- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ১৯:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর যাজকরা, যারা সদাপ্রভুর কাছাকাছি থাকে, তারাও নিজেদেরকে পবিত্র করুক, না হলে সদাপ্রভু তাদেরকে আঘাত করেন।”
- ঈশ্বরের পদক্ষেপ ১৯:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারে না, কারণ তুমি দৃঢ় ভাবে আদেশ দিয়ে তাদেরকে বলেছ, পর্বতের সীমানা নির্ধারণ কর ও তা পবিত্র কর।”
- ঈশ্বরের পদক্ষেপ ১৯:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর সদাপ্রভু তাঁকে বললেন, “যাও, পর্বত থেকে নেমে যাও; পরে হারোণকে সঙ্গে নিয়ে তুমি উঠে এসো, কিন্তু যাজকরা ও লোকেরা সদাপ্রভুর কাছে উঠে আসার জন্য সীমানা লঙ্ঘন না করুক, না হলে তিনি তাদেরকে আঘাত করেন।”
- ঈশ্বরের পদক্ষেপ ১৯:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তখন মোশি লোকেদের কাছে নেমে গিয়ে তাদেরকে এই সব কথা বললেন।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ ঈশ্বর এই সব কথা বললেন,
- ঈশ্বরের পদক্ষেপ ২০:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আমার সাক্ষাৎে তোমার অন্য দেবতা না থাকুক।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি আমার জন্য ক্ষোদিত প্রতিমা তৈরী কোরো না; উপরের স্বর্গে, নীচের পৃথিবীতে ও পৃথিবীর নীচে জলের মধ্যে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কোরো না,
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তুমি তাদের কাছে প্রণাম কোরো না এবং তাদের সেবা কোরো না; কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর; আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই;
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু যারা আমাকে ভালবাসে ও আমার সমস্ত আদেশ পালন করে, আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত দয়া করি।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম বিনা কারণে নিও না, কারণ যে তাঁর নাম বিনা কারণে নেবে, সদাপ্রভু তাঁকে নির্দোষ হিসাবে ধরবেন না।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তুমি আমার জন্য বিশ্রামবার পবিত্র রাখতে তা স্মরণ কোরো।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ছদিন কাজ কোরো, নিজের সমস্ত কাজ কোরো;
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন; সে দিন তুমি কি তোমার ছেলে কি মেয়ে, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার ফটকের কাছে থাকা বিদেশী, কেউ কোনো কাজ কোরো না;
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
কারণ আমি, সদাপ্রভু, আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সবের মধ্যে সব জিনিস ছয় দিনের তৈরী করে সপ্তম দিনের বিশ্রাম করেছি; সেইজন্য আমি, সদাপ্রভু, বিশ্রামদিন কে আশীর্বাদ করলাম এবং পবিত্র করে নিজের জন্য সংরক্ষণ করলাম।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমরা নরহত্যা করো না।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমরা কারও সঙ্গে ব্যভিচার কোরো না।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমরা কারও থেকে কিছু চুরি কোরো না।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমরা তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তোমার প্রতিবেশীর বাড়িতে তোমরা লোভ কোরো না; প্রতিবেশীর স্ত্রীতে, কিম্বা তার দাসে কি দাসীতে, অথবা তাঁর গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তখন সব লোক মেঘগর্জ্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধোঁয়ায় পরিপূর্ণ পর্বত দেখল; যখন লোকেরা সেটি দেখল, তারা ভীত হল এবং দূরে দাঁড়িয়ে থাকলো।
- ঈশ্বরের পদক্ষেপ ২০:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তারা মোশিকে বলল, “তুমিই আমাদের সঙ্গে কথা বল, আমরা শুনব; কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে যেন কথা না বলেন, না হলে আমরা মারা যাবো।”
- ঈশ্বরের পদক্ষেপ ২০:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মোশি লোকদেরকে বললেন, “ভয় কোরো না; কারণ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমরা যেন পাপ না কর, এই জন্য নিজের ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করার জন্য ঈশ্বর এসেছেন।”
- ঈশ্বরের পদক্ষেপ ২০:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তখন লোকেরা দূরে দাঁড়িয়ে থাকলো; আর মোশি ঘন অন্ধকারের কাছে চলে গেলেন, যেখানে ঈশ্বর ছিলেন।