- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সমাগম তাঁবুর পর্দার দৈর্ঘ্য যে অংশ তার একপাশে এক হাত, ও অন্য পাশে এক হাত বেশী থাকবে, তা ঢেকে রাখার জন্য সমাগম তাঁবুর উপরে উভয় পাশে ঝুলে থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে তুমি তাঁবুর জন্য রক্ত বর্ণের ভেড়ার চামড়ার এবং অন্য একটি সুন্দর চামড়ার ছাদ তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ পরে তুমি সমাগম তাঁবুর জন্য শিটীম কাঠের দাঁড় করানো তক্তা তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
প্রত্যেক তক্তার দৈর্ঘ্য দশ হাত ও প্রস্থে দেড় হাত হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
প্রত্যেক তক্তার একে অপরের সংযুক্ত দুটি করে পায়া থাকবে; এই ভাবে সমাগম তাঁবুর সব তক্তাগুলি তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সমাগম তাঁবুর জন্য তক্তা তৈরী করবে, দক্ষিণদিকের দক্ষিণ পাশের জন্য কুড়িটি তক্তা তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সেই কুড়িতম তক্তার নীচে চল্লিশটি রূপার ভিত্তি তৈরী করে দেবে; এক তক্তার নীচে তার দুই পায়ার জন্য দুটি ভিত্তি এবং অন্য অন্য তক্তার নীচেও তাদের দুটি করে পায়ার জন্য দুটি করে ভিত্তি হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আবার সমাগম তাঁবুর দ্বিতীয় পাশের জন্য উত্তরদিকে কুড়িটি তক্তা তৈরী করবে;
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সেইগুলির জন্য রূপার চল্লিশটি ভিত্তি; এক তক্তার নীচে দুটি ভিত্তি ও অন্য তক্তাগুলির নীচেও দুটি করে ভিত্তি;
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সমাগম তাঁবুর পিছনের অংশের পশ্চিম দিকের জন্য ছয়টি তক্তা করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তাঁবুর সেই পিছনের অংশের দুটি কোণের জন্য দুটি তক্তা করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেই দুটি তক্তার নীচে জোড়া হবে এবং সেইভাবে উপরের অংশেও প্রথম কড়ার কাছে জোড় হবে; এই ভাবে পিছনের উভয় কোণেই হবে; তা দুটি কোণের জন্য হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেখানে অবশ্যই আটটি তক্তা থাকবে এবং সেগুলি রূপার ভিত্তি ষোলটী হবে; এক তক্তার নীচে দুটি ভিত্তি, ও অন্য তক্তার নীচে দুটি ভিত্তি থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তুমি শিটীম কাঠের খিল তৈরী করবে,
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সমাগম তাঁবুর এক পাশের তক্তাতে পাঁচটি খিল ও সমাগম তাঁবুর অন্য পাশের তক্তাতে পাঁচটি খিল এবং সমাগম তাঁবুর পশ্চিম দিকের পিছনের দিকের তক্তাতে পাঁচটি খিল দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এবং মাঝখানের খিল তক্তাগুলির মাঝখান দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর ঐ তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দেবে এবং খিলের ঘর হবার জন্য সোনার কড়া গড়বে এবং খিলগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সমাগম তাঁবুর জন্য যে পরিকল্পনা পর্বতে তোমাকে দেখান হয়েছিল, সেই অনুসারে তা স্থাপন করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূতো দিয়ে এক পর্দা তৈরী করবে; তা শিল্পের কাজ হবে, তাতে করুবদের আকৃতি থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি তা সোনায় মুড়ান শিটীম কাঠের চার স্তম্ভের উপরে খাটাবে; সেগুলির আঁকড়া সোনা দিয়ে হবে এবং সেগুলি রূপার চারটি ভিত্তির উপরে বসবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর হূকগুলির নীচে পর্দা খাটিয়ে দেবে এবং সেখানে পর্দার ভিতরে সাক্ষ্য সিন্দুক আনবে এবং সেই পর্দা ও অতি পবিত্র স্থান থেকে পবিত্র স্থানকে আলাদা করে রাখবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর অতি পবিত্র জায়গায় সাক্ষ্য-সিন্দুকের উপরে পাপাবরণ রাখবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর পর্দার বাইরে মেজ রাখবে ও টেবিলের সামনে সমাগম তাঁবুর পাশে, দক্ষিণদিকে বাতিদানি রাখবে এবং উত্তরদিকে টেবিল রাখবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সমাগম তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো তৈরী শিল্পীদের করা একটি পর্দা তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৬:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সেই পর্দার জন্য শিটীম কাঠের পাঁচটি স্তম্ভ তৈরী করে সোনায় মুড়ে দেবে, ও সোনা দিয়ে তার আঁকড়া তৈরী করবে এবং তার জন্য পিতলের পাঁচ ভিত্তি ঢালবে।