- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- গণনা ৩:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
প্রথমজাত সবাই আমার; যে দিন আমি মিশর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি, সেই দিন মানুষ থেকে পশু পর্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশ্যে পবিত্র করেছি; তারা আমারই হবে; আমি সদাপ্রভু।”
- গণনা ৩:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
আর সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ৩:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
“তুমি লেবির সন্তানদের তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকেই গণনা কর।”
- গণনা ৩:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তখন মোশি যেমন আদেশ পেলেন, তেমনি সদাপ্রভুর আদেশ অনুসারে তাদেরকে গণনা করলেন।
- গণনা ৩:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।
- গণনা ৩:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
গের্শোনের সন্তানদের তাদের নাম লিব্নি ও শিমিয়ি।
- গণনা ৩:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
- গণনা ৩:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সবাই পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।
- গণনা ৩:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
গের্শোন থেকে লিব্নি-গোষ্ঠী ও শিমিয়ি-গোষ্ঠী উৎপন্ন হল; এরা গের্শোনীয়দের গোষ্ঠী।
- গণনা ৩:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকে গণনা করলে এদের লোক সংখ্যা সাত হাজার পাঁচশো জন হল।
- গণনা ৩:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
গের্শোনীয়দের গোষ্ঠীর সবাই পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছনের দিকে শিবির করত।
- গণনা ৩:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
লায়েলের ছেলে ইলীয়াসফ গের্শোনীয়দের পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।
- গণনা ৩:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
গের্শোনের সন্তানরা সমাগম তাঁবুর পর্দার বাইরের আবরণের যত্ন নেবে। তারা অবশ্যই তাঁবু, তাঁবুর আবরণ, সমাগম তাঁবুর প্রবেশপথের পর্দার যত্ন নেবে।
- গণনা ৩:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তারা অবশ্যই উঠানের পর্দা, উঠানের প্রবেশপথের পর্দার যত্ন নেবে-বেদি ও পবিত্রস্থানের চারদিকে যে উঠান। তারা সমাগম তাঁবুর দড়ি এবং তার সমস্ত জিনিসের যত্ন নেবে।
- গণনা ৩:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীর গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী।
- গণনা ৩:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয়শো জন, এরা পবিত্র স্থানের রক্ষাকারী।
- গণনা ৩:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
কহাতের সন্তানদের গোষ্ঠীর সবাই সমাগম তাঁবুর দক্ষিণদিকে শিবির করত।
- গণনা ৩:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
উষীয়েলের ছেলে ইলীষাফণ কহাতীয় গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।
- গণনা ৩:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
তারা সিন্দুক, টেবিল, বাতিদানী, দুটি বেদি, পবিত্র স্থানের পরিচর্য্যার সমস্ত পাত্রের যত্ন নিত। তারা অবশ্যই পবিত্রস্থান, পবিত্রস্থানের পর্দা এবং পবিত্রস্থানের সমস্ত কিছুর যত্ন নিত।
- গণনা ৩:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
হারোণ যাজকের ছেলে ইলীয়াসর লেবীয়দের শাসনকর্ত্তাদের অধ্যক্ষ ছিলেন। তিনি পবিত্রস্থানের রক্ষাকারীদের উপরে তদারকি করতেন।
- গণনা ৩:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
মরারি থেকে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা মরারীয়দের গোষ্ঠী।
- গণনা ৩:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষ গণনা করলে এদের লোক সংখ্যা ছয় হাজার দুশো জন হল।
- গণনা ৩:৩৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
অবীহয়িলের ছেলে সূরীয়েল মরারি গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন; তারা সমাগম তাঁবুর উত্তরদিকে শিবির করত।
- গণনা ৩:৩৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
মরারির সন্তানরা সমাগম তাঁবুর তক্তা, অর্গল, স্তম্ভ, ভিত্তি ও তার সমস্ত দ্রব্য এবং তার সঙ্গে যুক্ত সমস্ত কাজে
- গণনা ৩:৩৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব
উঠানের চারিদিকের স্তম্ভ ও তাদের ভিত্তি, গোঁজ ও দড়ির দেখাশোনা করত।