মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২১:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু সেই দাস যদি দুই এক দিন বাঁচে, তবে তার মালিক শাস্তি পাবে না, তার দাসকে হারানোর জন্য কষ্ট পেতে হবে। কারণ সে তার রূপার সমান।

  2. ঈশ্বরের পদক্ষেপ ২১:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর পুরুষেরা লড়াই করে কোনো গর্ভবতী স্ত্রীকে আঘাত করলে যদি তার গর্ভপাত হয়, কিন্তু পরে তার আর কোন বিপদ না ঘটে, তবে ঐ স্ত্রীর স্বামীর দাবী অনুযায়ী তার অর্থদণ্ড অবশ্যই হবে ও সে বিচারকর্তাদের বিচার অনুযায়ী টাকা দেবে।

  3. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি কোন গুরুতর বিপদ ঘটে, তবে তোমাকে সেই জীবনের জন্য জীবন প্রতিশোধ দিতে হবে;

  4. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা,

  5. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পোড়ার বদলে পোড়ানো, আঘাতের বদলে আঘাত, কালশিরার বদলে কালশিরা।

  6. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর কেউ নিজের দাস কি দাসীর চোখে আঘাত করলে যদি তা নষ্ট হয়ে যায়, তবে তার চোখ নষ্ট হবার জন্য সে তাকে স্বাধীন করে দেবে।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি আঘাত দিয়ে নিজের দাস অথবা দাসীর দাঁত ভেঙে ফেলে, তবে ঐ দাঁতের জন্য সে তাকে স্বাধীন করে দেবে।

  8. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর গরু কোনো পুরুষ কি স্ত্রীকে শিং দিয়ে আঘাত করলে সে যদি মরে, তবে ঐ গরু অবশ্যই পাথরের আঘাতে হত্যা হবে এবং তার মাংস খাওয়া হবে না; কিন্তু গরুর মালিক শাস্তি পাবে না।

  9. ঈশ্বরের পদক্ষেপ ২১:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু ঐ গরু যদি আগে শিং দিয়ে আঘাত করত, তার প্রমাণ পেলেও তার মালিক তাকে সাবধানে না রাখে এবং যদি সে কোনো পুরুষকে অথবা কোনো স্ত্রীকে হত্যা করে, তবে সে গরু পাথরের আঘাতে হত্যা হবে এবং তার মালিকেরও মৃত্যুদণ্ড হবে।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি তার জন্যে তাকে মূল্য দেওয়ার ধার্য্য হয়, তবে সে মুক্তির জন্য অবশ্যই সমস্ত মূল্য দেবে।

  11. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার গরু যদি কোনো ব্যক্তির ছেলেকে বা মেয়েকে শিং দিয়ে আঘাত করে, তবে ঐ একই বিচারনুযায়ী তার প্রতি করা যাবে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার গরু যদি কোনো ব্যক্তির দাস বা দাসীকে শিং দিয়ে আঘাত করে, তবে গরুর মালিক তাদের মালিককে ত্রিশ শেকল রূপা দেবে এবং গরুটিকে পাথরের আঘাতে হত্যা করা হবে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর কেউ যদি কোনো গর্ত খুলে রাখে, অথবা একজন ব্যক্তি কূপ খুঁড়ে তা না ঢেকে রাখে, তবে তার মধ্যে কোন গরু অথবা গাধা পড়লে,

  14. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই কূপের মালিক ক্ষতিপূরণ দেবে, সে পশুর মালিককে মূল্য হিসাবে রূপা দেবে, কিন্তু ঐ মৃত পশু তারই হবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি এক জন লোকের গরু অন্য জন লোকের গরুকে শিং দিয়ে আঘাত করে এবং সেটা যদি মরে, তবে তারা জীবিত গরু বিক্রি করে তার মূল্য দুই ভাগ করবে এবং ঐ মৃত গরুটিও দুই ভাগ করে নেবে।

  16. ঈশ্বরের পদক্ষেপ ২১:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু এটা যদি জানা যায় যে, সেই গরুটি আগে থেকে শিং দিয়ে আঘাত করত এবং তার মালিক তাকে সাবধানে রাখেনি, তবে সে গরুর পরিবর্ত্তে অন্য গরু দেবে, কিন্তু মৃত গরুটি তারই হবে।

  17. ঈশ্বরের পদক্ষেপ ২২:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ যে কেউ গরু অথবা ভেড়া চুরি করে এবং হত্যা করে অথবা বিক্রি করে, সে একটি গরুর পরিবর্তে পাঁচটি গরু, ও একটি ভেড়ার পরিবর্তে চারটি ভেড়া দেবে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ২২:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর একটি চোর যদি সিঁধ কাটবার দিন ধরা পড়ে এবং যদি আহত হয় ও মরে যায়, তবে তার হত্যার জন্য কোনো দোষ হবে না।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২২:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি তার উপরে সূর্য্য উদয় হয়, তবে হত্যার দোষ তার হবে; ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য; যদি তার কিছু না থাকে, তবে চুরি করার কারণে সে বিক্রীত হবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ২২:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    গরু, গাধা বা ভেড়া, চুরির কোনো পশু যদি চোরের হাতে জীবিত অবস্থায় পাওয়া যায়, তবে তাকে তার দ্বিগুন দিতে হবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২২:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ কেউ যদি শস্যক্ষেত্রে অথবা আঙ্গুরক্ষেত্রে পশু চরায়, আর নিজের পশু ছেড়ে দিলে যদি তা অন্য লোকের ক্ষেত্রে চরে, তবে সেই ব্যক্তি নিজের ক্ষেত্রের ভালো শস্য অথবা নিজের আঙ্গুরক্ষেত্রের ভালো ফল দিয়ে ক্ষতিপূরণ দেবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২২:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আগুন কাঁটাবনে লাগলে যদি কারও শস্যরাশি অথবা শস্যের ঝাড় অথবা বাগান পুড়ে যায়, তবে সেই যে আগুন লাগায় অবশ্য ক্ষতিপূরণ দেবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২২:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কোনো ব্যক্তি টাকা অথবা জিনিসপত্র নিজের প্রতিবেশীর কাছে গচ্ছিত রাখলে যদি তার ঘর থেকে কেউ সেটা চুরি করে এবং সেই চোরটি ধরা পড়ে, তবে সেই চোরকে তার দ্বিগুন দিতে হবে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ২২:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি চোরটি না ধরা পড়ে, তবে সেই বাড়ির মালিক প্রতিবেশীর সম্পত্তিতে হাত দিয়েছে কিনা, তা জানবার জন্য তাকে বিচারকের সামনে বিচারের জন্য আসতে হবে।

  25. ঈশ্বরের পদক্ষেপ ২২:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সব প্রকার অপরাধের জন্য, অর্থাৎ গরু বা গাধা, ভেড়া, কাপড়, বা কোনো হারিয়ে যাওয়া জিনিসের বিষয়ে যদি কেউ বলে, এটি আমার জিনিস, তবে উভয় পক্ষের কথা বিচারকের কাছে নিয়ে আসতে হবে; বিচারক যাকে দোষী করবেন, তাকে নিজের প্রতিবেশীকে তার দ্বিগুন দিতে হবে।