মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২৩:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু দেশ যেন ধ্বংসের জায়গা না হয় ও তোমার বিরুদ্ধে বন্য পশুর সংখ্যা যেন বেশী না হয়, এই জন্য আমি এক বৎসরে তোমার সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেব না।

  2. ঈশ্বরের পদক্ষেপ ২৩:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরিবর্তে, তুমি যে পর্যন্ত এগিয়ে গিয়ে দেশ অধিকার না কর, ততক্ষণ তোমার সামনে থেকে তাদেরকে আস্তে আস্তে তাড়িয়ে দেব।

  3. ঈশ্বরের পদক্ষেপ ২৩:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সূফসাগর থেকে ফরাৎ নদী পর্যন্ত এবং মরুভূমি থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত তোমার সীমানা নির্ধারণ করব; কারণ আমি সেই দেশের বসবাসকারীদের তোমার হাতে সমর্পণ করব এবং তুমি তোমার সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেবে।

  4. ঈশ্বরের পদক্ষেপ ২৩:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাদের সঙ্গে অথবা তাদের দেবতাদের সঙ্গে কোনো নিয়ম ঠিক করবে না।

  5. ঈশ্বরের পদক্ষেপ ২৩:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা তোমার দেশে বাস করবে না, না হলে তারা আমার বিরুদ্ধে তোমাকে পাপ করাবে; কারণ যদি তুমি তাদের দেবতাদের সেবা কর, তবে তা অবশ্য তোমার জন্য ফাঁদের মত হবে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন সদাপ্রভু মোশিকে বললেন, তুমি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের সত্তর জন, “তোমরা আমার কাছে এসো এবং দূর থেকে আমাকে প্রণাম কর।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২৪:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কেবল মোশি সদাপ্রভুর কাছে আসতে পারে, কিন্তু অন্যরা কাছে আসবে না; আর লোকেরা তার সঙ্গে উপরে উঠবে না।”

  8. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন মোশি এসে লোকদেরকে সদাপ্রভুর সব বাক্য ও সব শাসনের কথা বললেন, তাতে সব লোক একসঙ্গে উত্তর দিয়ে বলল, “সদাপ্রভু যে যে কথা বললেন, আমরা সবই পালন করব।”

  9. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি সদাপ্রভুর সব বাক্য লিখলেন এবং সকালে উঠে পর্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের বারোটি বংশানুসারে বারোটি স্তম্ভ তৈরী করলেন।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তিনি ইস্রায়েল সন্তানদের যুবকদেরকে পাঠালেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য ও মঙ্গলের জন্য বলিরূপে ষাঁড়দেরকে বলিদান করল।

  11. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন মোশি তার অর্ধেক রক্ত নিয়ে থালায় রাখলেন এবং অর্ধেক রক্ত বেদির উপরে ছিটিয়ে দিলেন।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তিনি নিয়ম বইটি নিয়ে লোকদের কাছে উচ্চস্বরে পড়লেন; তাতে তারা বলল, “সদাপ্রভু যা যা বললেন, আমরা সবই পালন করব ও বাধ্য হব।”

  13. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে মোশি সেই রক্ত নিয়ে লোকদের উপরে ছিটিয়ে দিয়ে বললেন, দেখ, এই হলো নিয়মের রক্ত, যা সদাপ্রভু তোমাদের সঙ্গে এই সব বাক্য সম্বন্ধে স্থির করেছেন।

  14. ঈশ্বরের পদক্ষেপ ২৪:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন মোশি ও হারোণ, নাদব, ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনদের মধ্য থেকে সত্তর জন পর্বতে চলে গেলেন;

  15. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তারা ইস্রায়েলের ঈশ্বরকে দেখলেন; তাঁর চরণতলের জায়গা নীলকান্তমণি দিয়ে তৈরী শিলাস্তরের কার্য্য এবং আকাশের মতই নির্মল ছিল।

  16. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর রাগে ইস্রায়েলের অধ্যক্ষদের উপরে হাত রাখলেন না, বরং তারা ঈশ্বরকে দর্শন করলেন এবং তারা খেলেন ও পান করলেন।

  17. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি পর্বতে আমার কাছে উঠে এসো এবং এই জায়গায় থাক, তাতে আমি দুটি পাথরের ফলক এবং আমার লেখা ব্যবস্থা ও আদেশ তোমাকে দেব, যেন তুমি লোকদের শিক্ষা দিতে পার।”

  18. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ও তাঁর পরিচারক যিহোশূয় উঠলেন এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠলেন।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তিনি প্রাচীনদের বললেন, “আমরা যতক্ষণ না তোমাদের কাছে ফিরে না আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এই জায়গায় থাক; আর দেখ, হারোণ ও হূর তোমাদের কাছে থাকলেন; যদি কারও কোন বিবাদ থাকে তবে সে তাদের কাছে যাক।”

  20. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সুতরাং মোশি যখন পর্বতে উঠলেন তখন পর্বত মেঘে ঢাকা ছিল।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সীনয় পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করছিল এবং ওটা ছয় দিন মেঘে ঢাকা ছিল; পরে সপ্তম দিনের তিনি মেঘের মধ্য থেকে মোশিকে ডাকলেন।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েলীয়দের চোখে সদাপ্রভুর প্রতাপ পর্বতশৃঙ্গে গ্রাসকারী আগুনের মত প্রকাশিত হল।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২৪:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে ছিলেন।

  24. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  25. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি ইস্রায়েলদেরকে আমার জন্য উপহার সংগ্রহ করতে বল; হৃদয়ের ইচ্ছা থেকে যে নিবেদন করে, তার থেকে তোমরা আমার জন্য সেই উপহার গ্রহণ কোরো।