মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর বিচারের জন্য সেই বুকপাটায় তুমি ঊরীম ও তুম্মীম [দীপ্তি ও সিদ্ধতা] দেবে; তাতে হারোণ যখন সদাপ্রভুর সামনে যাবে, তখন হারোণের হৃদয়ের উপরে সেই বিচারের জন্য বুকপাটা থাকবে এবং হারোণ সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের বিচারের বুকপাটাটি সবদিন নিজের হৃদয়ের উপরে বহন করবে।

  2. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তুমি এফোদের সব পরিচ্ছদ নীল রঙের করবে।

  3. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার মাঝখানে মাথায় পরার জন্য একটি জায়গা থাকবে; গলার সেই জায়গার চারদিকে তন্তু দিয়ে শিল্পীর কাজ করা পাড় থাকবে, যাতে এটি না ছেঁড়ে।

  4. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি তার আঁচলের চারধারে নীল, বেগুনে ও লাল ডালিম করবে এবং তার চারদিকে মধ্যে মধ্যে সোনার ঘন্টা থাকবে।

  5. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ঐ পোশাকের আঁচলের চারধারে এক সোনার ঘন্টা ও একটি ডালিম এবং এক সোনার ঘন্টা ও একটি ডালিম থাকবে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর হারোণ পরিচর্য্যা করার জন্য সেই পোশাক পরবে; তাতে সে যখন সদাপ্রভুর সামনে পবিত্র জায়গায় প্রবেশ করবে, ও সেখান থেকে যখন বের হবে, তখন সেই ঘন্টার শব্দ শোনা যাবে; এটি হলো যাতে সে না মরে।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি অবশ্যই খাঁটি সোনা দিয়ে একটি পাত তৈরী করবে এবং মুদ্রার মত তার ওপরে “সদাপ্রভুর উদেশ্যে পবিত্র” এই কথা খোদাই করে লিখবে।

  8. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি ওই পাতটি নীলসুতো দিয়ে বেঁধে রাখবে; তা উষ্ণীষের উপরের দিকে এবং সামনের দিকে থাকবে।

  9. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর এটি অবশ্যই হারোণের কপালের উপরে থাকবে, তাতে ইস্রায়েলীয়রা নিজেদের সব পবিত্র দানে যে সকল জিনিসগুলি পবিত্র করবে, হারোণ সেই সব পবিত্র জিনিসের অপরাধ সব দিন বহন করবে। আর তাদের উপহার যাতে সদাপ্রভু গ্রহণ করে, সেই জন্য এটি সব দিন তার কপালের উপরে থাকবে।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৩৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি চিত্রিত সাদা মসীনা সুতো দিয়ে অঙ্গরক্ষিণী বুনবে এবং তুমি সাদা মসীনা সুতো দিয়ে উষ্ণীষ তৈরী করবে; তুমি কোমরবন্ধনীর মত একই জিনিস দিয়ে শিল্প কাজ করবে।

  11. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৪০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর হারোণের ছেলেদের জন্য অঙ্গ রক্ষার পোশাক ও কোমরবন্ধনী তৈরী করবে এবং চমত্কার ও সম্মানের জন্য শিরোভূষণ করে দেবে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৪১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি তোমার ভাই হারোণ ও তার সঙ্গে তার ছেলেদের গায়ে সেই সব পোশাক পরাবে। তুমি তাদের অভিষেক করবে এবং তাদেরকে পবিত্র করে আমার জন্য সংরক্ষণ করবে, যাতে তারা যাজকের কাজ করে আমাকে সেবা করে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৪২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি তাদের উলঙ্গতা আচ্ছাদন করার জন্য কোমর থেকে উরু পর্যন্ত মসীনা সুতোর জাঙ্গিয়া তৈরী করবে।

  14. ঈশ্বরের পদক্ষেপ ২৮:৪৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যখন হারোণ ও তার ছেলেরা সমাগম তাঁবুতে ঢুকবে অথবা পবিত্র স্থানে সেবা কাজ করার জন্য বেদির কাছে যাবে তখন তারা এই পোশাক অবশ্যই পরবে, যাতে তারা কোনো অপরাধ বয়ে না মরে যায়। এটা একটা হারোণ ও তার পরবর্তী বংশের জন্য চিরকালের ব্যবস্থা হবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ২৯:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তুমি এই সব কাজগুলি তাদেরকে পবিত্র করার জন্য তাদের প্রতি করবে; যাতে তারা যাজক হয়ে আমাকে সেবা করে। নির্দোষ একটি পুরুষ গরু এবং দুটি ভেড়া নাও;

  16. ঈশ্বরের পদক্ষেপ ২৯:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর খামির বিহীন রুটি, তেল মেশানো খামির বিহীন পিঠে ও তেল মাখানো খামির বিহীন সরুচাকলী। এই সবগুলি গমের ময়দা দিয়ে তৈরী করবে;

  17. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি সেগুলি একটি ডালিতে রাখবে, আর সেইগুলি ডালিতে করে আনবে এবং সেই গরু ও দুটি ভেড়ার সঙ্গে উপহার দেবে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর ফটকের কাছে আনবে এবং জল দিয়ে হারোণ ও তার ছেলেদেরকে স্নান করাবে।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সেই সব পোশাক নিয়ে হারোণকে পরাবে, এফোদের রাজবেশ, এফোদ ও বুকপাটা পরাবে এবং তার চারদিকে এফোদের বুননি করা কোমরবন্ধনী দিয়ে বাঁধবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার মাথায় পাগড়ি দেবে, ও পাগড়ির উপরে পবিত্র মুকুট দেবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে অভিষেকের জন্য যে তেল সেই তেল নিয়ে তার মাথার উপরে ঢেলে দেবে এবং এই ভাবে তাকে অভিষিক্ত করবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি তার ছেলেদেরকে অবশ্যই আনবে এবং তাদেরকে অঙ্গরক্ষক পোশাক পরাবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২৯:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি হারোণকে ও তার ছেলেদেরকে কোমরবন্ধন পরাবে এবং তাদের মাথায় শিরোভূষণ বেঁধে দেবে; তাতে যাজকের কাজ তাদের জন্য চিরকাল ব্যবস্থা হয়ে থাকবে। আর এই ভাবে তুমি আমাকে সেবা করার জন্য হারোণ ও তার ছেলেদের পবিত্র করবে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ২৯:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তোমরা সকলে অবশ্যই সমাগম তাঁবুর সামনে সেই গরুটি আনবে এবং হারোণ ও তার ছেলেরা সেই গরুটির মাথায় হস্তার্পণ করবে।

  25. ঈশ্বরের পদক্ষেপ ২৯:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন তুমি সমাগম তাঁবুর ফটকের সামনে ও সদাপ্রভুর সামনে ঐ গরুটি হত্যা করবে।