মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২০:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের এই কথা গুলি অবশ্যই বলবে, তোমরা নিজেরাই দেখলে যে, আমি স্বর্গ থেকে তোমাদের সঙ্গে কথা বললাম।

  2. ঈশ্বরের পদক্ষেপ ২০:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমরা আমার পাশাপাশি অন্য দেবতা তৈরী কর না; নিজেদের জন্য রূপার দেবতা কি সোনা দিয়ে দেবতা তৈরী কোরো না।

  3. ঈশ্বরের পদক্ষেপ ২০:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি আমার জন্যে মাটি দিয়ে এক বেদি তৈরী করবে এবং তার উপরে তোমার হোমবলি ও মঙ্গলের জন্য বলি, তোমার ভেড়া ও তোমার গরু উৎসর্গ করবে। আমি যে যে জায়গায় আমার নাম মনে করাব, সে জায়গায় তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব।

  4. ঈশ্বরের পদক্ষেপ ২০:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি যদি আমার জন্য পাথর দিয়ে বেদি তৈরী কর, তবে খোদাই করা পাথরে তা তৈরী কোরো না, কারণ তার উপরে অস্ত্র তুললে তুমি তা অপবিত্র করবে।

  5. ঈশ্বরের পদক্ষেপ ২০:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমার বেদির উপরে সিঁড়ি দিয়ে উঠ না, না হলে তার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হবে।”

  6. ঈশ্বরের পদক্ষেপ ২১:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ এখন তুমি এই সব শাসন তাদের সামনে অবশ্যই রাখবে।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২১:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি ইব্রীয় দাস কেন, সে ছয় বছর দাসত্ব করবে এবং পরে সপ্তম বছরে মূল্য ছাড়াই মুক্ত হয়ে চলে যাবে।

  8. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি সে নিজে নিজেই আসে, তবে সে অবশ্যই নিজে মুক্ত হয়ে যাবে; যদি সে স্ত্রীর সঙ্গে আসে, তবে তার স্ত্রীও তার সঙ্গে মুক্ত হয়ে যাবে।

  9. ঈশ্বরের পদক্ষেপ ২১:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি তার প্রভু তাহার বিয়ে দেয় এবং সেই স্ত্রী তার জন্য ছেলে কি কন্যা জন্ম দেয়, তবে সেই স্ত্রীতে ও তার সন্তানদের মধ্যে তার প্রভুর স্বত্ব থাকবে এবং সে নিজে নিজেই চলে যাবে।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২১:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু ঐ দাস যদি স্পষ্টরূপে বলে, “আমি আমার প্রভুকে এবং নিজের স্ত্রী ও সন্তানদের ভালবাসি, মুক্ত হয়ে চলে যাব না,”

  11. ঈশ্বরের পদক্ষেপ ২১:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাহলে তার প্রভু অবশ্যই তাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে এবং সে তাকে দরজার কিম্বা দরজার চৌকাঠের কাছে উপস্থিত করবে, সেখানে তার প্রভু পেরেক মাধ্যমে তার কান বিদ্ধ করবে; তখন সে জীবনের বাকি দিন গুলিতে সেই প্রভুর দাস থাকবে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২১:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি কেউ নিজের মেয়েকে দাসীরূপে বিক্রি করে, তবে দাসেরা যেমন যায়, সে সেরকম যাবে না।

  13. ঈশ্বরের পদক্ষেপ ২১:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার প্রভু তাকে নিজের জন্য নিরূপণ করলেও যদি তার প্রতি অসন্তুষ্ট হয়, তবে সে তাকে মুক্ত হতে দেবে; তার সঙ্গে প্রবঞ্চনা করাতে অন্য বিদেশী লোকের কাছে তাকে বিক্রি করবার অধিকার তার হবে না।

  14. ঈশ্বরের পদক্ষেপ ২১:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি সে নিজের ছেলের জন্য তাকে নিরূপণ করে, তবে সে তার প্রতি মেয়েদের সম্পর্কে নিয়ম অনুযায়ী ব্যবহার করবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ২১:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি সে অন্য স্ত্রীর সঙ্গে তার বিয়ে দেয়, তবে তার খাবারের ও পোশাকের এবং তার বিয়ের অধিকারের বিষয়ে ত্রুটি করতে পারবে না।

  16. ঈশ্বরের পদক্ষেপ ২১:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি সে তার প্রতি এই তিনটি কর্তব্য না করে, তবে সেই স্ত্রী অমনি মুক্ত হয়ে চলে যাবে; রূপা লাগবে না।

  17. ঈশ্বরের পদক্ষেপ ২১:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ কেউ যদি কোনো মানুষকে এমন আঘাত করে যে, তার মৃত্যু হয়, তবে অবশ্যই তার মৃত্যুদণ্ড হবে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি কেউ আগে থেকে সিদ্ধান্ত না নিয়ে হত্যা করে থাকে, অথচ দুর্ঘটনাবশতঃ তাই ঘটে, তাহলে আমি তার জন্য একটি স্থান নির্ধারণ করব, যেখানে সে পালিয়ে যেতে পারবে।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছলনা করে তার প্রতিবেশীকে হত্যা করার জন্য তাকে আক্রমণ করে, তবে সে ব্যক্তির মৃত্যুদণ্ড দেবার জন্য তাকে আমার বেদির কাছ থেকেও নিয়ে যাবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ তার বাবাকে কি তার মাকে আঘাত করে, তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর কেউ যদি মানুষকে চুরি করে বিক্রি করে দেয়, কিংবা তার হাতে যদি তাকে পাওয়া যায়, তবে তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর কেউ যদি তার বাবাকে কি তার মাকে শাপ দেয়, তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মানুষেরা বিবাদ করে একজন অন্যকে পাথরের আঘাত কিংবা হাত দিয়ে আঘাত করলে সে যদি মারা না গিয়ে শয্যাশায়ী হয়,

  24. ঈশ্বরের পদক্ষেপ ২১:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন যদি সে পরে উঠে হাঁটতে পারে এবং লাঠি নিয়ে ব্যবহার করতে পারে, তবে সেই ব্যক্তি যে তাকে মেরেছে সে তার ক্ষতি শোধ করবে। সেই ব্যক্তি অবশ্যই তার চিকিৎসার সব ব্যয় পরিশোধ করবে। কিন্তু সেই ব্যক্তি হত্যার জন্য অপরাধী হবে না।

  25. ঈশ্বরের পদক্ষেপ ২১:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি কেউ নিজের দাসকে অথবা দাসীকে লাঠি দিয়ে আঘাত করে এবং দাসেরা যদি তার আঘাতে মরে, তবে সে অবশ্যই শাস্তি পাবে।