ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর ফরৌণ লোকদের ছেড়ে দিলে, পলেষ্টীয়দের দেশ দিয়ে সোজা পথ থাকলেও ঈশ্বর সেই পথে তাদেরকে যেতে দিলেন না, কারণ ঈশ্বর বললেন, “যুদ্ধ দেখলে হয়তো লোকেরা অনুতাপ করে মিশরে ফিরে যাবে।”

  3. ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সুতরাং ঈশ্বর লোকেদেরকে সূফসাগরের মরুপ্রান্তের পথ দিয়ে নিয়ে গেলেন; আর ইস্রায়েল সন্তানরা যুদ্ধ সজ্জায় সজ্জিত হয়ে মিশর দেশ থেকে চলে গেল।

  4. ঈশ্বরের পদক্ষেপ ১৩:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশি যোষেফের হাড় নিজের সঙ্গে নিলেন, কারণ তিনি ইস্রায়েল সন্তানদের কঠিন শপথ করিয়ে বলেছিলেন, “ঈশ্বর অবশ্যই তোমাদের দেখাশোনা করবেন, আর তোমরা তোমাদের সঙ্গে আমার হাড় এই জায়গা থেকে নিয়ে যাবে।”

  5. ঈশ্বরের পদক্ষেপ ১৩:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে তারা সুক্কোৎ থেকে চলে গিয়ে মরুপ্রান্তের প্রান্তে থাকা এথমে শিবির স্থাপন করল।

  6. ঈশ্বরের পদক্ষেপ ১৩:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু দিনের র বেলা পথ দেখার জন্য মেঘস্তম্ভ থেকে এবং রাতে আলো দেবার জন্য অগ্নিস্তম্ভ থেকে তাঁদের আগে আগে যেতেন, যেন তারা দিন রাত চলতে পারে।

  7. ঈশ্বরের পদক্ষেপ ১৩:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    লোকেদের সামনে থেকে দিনের রবেলায় মেঘস্তম্ভ ও রাতে অগ্নিস্তম্ভ দূরে সরত না।

  8. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন,

  9. ঈশ্বরের পদক্ষেপ ১৪:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তারা যেন ফেরে এবং পী-হহীরোতের আগে মিগ্‌দোলের ও সমুদ্রের মাঝখানে বাল্‌সফোনের আগে শিবির স্থাপন করে।

  10. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে ফরৌণ ইস্রায়েল সন্তানদের সম্বন্ধে বলবে, তারা দেশের মধ্যে ঘুরে বেড়াল, মরুভূমি তাঁদের পথ বন্ধ করল।

  11. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি ফরৌণের মন কঠিন করব এবং সে তোমাদের পিছনে দৌড়াবে। আমি ফরৌণ ও তার সমস্ত সৈন্যদের মাধ্যমে গৌরবান্বিত হব; আর মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।” তখন তারা সেই রকম করল।

  12. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ যখন মিশরের রাজাকে এই খবর দেওয়া হল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়েছে, ফরৌণ ও তার দাসেদের অন্তর লোকেদের বিরুদ্ধে হল; তাঁরা বললেন, “আমরা এ কি করলাম? আমাদের দাসত্ব থেকে ইস্রায়েলকে কেন ছেড়ে দিলাম?”

  13. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি তাঁর রথ প্রস্তুত করালেন ও তাঁর লোকেদের সঙ্গে নিলেন।

  14. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মনোনীত ছয়শো রথ এবং মিশরের সমস্ত রথ ও সেই সমস্ত কিছুর উপরে নিযুক্ত সেনাপতিকে নিলেন।

  15. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু মিশরের রাজা ফরৌণের অন্তর কঠিন করলেন, তাতে তিনি ইস্রায়েল সন্তানদের পিছু পিছু তাড়া করলেন; তখন ইস্রায়েল সন্তানেরা জয়জয়কার করতে করতে চলে যাচ্ছিল।

  16. ঈশ্বরের পদক্ষেপ ১৪:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মিশরীয়রা, ফরৌণের সকল ঘোড়া ও রথ এবং তার ঘোড়াচালক ও সৈন্যরা তাদের পিছু পিছু তাড়া করল; আর তারা বাল্ সফোনের সামনে পী-হহীরোতের কাছে সমুদ্রের তীরে শিবির স্থাপন করলে তাদের কাছে উপস্থিত হল।

  17. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ফরৌণ যখন কাছাকাছি চলে এলেন, তখন ইস্রায়েলের সন্তানেরা চোখ তুলে দেখল, তাদের পিছু পিছু মিশরীয়েরা আসছে; তাই তাঁরা খুব ভয় পেল, আর ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে চিত্কার করে কাঁদতে লাগলো।

  18. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তাঁরা মোশিকে বলল, “মিশরে কবর নেই বলে তুমি কি আমাদেরকে নিয়ে আসলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? তুমি আমাদের সঙ্গে এ কেমন ব্যবহার করলে? কেন আমাদেরকে মিশর থেকে বের করলে?

  19. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা বলি নি, আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের দাসত্ব করি? কারণ মরুপ্রান্তে মারা যাবার থেকে মিশরীয়দের দাসত্ব করা আমাদের ভালো।”

  20. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি তাদেরকে বললেন, “ভয় কোরো না, সবাই স্থির হয়ে দাঁড়াও। সদাপ্রভু আজ তোমাদের যে উদ্ধার করেন, তা দেখ; কারণ এই যে মিশরীয়দেরকে আজ দেখছ, এদেরকে আর কখনই দেখবে না।

  21. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন, তোমরা শান্ত থাকবে।”

  22. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি কেন আমার কাছে চিত্কার করে কাঁদছ? ইস্রায়েল সন্তানদের এগিয়ে যেতে বল।

  23. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়াও, সমুদ্রকে দুই ভাগ কর; তাতে ইস্রায়েল সন্তানেরা শুকনো পথ দিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর দেখ, আমিই মিশরীয়দের অন্তর কঠিন করব, তাতে তারা তাদের পিছু পিছু প্রবেশ করবে এবং আমি ফরৌণের, তার সব সৈন্যের, তার রথগুলির ও তার ঘোড়াচালকদের মাধ্যমে গৌরবান্বিত হব।

  25. ঈশ্বরের পদক্ষেপ ১৪:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ফরৌণ ও তার রথগুলি ও তার ঘোড়াচালকদের মাধ্যমে আমার গৌরবলাভ হলে মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।”