মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৪:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা পবিত্রস্থানের পরিচর্য্যার জন্য সমস্ত পাত্র নিয়ে নীল রঙের বস্ত্রের মধ্যে রাখবে এবং শুশুকের চামড়া দিয়ে তা ঢেকে দন্ডের উপরে রাখবে।

  2. গণনা ৪:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা বেদি থেকে ছাই ফেলে তার উপরে বেগুনী রঙের বস্ত্র পাতবে।

  3. গণনা ৪:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা পাটাতনের উপরে বেদির পরিচর্য্যার জন্য সমস্ত পাত্র, আগুন রাখার পাত্র, তিনটি কাঁটাযুক্ত দন্ড, হাতা ও বাটি, বেদির সমস্ত পাত্র রাখবে; আর তারা তার উপরে শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে এবং তার বহন দণ্ড পরাবে।

  4. গণনা ৪:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে শিবিরের এগিয়ে যাবার দিনের হারোণ ও তার ছেলেরা পবিত্রস্থান ও পবিত্রস্থানের সমস্ত পাত্রে ঢাকা দেওয়া শেষ করার পর কহাতের সন্তানরা তা বহন করতে আসবে; কিন্তু তারা পবিত্র বস্তু স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। সমাগম তাঁবুতে এইসব কিছু বয়ে নিয়ে যাওয়াই কহাতের সন্তানদের কাজ হবে।

  5. গণনা ৪:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দীপের তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য নৈবেদ্য ও অভিষেকের তেলের দেখাশোনা করা, সমস্ত সমাগম তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্রস্থান ও তার সমস্ত দ্রব্যের দেখাশোনা করা হারোণের ছেলে ইলীয়াসর যাজকের কাজ হবে।”

  6. গণনা ৪:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  7. গণনা ৪:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তোমরা লেবীয়দের মধ্যে থেকে কহাতীয় সমস্ত গোষ্ঠীর বংশকে উচ্ছেদ কোরো না।

  8. গণনা ৪:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যখন তারা অতি পবিত্র বস্তুর কাছাকাছি আসে, তখন যেন তারা বেঁচে থাকে, মারা না যায়, এই জন্য তোমরা তাদের প্রতি এইরকম কোরো; হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং তাদের প্রত্যেক জনকে নিজেদের সেবা কাজ ও ভার বহনে নিযুক্ত করবে।”

  9. গণনা ৪:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু তারা এক বারের জন্যও পবিত্র বস্তু দেখতে ভিতরে যাবে না, না হলে তারা মারা পড়ে।

  10. গণনা ৪:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  11. গণনা ৪:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি গের্শোন সন্তানদের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাদেরও সংখ্যা গ্রহণ কর।

  12. গণনা ৪:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজ করার শ্রেণীভুক্ত হয়, তাদেরকে গণনা কর।

  13. গণনা ৪:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সেবা কাজের ও ভার বহনের মধ্যে গের্শোনীয় গোষ্ঠীদের সেবা কাজ এইগুলি।

  14. গণনা ৪:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা সমাগম তাঁবুর পর্দা, সমাগম তাঁবু, তাঁবুর আবরণ, তার উপরের শীলের চামড়ার আচ্ছাদন, সমাগম তাঁবুর ফটকের আচ্ছাদন বস্ত্র বহন করবে।

  15. গণনা ৪:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা উঠানের সমস্ত পর্দা, উঠানের দরজার পর্দা, যেটা সমাগম তাঁবু ও বেদির কাছাকাছি, তার রশি ও সেবার জন্য সমস্ত জিনিস পত্র বহন করবে।

  16. গণনা ৪:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হারোণের ও তার ছেলেদের আদেশ অনুসারে গের্শোন সন্তানরা নিজেদের ভার বহন ও সমস্ত সেবা কাজ করবে। তোমরা সমস্ত ভার বহন করার কাজে তাদের নিযুক্ত করবে।

  17. গণনা ৪:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবুতে এটাই গের্শোন গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ। হারোণ যাজকের ছেলে ঈথামর তাদের কাজে নেতৃত্ব দেবে।

  18. গণনা ৪:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ তুমি মরারি সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে তাদেরকে গণনা কর।

  19. গণনা ৪:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজ করার জন্য শ্রেণীভুক্ত হয়, তাদেরকে গণনা কর।

  20. গণনা ৪:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবুতে এই সমস্ত ভার বহন করাই তাদের সেবা কাজ হবে। সমাগম তাঁবুর পাটাতন, তক্তা, স্তম্ভ, ভিত্তি,

  21. গণনা ৪:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবু ঘেরা উঠানের স্তম্ভ, সে সকলের অর্গল, স্তম্ভ ও চূঙ্গি এবং প্রাঙ্গণের চতুর্দ্দিক্‌স্থিত স্তম্ভ সকল, সে সকলের ভিত্তি, গোঁজ, রশি, তার সঙ্গে তাদের হাতের কাজ। বয়ে নিয়ে যাওয়া সমস্ত দ্রব্য তাদের নামে গণনা করবে।

  22. গণনা ৪:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এগুলি মরারি গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ; সমাগম তাঁবুতে তারা যা কাজ করবে সেগুলি হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী হবে।

  23. গণনা ৪:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি, হারোণ ও মণ্ডলীর শাসনকর্তারা, গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতীয় সন্তানদের গণনা করলেন।

  24. গণনা ৪:৩৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজ করার জন্য শ্রেণীভুক্ত হল, তাদেরকে গণনা করলেন।

  25. গণনা ৪:৩৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা তাদের গোষ্ঠী অনুসারে দুই হাজার সাতশো পঞ্চাশ জন লোক গণনা করল।