মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ১৮:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে মোশি নিজের শ্বশুরের কথা শুনলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে সব কাজ করলেন।

  2. ঈশ্বরের পদক্ষেপ ১৮:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কাজেই মোশি সমস্ত ইস্রায়েল থেকে কাজে দক্ষ এমন পুরুষদের মনোনীত করে লোকদের ওপরে প্রধান, অর্থাৎ সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করে নিযুক্ত করলেন।

  3. ঈশ্বরের পদক্ষেপ ১৮:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা সব দিন লোকদের সাধারণ বিচারগুলি করতেন; আর কঠিন বিচারগুলি মোশির কাছে নিয়ে আসতেন, কিন্তু ক্ষুদ্র বিচারগুলি নিজেরাই করতেন।

  4. ঈশ্বরের পদক্ষেপ ১৮:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি নিজের শ্বশুরকে বিদায় করলে তিনি নিজের দেশে ফিরে গেলেন।

  5. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তৃতীয় মাসে মিশর দেশ থেকে ইস্রায়েল সন্তানরা বের হয়ে যাবার পর, সেই প্রথম দিনের ই তারা সীনয়ের মরুপ্রান্তে উপস্থিত হল।

  6. ঈশ্বরের পদক্ষেপ ১৯:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাঁরা রফীদীম থেকে যাত্রা করে সীনয়ের নির্জন মরুঅঞ্চলে উপস্থিত হলে সেই জায়গায় তারা শিবির তৈরী করল।

  7. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ঈশ্বরের কাছে গেলেন, আর সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডেকে বললেন, “তুমি যাকোবের বংশকে এবং ইস্রায়েল সন্তানদের এই কথা জানাও,

  8. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ‘আমি মিশরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ভাবে ঈগল পাখীর ডানা দিয়ে বহন করেছি এবং আমার কাছে নিয়ে এসেছি, তা তোমরা দেখেছ।

  9. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এখন যদি তোমরা আমার রব শোন এবং আমার নিয়মগুলি মেনে চলো, তবে তোমরা সব জাতির থেকে আমার নিজস্ব অধিকার হবে, কারণ পৃথিবীর সব কিছুই আমার;

  10. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমার জন্য তোমরা যাজকদের এক রাজ্য এবং এক পবিত্র জাতি হবে।’ এই সব কথা গুলি তুমি অবশ্যই ইস্রায়েল সন্তানদের বলবে।”

  11. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি আসলেন এবং লোকদের প্রাচীনদেরকে ডাকলেন ও সদাপ্রভু তাঁকে যা যা আদেশ করলেন, সেই সব কথা তাঁদের সামনে উপস্থিত করলেন।

  12. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে লোকেরা সবাই একত্রে উত্তর দিয়ে বলল, সদাপ্রভু যা কিছু বলেছেন, আমরা সবই করব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের বিষয়ে আবেদন করলেন।

  13. ঈশ্বরের পদক্ষেপ ১৯:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, আমি ঘন মেঘে তোমার কাছে আসব, যখন তোমার সঙ্গে আমি কথা বলব লোকেরা যেন শুনতে পায় এবং তোমাতেও সর্বদা বিশ্বাস করে।” তখন মোশি লোকদের কথা সদাপ্রভুকে বললেন।

  14. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন, তুমি লোকদের কাছে গিয়ে আজ ও কাল তাঁদেরকে পবিত্র কর, (আমার আসার জন্য তাদের তৈরী কর) এবং তাঁরা নিজের নিজের কাপড় পরিষ্কার করুক,

  15. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তৃতীয় দিনের র জন্য সবাই তৈরী থাকুক; কারণ তিন দিনের র দিনের আমি সদাপ্রভু, সব লোকের সামনে সীনয় পর্বতের উপরে নেমে আসবেন।

  16. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি লোকদের জন্য চারদিকে সীমানা তৈরী করে তাদের এই কথা বলো, “তোমরা সাবধান থাক যে, তোমরা পর্বতে যাবে না এবং তাঁর সীমানা স্পর্শ করো না; যে কেউ পর্বত স্পর্শ করবে তাঁর মৃত্যুদণ্ড অবশ্যই হবে।

  17. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারও হাত তাকে স্পর্শ করবে না, কিন্তু সে অবশ্য পাথরের আঘাতে মারা যাবে, কিংবা তীর দিয়ে বিদ্ধ হবে; পশু হোক বা মানুষ হোক, সে বাঁচবে না। যখন বেশীক্ষণ তূরীবাদ্য হবে তাঁরা হয়তো পায়ে হেঁটে পর্বতে উঠবে।”

  18. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি পর্বত থেকে নেমে লোকদের কাছে এসে লোকদেরকে পবিত্র করলেন এবং তাঁরা নিজের নিজের কাপড় পরিষ্কার করল।

  19. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি লোকদেরকে বললেন, “তোমরা তৃতীয় দিনের র জন্য তৈরী হও; তোমার স্ত্রীর কাছে যেও না।”

  20. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তৃতীয় দিনের সকাল হলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন মেঘ জমলো, আর খুব জোরে তূরীধ্বনি হতে লাগল; তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগল।

  21. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করে দিলেন, আর তারা পর্বতের নিচে দাঁড়িয়ে থাকলো।

  22. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সীনয় পর্বত সম্পূর্ণ ভাবে ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন, আর ভাঁটার ধোঁয়ার মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল।

  23. ঈশ্বরের পদক্ষেপ ১৯:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তূরীর শব্দ ক্রমাগত খুব বাড়তে লাগল; তখন মোশি কথা বললেন এবং ঈশ্বর বাণীর মাধ্যমে তাঁকে উত্তর দিলেন।

  24. ঈশ্বরের পদক্ষেপ ১৯:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু সীনয় পর্বতে, পর্বতের চূড়ায়, নেমে আসলেন এবং সদাপ্রভু মোশিকে সেই পর্বতের চূড়ায় ডাকলেন; তাতে মোশি উঠে গেলেন।

  25. ঈশ্বরের পদক্ষেপ ১৯:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি নেমে গিয়ে লোকেদেরকে সতর্ক কর, পাছে তারা দেখার জন্য সীমানা লঙ্ঘন করে সদাপ্রভুর দিকে যায় ও তাদের অনেকে বিনষ্ট হয়।