মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর ঐ টেবিল বহন করার জন্য শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে তা সোনা দিয়ে মুড়ে দেবে।

  2. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর টেবিলের থালা, চামচ, কলসী ও ঢালার জন্য বাটি তৈরী করবে; এই সব খাঁটি সোনা দিয়ে তৈরী করবে।

  3. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি সেই টেবিলের উপরে আমার সামনে নিয়মিতভাবে দর্শন রুটি রাখবে।

  4. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তুমি খাঁটি সোনার একটি বাতিস্তম্ভ তৈরী করবে; পেটান কাজের সেই বাতিস্তম্ভ তৈরী করা হবে; তার গুড়ি, শাখা, গোলাধার, কলকা ও ফুল তার সঙ্গে অখণ্ড হবে।

  5. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    বাতিস্তম্ভের এক পাশ থেকে তিনটি শাখা ও বাতিস্তম্ভের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে নির্গত হবে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    একটি শাখায় বাদামফুলের মতো তিনটি গোলাধার, এক কলকা ও একটি ফুল থাকবে এবং অন্য শাখায় বাদামফুলের মতো তিন গোলাধার, এক কলকা ও একটি ফুল থাকবে; বাতিস্তম্ভ থেকে নির্গত ছয়টি শাখায় এইরকম হবে।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    বাতিস্তম্ভে বাদামফুলের মতো চার গোলাধার, ও তাদের কলকা ও ফুল থাকবে।

  8. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর বাতিস্তম্ভের যে ছয়টি শাখা নির্গত হবে, তাদের একটি শাখা দুটির নীচে তার সঙ্গে অখণ্ড এক কলকা ও অপর শাখা দুটির নীচে তার সঙ্গে অখণ্ড এক কলকা থাকবে।

  9. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কলকা ও শাখা সবই তার সঙ্গে অখণ্ড হবে; সবই পেটানো খাঁটি সোনার একই জিনিস হবে।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি বাতিস্তম্ভ এবং সাতটি প্রদীপ তৈরী করবে এবং লোকেরা সেই সব প্রদীপ জ্বালালে তার সামনে আলো হবে।

  11. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার চিমটি ও ট্রে গুলি খাঁটি সোনা দিয়ে তৈরী করতে হবে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এই বাতিস্তম্ভ এবং ঐ সব জিনিসপত্র এক তালন্ত (35 কিলোগ্রাম) পরিমাণে খাঁটি সোনা দিয়ে তৈরী করা হবে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৪০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    দেখো, পর্বতে তোমাকে এই সবের যেরকম আদর্শ দেখান হয়েছিল, সেই রকম সবই কোরো।

  14. ঈশ্বরের পদক্ষেপ ২৬:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তুমি দশটি পর্দা দিয়ে একটি পবিত্র সমাগম তাঁবু তৈরী করবে; সেগুলি পাকান সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে তৈরী করবে; সেই পর্দাগুলি সুনিপুণ করূবদের আকৃতি থাকবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ২৬:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    প্রতিটি পর্দার দৈর্ঘ্য আটাশ হাত ও প্রতিটি পর্দা প্রস্থে চার হাত হবে; সব পর্দার পরিমাণ সমান হবে।

  16. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর পাঁচটি পর্দার পরস্পর যুক্ত থাকবে এবং অন্য পাঁচটি পর্দা পরস্পর যুক্ত থাকবে।

  17. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর জোড়ার জায়গায় প্রথমটির শেষে পর্দার মুড়াতে নীলসূতোর হূকের ঘর তৈরী করে দেবে এবং জোড়ার জায়গার দ্বিতীয়টির শেষে পর্দার মুড়াতেও সেরকম করবে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    প্রথম পর্দাতে পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে এবং জোড়ার জায়গায় দ্বিতীয় পর্দার মুড়াতেও পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে; সেই দুটি হূকের ঘর একে অন্যের সম্মুখীন হবে।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর পঞ্চাশ সোনার হূক তৈরী করে হূকের ঘরে পর্দাগুলি পরস্পর যুক্ত; তাতে তা একই সমাগম তাঁবু হবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি সমাগম তাঁবুর উপরে ঢাকার জন্য ছাগলের লোম দিয়ে পর্দাগুলি তৈরী করবে, এগারটি পর্দা তৈরী করবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    প্রত্যেকটি পর্দার দৈর্ঘ্য ত্রিশ হাত ও প্রত্যেকটি পর্দা প্রস্থে চার হাত হবে; এই এগারতম পর্দাও একই পরিমাণের হবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২৬:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে পাঁচটি পর্দা একে অপরের সঙ্গে জোড়া দিয়ে আলাদা করে রাখবে, অন্য ছয়টি পর্দাও আলাদা করে রাখবে এবং এদের ছয়তম পর্দা দ্বিগুন করে সমাগম তাঁবুর সামনে রাখবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২৬:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর জোড় জায়গায় প্রথম পর্দার শেষ মুড়াতে পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে এবং সংযুক্তব্য দ্বিতীয় পর্দার মুড়াতেও পঞ্চাশ হূকের ঘর তৈরী করে দেবে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ২৬:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে পিতলের পঞ্চাশটি হূক তৈরী করে হূকের ঘরে তা ঢুকিয়ে তাঁবু সংযুক্ত করবে; তাতে তা একই তাঁবু হবে;

  25. ঈশ্বরের পদক্ষেপ ২৬:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবুর পর্দার বেশী অংশ, অর্থাৎ যে অর্ধেক পর্দার বেশী অংশ থাকবে, তা সমাগম তাঁবুর পিছন দিকে ঝুলে থাকবে।