মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২২:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ যদি একজন ব্যক্তি নিজের গাধা, গরু, ভেড়া অথবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অজানায় সেই পশু মরে যায়, বা কোনো অঙ্গ ভেঙে যায় অথবা দূরে কোথাও নিয়ে যাওয়া হয়,

  2. ঈশ্বরের পদক্ষেপ ২২:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবে আমি প্রতিবেশীর জিনিসে হাত দেয়নি, এই কথা বলে একজন অন্য জনের কাছে সদাপ্রভুর নামে শপথ করবে; আর পশুর মালিক সেই জিনিস গ্রহণ করবে এবং ঐ ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে না।

  3. ঈশ্বরের পদক্ষেপ ২২:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি তার কাছ থেকে সেটি চুরি হয়ে যায়, তবে সে তার মালিককে অবশ্যই ক্ষতিপূরণ দেবে।

  4. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি একটি পশুকে টুকরো করা হয়, তবে সে প্রমাণের জন্য তা উপস্থিত করুক; সেই টুকরো করা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।

  5. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর কেউ যদি নিজের প্রতিবেশীর পশু চেয়ে নেয়, ও তার মালিক তার সঙ্গে না থাকার দিনের পশুটির কোনো অঙ্গ ভেঙে যায় অথবা মরে যায়, তবে সেই অন্য ব্যক্তিকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ যদি তার মালিক তার সঙ্গে থাকে, তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না; যদি তা ভাড়া করা পশু হয়, তবে তার ভাড়াতেই শোধ হবে।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর যদি কেউ বাগদত্তা নয় এমন কুমারীকে ভুলিয়ে তার সঙ্গে শয়ন করে, তবে সে অবশ্যই মেয়েকে পণ দিয়ে তাকে বিয়ে করবে।

  8. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি সেই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে বাবা নিতান্তই রাজি না হয়, তবে কন্যার পণের ব্যবস্থানুযায়ী তাকে টাকা দিতে হবে।

  9. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি জাদুকারীকে জীবিত রেখো না।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২২:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পশুর সঙ্গে যে যৌনকর্মে লিপ্ত সেই ব্যক্তিকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে।

  11. ঈশ্বরের পদক্ষেপ ২২:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ যে ব্যক্তি সদাপ্রভুর ছাড়া অন্য কোনো দেবতার কাছে বলিদান করে, সে সম্পূর্ণভাবে বিনষ্ট হবে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২২:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি বিদেশীদের উপর কোনো অন্যায় কোরো না অথবা তার উপর নির্যাতন কোরো না, কারণ তোমরাও মিশর দেশে বিদেশী হয়ে ছিলে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ২২:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমরা কোন বিধবাকে অথবা বাবা নেই এমন শিশুকে দুঃখ দিও না।

  14. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাদেরকে কোন ভাবে দুঃখ দিলে যদি তারা আমার কাছে কাঁদে, তবে আমি সদাপ্রভু অবশ্যই তাদের কান্না শুনব;

  15. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমার ক্রোধ জ্বলে উঠবে এবং আমি তোমাদেরকে তরোয়াল দিয়ে হত্যা করব, তাতে তোমাদের স্ত্রীরা বিধবা হবে এবং তোমাদের সন্তানেরা পিতাহীন হবে।

  16. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি তুমি আমার লোকদের মধ্যে তোমাদের নিজের জাতির মধ্যে এমন কাউকে টাকা ধার দাও, তবে তার কাছে তোমরা সুদ গ্রহীতার মতো হয়ো না অথবা তোমরা তার উপরে সুদ চাপিয়ে দিয়ো না।

  17. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি তুমি নিজের প্রতিবেশীর পোষাক বন্ধক রাখ, তবে সুর্য্য অস্ত যাওয়ার আগে তা ফিরিয়ে দিও; কারণ তা তার একমাত্র আচ্ছাদন,

  18. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এটা তার গায়ের একমাত্র পোষাক; সে আর কিসের উপর শোবে? আর যখন সে আমার কাছে কাঁদবে, আমি তার কান্না শুনব, কারণ আমি দয়ালু।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি আমাকে অর্থাৎ ঈশ্বরকে ধিক্কার দেবে না এবং তোমার লোকদের অধ্যক্ষকে অভিশাপ দিও না।

  20. ঈশ্বরের পদক্ষেপ ২২:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমার পাকা ফসল ও দ্রাক্ষারস অর্পণ করতে দেরী কোরো না। তোমার প্রথমজাত পুত্রদের অবশ্যই আমাকে দেবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২২:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমার গরু ও ভেড়া সমন্ধেও সেইরূপ কোরো; কারণ তা সাত দিন নিজের মায়ের সঙ্গে থাকবে, কিন্তু আট দিনের র দিন তুমি তা আমাকে দেবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২২:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা আমার জন্য পবিত্র লোক হবে; সুতরাং ক্ষেত্রে পড়ে থাকা কোনো বিদীর্ণ মাংস খাবে না; পরিবর্তে তা কুকুরের কাছে ছুঁড়ে ফেলে দেবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২৩:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তুমি কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না; অসৎ সাক্ষী হয়ে দুষ্টু লোকের সাহায্য কোরো না।

  24. ঈশ্বরের পদক্ষেপ ২৩:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি খারাপ কাজ করতে জনতার অনুসরণকারী হয়ো না এবং বিচারে অন্যায় করার জন্য জনতার পক্ষ হয়ে প্রতিবাদ কোরো না।

  25. ঈশ্বরের পদক্ষেপ ২৩:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি গরিবদের বিচারের দিনের তার পক্ষপাত করিও না।