Skip to content

Sinai

17 verses

28.5300, 33.9700 গুগল মানচিত্রে দেখুন

Sinai-এর উল্লেখ থাকা পদ

  1. ¶ পরে তারা এলীম থেকে যাত্রা করল। আর মিশর দেশ থেকে চলে যাবার পর দ্বিতীয় মাসের পনেরোতম দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সীন মরুপ্রান্তে উপস্থিত হল, তা এলীমের ও সীনয়ের মাঝখানে।

  2. ¶ তৃতীয় মাসে মিশর দেশ থেকে ইস্রায়েল সন্তানরা বের হয়ে যাবার পর, সেই প্রথম দিনের ই তারা সীনয়ের মরুপ্রান্তে উপস্থিত হল।

  3. তাঁরা রফীদীম থেকে যাত্রা করে সীনয়ের নির্জন মরুঅঞ্চলে উপস্থিত হলে সেই জায়গায় তারা শিবির তৈরী করল।

  4. সদাপ্রভু যে দিন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের উপহার উৎসর্গ করতে আদেশ দিলেন, সেই দিন সীনয় পর্বতে মোশিকে এই বিষয়ের আদেশ দিলেন’।”

  5. ¶ মিশর দেশ থেকে লোকেদের বের হয়ে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনের সদাপ্রভু সীনয় মরুপ্রান্তে সমাগম তাঁবুতে মোশিকে বললেন,

  6. এই ভাবে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে সীনয় মরুপ্রান্তে তাদেরকে গণনা করলেন।

  7. কিন্তু নাদব ও অবীহূ সীনয় মরুপ্রান্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইতর আগুন নিবেদন করার জন্য সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করেছিল; তাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাদের বাবা হারোণের সাক্ষাৎে যাজকের কাজ করত।

  8. আর সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,

  9. ¶ ইস্রায়েল মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় বছরের প্রথম মাসে সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,

  10. তাতে তারা প্রথম মাসের চৌদ্দতম দিনের সন্ধ্যাবেলায় সীনয় মরুপ্রান্তে নিস্তারপর্ব্ব পালন করল; সদাপ্রভু মোশিকে যে আদেশ করেছিলেন, সেই অনুসারেই ইস্রায়েল সন্তানরা সমস্তকিছু করল।

  11. তাতে ইস্রায়েল সন্তানরা নিজেদের যাত্রার নিয়ম অনুসারে সীনয় মরুভূমি থেকে যাত্রা করল, পরে সেই মেঘ পারণ মরুপ্রান্তে অবস্থান করল।

  12. কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না।

  13. তারা রফীদীম থেকে যাত্রা করে সীনয় মরুপ্রান্তে শিবির স্থাপন করল।

  14. সীনয় মরুভূমি থেকে যাত্রা করে কিব্রোৎ হত্তাবাতে শিবির স্থাপন করল।

  15. তিনি বললেন, “সদাপ্রভু সীনয় থেকে আসলেন, সেয়ীর থেকে তাদের জন্য উঠলেন; পারণ পর্বত থেকে নিজের তেজ প্রকাশ করলেন, হাজার হাজার পবিত্রের কাছ থেকে আসলেন; তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময় ব্যবস্থা ছিল।

  16. সদাপ্রভুর সামনে পর্বতেরা কম্পমান হল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সামনে ঐ সীনয় কম্পমান হল।

  17. ঈশ্বরের রথ হাজার হাজার ও লক্ষ লক্ষ; প্রভু তাদের মধ্যে থাকে যেমন সদাপ্রভু সীনয় থেকে তার পবিত্র স্থানে এসেছেন।