- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1406–1380 BC
Conquest of Canaan
Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.
এই কালের পদ
- যিহোশূয়া ১:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হবার পর সদাপ্রভু নূনের পুত্র যিহোশূয় নামে মোশির প্রধান পরিচারককে বললেন,
- যিহোশূয়া ১:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
“আমার দাস মোশির মৃত্যু হয়েছে; এখন ওঠ, তুমি এই সমস্ত লোকদের নিয়ে এই যর্দ্দন নদী পার হও এবং তাদেরকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানদের আমি যে দেশ দেব, সেই দেশে যাও।
- যিহোশূয়া ১:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সে সমস্ত স্থানে তোমরা যাতায়াত করবে, আমি মোশিকে যেমন বলেছিলাম, সেই অনুযায়ী সেই সমস্ত স্থান তোমাদেরকে দিয়েছি।
- যিহোশূয়া ১:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
মরুভূমি ও এই লিবানোন থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্য্যের অস্ত যাওয়ার দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।
- যিহোশূয়া ১:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না; আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনই তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে একা ছাড়ব না বা তোমাকে ত্যাগ করব না।
- যিহোশূয়া ১:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
বলবান হও ও সাহস কর; কারণ যে দেশ দিতে এদের পিতৃপুরুষদের কাছে আমি শপথ করেছি, তা তুমি এই লোকদেরকে অধিকার করাবে।
- যিহোশূয়া ১:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি বলবান ও সাহসী হও; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করেছে, তুমি সেই সমস্ত যত্নের সঙ্গে পালন কর, সেই সমস্ত থেকে ডান দিকে কিম্বা বাঁ দিকে যেও না, যেন তুমি যে কোন স্থানে যাও, সেখানে সফল হও।
- যিহোশূয়া ১:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার মুখ থেকে এই ব্যবস্থার বই প্রস্থান না করুক; এর মধ্যে যা কিছু লেখা আছে, যত্নের সঙ্গে, সেই সমস্ত অনুযায়ী কাজ করার মাধ্যমে তুমি দিন রাত তা গভীরভাবে ধ্যান কর, কারণ তা করলে তুমি বৃদ্ধি পাবে ও সফল হবে।
- যিহোশূয়া ১:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, ত্রাসযুক্ত কি নিরাশ হয়ো না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।
- যিহোশূয়া ১:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তখন যিহোশূয় লোকদের অধ্যক্ষগণকে আজ্ঞা করলেন,
- যিহোশূয়া ১:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা শিবিরের মধ্য দিয়ে যাও, লোকদিগকে এই কথা বল, তোমরা আপনাদের জন্য পাথেয় সামগ্রী প্রস্তুত কর; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাদেরকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে প্রবেশ করে তা অধিকার করার জন্য তিন দিনের র মধ্যে তোমাদেরকে এই যর্দ্দন পার হয়ে যেতে হবে।
- যিহোশূয়া ১:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
পরে যিহোশূয় রূবেণীয়দিগকে, গাদীয়দিগকে ও মনঃশির অর্দ্ধ বংশকে বললেন,
- যিহোশূয়া ১:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর দাস মোশি তোমাদেরকে যে আজ্ঞা দিয়েছিলেন, তা স্মরণ কর; তিনি বলেছিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে বিশ্রাম দিচ্ছেন, আর এই দেশ তোমাদেরকে দেবেন।
- যিহোশূয়া ১:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
মোশির যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদেরকে যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান্ বীর, সসজ্জ হয়ে তোমাদের ভ্রাতৃগণের আগে আগে পার হয়ে যাবে ও তাহাদের সাহায্য করবে।
- যিহোশূয়া ১:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
পরে যখন সদাপ্রভু তোমাদের মত তোমাদের ভাইদের বিশ্রাম দেবেন, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যে দেশ দিচ্ছেন, তারাও যখন সেই দেশ অধিকার করবে, তখন তোমরা যর্দ্দনের পূর্বদিকে সূর্যোদয়ের দিকে যা সদাপ্রভুর দাস মোশি দিয়েছিলেন, সেখানে ফিরে গিয়ে তা অধিকার করবে।”
- যিহোশূয়া ১:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তারা যিহোশূয়কে বলল, “আপনি আমাদেরকে যা কিছু আজ্ঞা করেছেন, সে সমস্তই আমরা করব; আপনি আমাদের যে কোন জায়গায় পাঠাবেন, সেই জায়গায় আমরা যাব।
- যিহোশূয়া ১:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আমরা সমস্ত বিষয়ে যেমন মোশির কথা শুনতাম, তেমনি আপনার কথাও শুনব; শুধুমাত্র আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলেন, তেমনি আপনারও সঙ্গে সঙ্গে থাকুন।
- যিহোশূয়া ১:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধে যাবে এবং আপনার আজ্ঞার অবাধ্য হবে, তাঁর প্রাণদণ্ড হবে, আপনি শুধু বলবান হন ও সাহস করুন।”
- যিহোশূয়া ২:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ তখন নূনের পুত্র যিহোশূয় শিটীম থেকে দুই জন গুপ্তচরদেরকে গোপনে এই কথা বলে পাঠালেন, “তোমরা যাও, ঐ দেশ, বিশেষ করে যিরীহো নগরকে ভালো করে পর্যবেক্ষণ কর।” তখন তারা রাহব নামের এক বেশ্যার বাড়িতে গেলেন ও সেই জায়গায় বিশ্রাম করলেন।
- যিহোশূয়া ২:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর লোকেরা যিরীহোর রাজাকে বলল, “দেখুন, দেশ অনুসন্ধান করতে ইস্রায়েলীয়দের মধ্যে থেকে কয়েকটা লোক আজ রাতে এই জায়গায় এসেছে।”
- যিহোশূয়া ২:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তখন যিরীহোর রাজা রাহবের কাছে এই কথা বলে পাঠালেন, “যে লোকেরা তোমার কাছে এসেছে ও তোমার বাড়িতে প্রবেশ করেছে, তাদেরকে বাইরে নিয়ে এস, কারণ তারা সমস্ত দেশটাকে অনুসন্ধান করতে এসেছে।”
- যিহোশূয়া ২:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তখন সেই মহিলাটি ঐ দুই জনকে লুকিয়ে রাখলেন এবং বললেন, “সত্যই, সেই লোকেরা আমার কাছে এসেছিল; কিন্তু তারা কোথাকার লোক, তা আমি জানতাম না।
- যিহোশূয়া ২:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
অন্ধকার হলে, নগরের দরজা বন্ধ করার একটু আগেই সেই লোকেরা চলে গেছে, তারা কোথায় গেছে, আমি জানি না; এখনই যদি তাদের অনুসরণ কর, তবে হয়ত তাদের ধরতে পারবে।”
- যিহোশূয়া ২:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু মহিলাটি তাদেরকে ছাদের উপরে নিয়ে গেলেন ও ছাদের উপরে সে তাঁর সাজানো শন এর ডাল পালার মধ্যে লুকিয়ে রেখেছিলেন।
- যিহোশূয়া ২:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
ঐ লোকেরা তাদের অনুসরণ করে যর্দ্দনের পথে, যেখান দিয়ে হেঁটে পার হওয়া যায় সেই পর্যন্ত তাড়া করল এবং যারা তাদের তাড়া করার জন্য অনুসরণ করতে গেল, সেই লোকেরা বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই নগরের দরজা বন্ধ হল।