- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর তুমি শিটীম কাঠ দিয়ে দৈর্ঘ্যে পাঁচ হাত ও প্রস্থে পাঁচ হাত বেদি তৈরী করবে। সেই বেদি চারকোণা এবং তিন হাত উঁচু হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তার চার কোণের উপরে শিং তৈরী করবে, সেই বেদির শিংগুলি একসঙ্গেই থাকবে এবং তুমি সেটা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তার ছাই নেবার জন্য হাঁড়ী তৈরী করবে এবং তার হাতা, বাটি, ত্রিশূল ও আগুন রাখার পাত্র তৈরী করবে; তার সব পাত্র ব্রোঞ্জ দিয়ে তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর বেদির জন্য জালের মত ব্রোঞ্জের এক ঝাঁঝরী তৈরী করবে এবং সেই ঝাঁঝরীর উপরে চার কোণে ব্রোঞ্জের চারটি বালা তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এই ঝাঁঝরীটি বেদির বেড়ের নীচের দিকে রাখবে এবং ঝাঁঝরী বেদির মাঝখান পর্যন্ত থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর বেদির জন্য শিটীম কাঠের বহন দণ্ড তৈরী করবে ও তা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর বালার মধ্যে ঐ বহন-দণ্ড দেবে এবং বেদিটি বহনের দিন তার দুই পাশে সেই বহন-দণ্ড অবশ্যই থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি অবশ্যই বেদিটি ফাঁপা করবে ও তক্তা দিয়ে তৈরী করবে; পর্বতে তোমাকে যেরকম দেখান হয়েছিল, তুমি সেই রকম ভাবে তা তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর তুমি সমাগম তাঁবুর জন্য ওঠান তৈরী করবে; দক্ষিণ পাশের দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সুতোর তৈরী পর্দা থাকবে; তার এক পাশের দৈর্ঘ্য এক শত হাত হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তার কুড়িটি স্তম্ভ ও কুড়িটি ভিত্তি ব্রোঞ্জের হবে এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা গুলি রূপার হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেইরূপ উত্তর পাশে একশ হাত লম্বা পর্দা হবে, আর তার কুড়িটি স্তম্ভ ও কুড়িটি ব্রোঞ্জের ভিত্তি হবে এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা গুলি রূপার হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর উঠানের প্রস্থের জন্যে পশ্চিমদিকে পঞ্চাশ হাত পর্দা ও তার দশটি স্তম্ভ ও দশটি ভিত্তি হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর উঠানটি অবশ্যই লম্বায় পূর্ব্ব পাশের পূর্ব্বদিকে পঞ্চাশ হাত হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ফটকের এক পাশের জন্য লম্বায় পনের হাত পর্দা, তিনটি স্তম্ভ ও তিনটি ভিত্তি হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর অন্য পাশের জন্যও পনের হাত লম্বা পর্দা হবে। আর তাদের অবশ্যই তিনটি স্তম্ভ ও তিনটি ভিত্তি থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর উঠানের ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে শিল্পীর হাতে করা কুড়ি হাত একটি পর্দা হবে। তাতে অবশ্যই চারটি স্তম্ভ ও চারটি ভিত্তি থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
উঠানের চারিদিকের স্তম্ভ গুলি রূপার শলাকাতে বদ্ধ হবে ও সেগুলির আঁকড়া রূপার ও ব্রোঞ্জের ভিত্তি হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
উঠানের দৈর্ঘ্য একশো হাত, প্রস্থ সব জায়গায় পঞ্চাশ হাত এবং উচ্চতায় পাঁচ হাত হবে, সবগুলি পাকান সাদা মসীনা সুতো দিয়ে করা হবে ও তাতে ব্রোঞ্জের ভিত্তি হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সমাগম তাঁবুর ভিতরে ব্যবহৃত সব জিনিসগুলি ও তাঁবুর সমস্ত গোঁজ এবং উঠানের সমস্ত গোঁজ ব্রোঞ্জের হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর তুমি অবশ্যই ইস্রায়েলের সন্তানদের এই আদেশ করবে, যেন তারা আলোর জন্য পেশাই করা জিততেল তোমার কাছে আনে, যাতে সবদিন প্রদীপ জ্বালান থাকে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৭:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সমাগম তাঁবুতে সাক্ষ্য সিন্দুকের সামনের পর্দার বাইরে হারোণ ও তার ছেলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে তা তৈরী রাখবে; এটা ইস্রায়েলের সন্তানদের বংশপরম্পরায় পালনের চিরকালীন ব্যবস্থা।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর তুমি আমার যাজক হিসাবে ইস্রায়েলের সন্তানদের মধ্যে থেকে তোমার ভাই হারোণকে ও তার সঙ্গে তার ছেলেদের নিজের কাছে উপস্থিত করবে; হারোণ এবং হারোণের ছেলে নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরকে উপস্থিত করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তোমার ভাই হারোণের জন্য, আমার উদ্দেশ্যে গৌরব ও শোভার জন্য তুমি পবিত্র পোশাক তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর আমি যাদেরকে জ্ঞানের আত্মায় পূর্ণ করেছি, সেই সমস্ত জ্ঞানী লোকেদেরকে বল, যেন আমার সেবা করার জন্য যাজক হিসাবে হারোণকে পবিত্র করতে তারা তার পোশাক তৈরী করে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এই সব পোশাক তারা তৈরী করবে; বুকপাটা, এফোদ, পরিচ্ছদ, বোনা পোশাক, পাগড়ি ও কোমরবন্ধনী; আমার যাজক হিসাবে সেবা করার উদ্দেশ্যে তারা তোমার ভাই হারোণের ও তার ছেলেদের জন্য পবিত্র পোশাক তৈরী করবে।