- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসীনা সুতো নেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর তারা সোনা এবং নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সুতোয় দক্ষ কারিগর দিয়ে এফোদ তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তার দুই কাঁধে একে অপরের সাথে যুক্ত দুটি ফিতা থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তা বাঁধবার জন্য সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনী এফোদের মত হতে হবে, তা তার সঙ্গে অখণ্ড এবং সেই পোশাকের সমান হবে; অর্থাৎ স্বর্ণ, নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে তুমি দুই গোমেদক মণি নিয়ে তার উপরে ইস্রায়েলীয়দের নাম খোদাই করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তাদের জন্ম অনুযায়ী নাম অনুসারে ছয়টি নাম একটি পাথরের উপরে অবশ্যই থাকবে, ও অবশিষ্ট ছয়টি নাম অন্য পাথরের উপরে হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
শিল্পকাজ ও মুদ্রা খোদাইয়ের মত সেই দুটি পাথরের উপরে ইস্রায়েলের বারোটির ছেলের নাম খোদাই করা হবে। তোমরা অবশ্যই পাথরগুলি সোনার বিনুনি করা শিকল দিয়ে আঁটকিয়ে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর ইস্রায়েলীয়দের সদাপ্রভুকে স্মরণ করার জন্য মণিরূপে তুমি সেই দুটি পাথর এফোদের দুই কাঁধের ফিতাতে দেবে; তাতে হারোণ স্মরণ করবার জন্য সদাপ্রভুর সামনে নিজের দুটি কাঁধে তাদের নাম বহন করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তুমি অবশ্যই সোনার কাজ করবে,
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এবং খাঁটি সোনা দিয়ে পাকান দুটি পাতা-কাটা মালার মত শিকল করবে এবং সেই পাকান শিকল দুটি অবশ্যই যুক্ত করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ আর শিল্পীর দ্বারা কার্য্যে বিচার করার জন্য বুকপাটা তৈরী করবে; এফোদের মত কায়দায় করবে; সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তা তৈরী করবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এটা চারকোণ ও দুইভাগ বিশিষ্ট হবে; এটার দৈর্ঘ্য এক বিঘত ও প্রস্থ এক বিঘত হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর এটির ওপরে চার সারি মূল্যবান মণি লাগিয়ে তৈরী করবে; তার প্রথম সারিতে অবশ্যই চুণী, পীতমণি ও মরকত;
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
দ্বিতীয় সারিতে অবশ্যই পদ্মরাগ, নীলকান্ত ও হীরক;
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তৃতীয় সারিতে অবশ্যই পেরোজ, যিস্ম ও কটাহেলা;
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এবং চতুর্থ সারিতে বৈদূর্ষ্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি; এই গুলি নিজের নিজের সারিতে সোনা দিয়ে লাগানো হবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এই পাথরগুলি ইস্রায়েলীয়দের বারোটি নামানুযায়ী সাজানো হবে; এই গুলি একটি আংটির উপর খোদাই করা প্রত্যেক পাথরে ঐ বারো বংশের জন্য এক এক ছেলের নাম থাকবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তুমি খাঁটি সোনা দিয়ে বুকপাটার উপরে পাতার আকৃতি মালার মত পাকান দুটি শিকল তৈরী করে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর বুকপাটার ওপরে সোনার দুটি বালা তৈরী করে দেবে এবং অবশ্যই বুকপাটার দুই মাথায় ঐ দুটি বালা বেঁধে বাঁধে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর বুকপাটার দুই প্রান্তে অবস্থিত দুটি বালার মধ্যে পাকান সোনার ঐ দুটি শিকল রাখবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর পাকান শিকলের দুটি শেষ প্রান্ত সেই দুটি পাতা কাটা শিকলে বেঁধে দেবে। তারপর এফোদের সামনে দুটি কাঁধের ফিতার উপরে ঐগুলি লাগিয়ে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি অবশ্যই সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় এফোদের সামনের দিকে ভিতরের অংশে রাখবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি আরও দুটি সোনার বলা তৈরী করবে এবং এফোদের দুই কাঁধের ফিতের নীচে এফোদের সামনের অংশে সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে তা লাগিয়ে দেবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তাতে বুকপাটা যেন এফোদের সুক্ষ্মভাবে বোনা কোমরবন্ধনীর উপরে থাকে, এফোদ থেকে যেন খসে না পড়ে, এই জন্য তারা সেই বালাতে নীলসুতো দিয়ে এফোদের বালার সঙ্গে বুকপাটা বেঁধে রাখবে।
- ঈশ্বরের পদক্ষেপ ২৮:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
যখন হারোণ পবিত্র জায়গায় যাবে, তখন তিনি সদাপ্রভুর সামনে সব দিন মনে করে দেবার জন্য সে বিচারের জন্য বুকপাটাতে ইস্রায়েলের বারোটি ছেলের নাম নিজের হৃদয়ের উপরে বহন করবে।