মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৪:৩৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ কহাতীয় গোষ্ঠী অনুসারে সমাগম তাঁবুতে সেবা কাজে নিযুক্ত লোক গণনা করলেন।

  2. গণনা ৪:৩৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর গের্শোন সন্তানদের মধ্যে যাদেরকে তাদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করা হল,

  3. গণনা ৪:৩৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজ করার জন্য শ্রেণীভুক্ত হল।

  4. গণনা ৪:৪০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করলে দুই হাজার ছয়শো ত্রিশ জন হল।

  5. গণনা ৪:৪১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে সমাগম তাঁবুতে সেবা কাজে নিযুক্ত গের্শোন গোষ্ঠীর সন্তানদের গণনা করলেন।

  6. গণনা ৪:৪২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মরারি গোষ্ঠীর সন্তানদের মধ্যে যাদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করা হল,

  7. গণনা ৪:৪৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজের জন্য শ্রেণীভুক্ত হল,

  8. গণনা ৪:৪৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করলে তিন হাজার দুশো জন হল।

  9. গণনা ৪:৪৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ মরারি গোষ্ঠীর সন্তানদের গণনা করলেন।

  10. গণনা ৪:৪৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে মোশি, হারোণ ও ইস্রায়েলের শাসনকর্ত্তাদের নেতৃত্বে যে লেবীয়দের নিজেদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণনা করা হল,

  11. গণনা ৪:৪৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যারা সমাগম তাঁবুতে সেবা কাজের ও ভার বয়ে নিয়ে যাবার কাজ করতে প্রবেশ করত,

  12. গণনা ৪:৪৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা আট হাজার পাঁচশো আশী জন হল।

  13. গণনা ৪:৪৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর আদেশ অনুসারেই তাদের সবাইকে মোশির মাধ্যমে নিজেদের সেবা কাজ ও ভার বয়ে নিয়ে যাবার জন্য গণনা করা হল; এই ভাবে মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে তাদের তাঁর মাধ্যমে গণনা হল।

  14. গণনা ৫:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  15. গণনা ৫:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, যেন তারা প্রত্যেক কুষ্ঠীকে, প্রত্যেক প্রমেহীকে ও মৃত ব্যক্তির মাধ্যমে অশুচি প্রত্যেক জনকে শিবির থেকে বের করে দেয়।

  16. গণনা ৫:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমরা পুরুষ ও স্ত্রীলোককে বের কর, তাদেরকে শিবির থেকে বের কর। তাদের যে শিবিরের মধ্যে আমি বাস করি, তারা তা অশুচি না করুক।”

  17. গণনা ৫:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল সন্তানরা সেই রকম কাজ করল, তাদেরকে শিবির থেকে বের করে দিল; সদাপ্রভু মোশিকে যেমন বলেছিলেন, ইস্রায়েল সন্তানরা সেই রকম করল।

  18. গণনা ৫:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে বললেন,

  19. গণনা ৫:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের বল, ‘পুরুষ কিংবা স্ত্রী হোক, একজন আর একজন মানুষের সাথে যেভাবে পাপ করে যখন কেউ সেরকম করে সদাপ্রভুর আদেশ অমান্য করে, আর সেই ব্যক্তি দণ্ডনীয় হয়, তখন সে যে পাপ করেছে,

  20. গণনা ৫:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সেটা স্বীকার করবে ও নিজের দোষের জন্য মূল্য ও তার পঞ্চমাংশের এক অংশের বেশি, যার বিরুদ্ধে দোষ করেছে, তাকে দেবে।

  21. গণনা ৫:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যাকে দোষের পরিশোধ দেওয়া হবে, এমন মুক্তিকর্তা জ্ঞাতি যদি তার না থাকে, তবে দোষের পরিশোধ সদাপ্রভুর উদ্দেশ্যে যাজককে দিতে হবে; তাছাড়া যার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত হয়, সেই প্রায়শ্চিত্তের ভেড়াও দিতে হবে।

  22. গণনা ৫:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানরা তাদের পবিত্র বস্তুর মধ্যে যত উপহার যাজকের কাছে আনে, সেই সব কিছু তার হবে।

  23. গণনা ৫:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে কেউ পবিত্র বস্তু দেয়, তা তারই হবে; কোন ব্যক্তি যে কোন বস্তু যাজককে দেয়, তা তার হবে’।”

  24. গণনা ৫:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর আবার সদাপ্রভু মোশিকে বললেন,

  25. গণনা ৫:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, কোন ব্যক্তির স্ত্রী যদি বিপথগামিনী হয়ে তার বিরুদ্ধে পাপ করে,