মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এই সব উপহার তাদের থেকে গ্রহণ করবে; সোনা, রূপা, ব্রোঞ্জ; নীল,

  2. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    বেগুনে ও লাল এবং সাদা মসীনা সূত্র ও ছাগলের লোম

  3. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ও রক্তের রঙের ভেড়ার চামড়া, শুশুকের চামড়া ও শিটীম কাঠ;

  4. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    দীপের জন্য তেল এবং অভিষেকের জন্য তেলের ও সুগন্ধ ধূপের জন্য গন্ধদ্রব্য;

  5. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদ মণি এবং প্রভৃতি মূল্যবান পাথর লাগানো হবে।

  6. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তারা আমার জন্য এক ধর্ম্মধাম তৈরী করুক, তাতে আমি তাদের মধ্যে বাস করব।

  7. ঈশ্বরের পদক্ষেপ ২৫:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আবাসের ও তার সব জিনিসের যে আদর্শ আমি তোমাকে দেখাই, সেই অনুসারে তোমরা সবই করবে।

  8. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তারা শিটীম কাঠের এক সিন্দুক তৈরী করবে; তা আড়াই হাত দৈর্ঘ্য, দেড় হাত প্রস্থ ও দেড় হাত উঁচু হবে।

  9. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তুমি খাঁটি সোনা দিয়ে তা মুড়ে দেবে; তার ভিতর ও বাইরে সোনা দিয়ে মুড়বে এবং তার উপরে চারদিকে সোনার পাত দিয়ে কিনারা গড়ে দেবে।

  10. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার জন্য সোনার চারটি কড়া ছাঁচে ঢেলে তার চার পায়াতে লাগাবে; তার এক পাশে দুটি কড়া ও অন্য পাশে দুই কড়া থাকবে।

  11. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে সোনা দিয়ে মুড়বে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সিন্দুক বয়ে নিয়ে যাবার জন্য ঐ বহন দণ্ড সিন্দুকের দুই পাশে কড়াতে লাগবে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই বহন দণ্ড সিন্দুকের কড়াতে থাকবে, তা থেকে বের করা হবে না।

  14. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দেব, তা ঐ সিন্দুকে রাখবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত দৈর্ঘ্য ও দেড় হাত প্রস্থ পাপাবরণ তৈরী করবে।

  16. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি সোনার দুটি করূব তৈরী করবে; পাপাবরণের দুটি মুড়াতে পিটান কাজ দিয়ে তাদের তৈরী করবে।

  17. ঈশ্বরের পদক্ষেপ ২৫:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এক মুড়াতে একটি করূব ও অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুটি মুড়াতে তার সঙ্গে অখণ্ড দুই করূব করবে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সেই দুটি করূব উর্ধে পাখনা বিস্তার করে ঐ পাখনা দিয়ে পাপাবরণকে আচ্ছাদন করবে এবং তাদের মুখ একে অপরের দিকে থাকবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকবে।

  19. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি অবশ্যই এই পাপাবরণ সেই সিন্দুকের উপরে রাখবে এবং আমি যে সাক্ষ্যপত্র তোমাকে দেব তা তুমি অবশ্যই ঐ সিন্দুকের মধ্যে রাখবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি সেই জায়গায় তোমার সঙ্গে দেখা করব এবং পাপাবরণের উপরের অংশ থেকে, সাক্ষ্য সিন্দুকের উপরে স্থিত দুই করূবের মধ্য থেকে তোমার সঙ্গে কথা বলে ইস্রায়েল সন্তানদের প্রতি আমার সব আজ্ঞা তোমাকে জানাব।

  21. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তুমি শিটীম কাঠের এক মেজ তৈরী করবে; তা দুই হাত লম্বা, এক হাত প্রস্থ ও দেড় হাত উঁচু হবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর খাঁটি সোনায় তা মুড়ে দেবে এবং তার চারদিকে সোনার পাত দিয়ে তৈরী করে দেবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার চারদিকে চার আঙ্গুল পরিমাণে একটি কাঠের কাঠামো করবে এবং পাশের কাঠামোর চারদিকে সোনার পাত দিয়ে তৈরী করে দেবে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সোনার চারটি কড়া করে চারটি পায়ার চার কোণে রাখবে।

  25. ঈশ্বরের পদক্ষেপ ২৫:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    টেবিল বয়ে নিয়ে যাবার জন্য বহন দণ্ডের ঘর হবার জন্য ঐ কড়া পাশের কাঠামোর কাছে থাকবে।