মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ৩:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানদের বললেন, “তোমরা এখানে এস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শোন।”

  2. যিহোশূয়া ৩:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং যিহোশূয় বললেন, “জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে উপস্থিত এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তোমাদের সামনে থেকে নিশ্চয়ই তাড়িয়ে দেবেন, তা তোমরা এর মাধ্যমে জানতে পারবে।

  3. যিহোশূয়া ৩:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    দেখ, সমস্ত পৃথিবীর প্রভুর নিয়ম সিন্দুক তোমাদের আগে যর্দনে যাচ্ছে।

  4. যিহোশূয়া ৩:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এখন তোমরা ইস্রায়েলের প্রত্যেক বংশ থেকে একজন করে অর্থাৎ বার বংশ থেকে বার জনকে, গ্রহণ কর।

  5. যিহোশূয়া ৩:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে এইরকম হবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকদের পা যর্দ্দনের জলে ডোবার সঙ্গে সঙ্গে যর্দ্দনের জল, অর্থাৎ উপর থেকে যে জল বয়ে আসছে, তা স্থির হবে এবং এক রাশি হয়ে দাঁড়িয়ে থাকবে।”

  6. যিহোশূয়া ৩:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন লোকেরা যর্দ্দন পার হবার জন্য নিজেদের তাঁবু থেকে যাত্রা শুরু করল, আর যাজকরা নিয়ম সিন্দুক বহন করার জন্য লোকদের সামনে গেল।

  7. যিহোশূয়া ৩:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সিন্দুক-বাহকেরা যখন যর্দ্দনের সামনে উপস্থিত হল এবং জলের কাছে সিন্দুক বহনকারী যাজকদের পা জলে ডুবে গেল, প্রকৃত পক্ষে ফসল কাটার দিনের যর্দ্দনের সমস্ত জল তীরের উপরে থাকে৷

  8. যিহোশূয়া ৩:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন উপর থেকে আসা সমস্ত জল দাঁড়াল, অনেক দূরে সর্ত্তনের কাছে আদম নগরের কাছে এক রাশি হয়ে স্থির হয়ে থাকল এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নেমে যাচ্ছিল, তা সম্পূর্ণভাবে বন্ধ হল; তাতে লোকেরা যিরীহোর সামনে দিয়েই পার হল।

  9. যিহোশূয়া ৩:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যে পর্যন্ত না সমস্ত লোক যর্দ্দন পার হল, সেই পর্যন্ত সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী যাজকরা যর্দ্দনের মধ্যে শুকনো জমিতে দাঁড়িয়ে রইল এবং সমস্ত ইস্রায়েল শুকনো জমি দিয়ে পার হয়ে গেল।

  10. যিহোশূয়া ৪:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ এই ভাবে সমস্ত লোক বিনা বাধায় যর্দ্দন পেরনোর পর সদাপ্রভু যিহোশূয়কে বললেন,

  11. যিহোশূয়া ৪:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    “তোমরা প্রত্যেক বংশের মধ্য থেকে একজন করে নিয়ে,

  12. যিহোশূয়া ৪:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মোট বারো জনকে গ্রহণ কর, আর তাদেরকে এই আদেশ দাও, তোমরা যর্দ্দনের মাঝখানের ঐ জায়গায়, যেখানে যাজকরা দাঁড়িয়েছিল, সেখান থেকে বারোটি পাথর নিয়ে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও, আজ যেখানে রাত কাটাবে, সেখানে সেগুলি রাখবে”।

  13. যিহোশূয়া ৪:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাই যিহোশূয় ইস্রায়েল-সন্তানদের প্রত্যেক বংশ থেকে একজন করে যে বারো জনকে নির্বাচন করেছিলেন, তাদেরকে ডাকলেন;

  14. যিহোশূয়া ৪:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যিহোশূয় তাদেরকে বললেন, “তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের সামনে যর্দ্দনের মাঝখানে গিয়ে ইস্রায়েল-সন্তানদের বংশের সংখ্যানুসারে প্রত্যেক জন একটি করে পাথর কাঁধে তুলে নাও;

  15. যিহোশূয়া ৪:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যেন সেটা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকতে পারে; ভবিষ্যতে যখন তোমাদের সন্তানরা জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির অর্থ কি?

  16. যিহোশূয়া ৪:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমরা তাদেরকে বলবে, সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে যর্দ্দনের জল বিচ্ছিন্ন হয়েছিল, সিন্দুক যখন যর্দ্দন পার হয়, সেই দিনের যর্দ্দনের জল বিচ্ছিন্ন হয়েছিল; তাই এই পাথরগুলি চিরকাল ইস্রায়েল-সন্তানদের স্মৃতিচিহ্ন হিসাবে থাকবে৷”

  17. যিহোশূয়া ৪:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েল-সন্তানরা যিহোশূয়ের আজ্ঞানুসারে কাজ করল, সদাপ্রভু যিহোশূয়কে যেমন বলেছিলেন, তেমনি ইস্রায়েল-সন্তানদের বংশের সংখ্যানুসারে যর্দ্দনের মধ্য থেকে বারটি পাথর তুলে নিল এবং নিজেদের সঙ্গে পারে রাত কাটানোর জায়গায় নিয়ে গিয়ে সেখানে রাখল।

  18. যিহোশূয়া ৪:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যেখানে নিয়ম-সিন্দুকবহণকারী যাজকরা দাঁড়িয়েছিল, সেখানে যর্দ্দনের মাঝখানে যিহোশূয় বারটি পাথর স্থাপন করলেন; সে সকল আজও সেখানে আছে।

  19. যিহোশূয়া ৪:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যিহোশূয়ের প্রতি মোশির আদেশানুযায়ী যে সমস্ত কথা লোকদেরকে বলবার আজ্ঞা সদাপ্রভু যিহোশূয়কে দিয়েছিলেন, তা শেষ না হওয়া পর্যন্ত সিন্দুক-বাহক যাজকরা যর্দ্দনের মাঝখানে দাঁড়িয়ে থাকল এবং লোকেরা তাড়াতাড়ি পার হয়ে গেল।

  20. যিহোশূয়া ৪:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এই ভাবে সমস্ত লোক বিনা বাধায় পেরনোর পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকরা লোকদের সামনে পার হল।

  21. যিহোশূয়া ৪:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর রূবেণ-সন্তানরা, গাদ-সন্তানরা ও মনঃশির অর্ধেক লোক তাদের প্রতি মোশির কথানুসারে প্রস্তুত হয়ে ইস্রায়েল-সন্তানদের সামনে পার হল;

  22. যিহোশূয়া ৪:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যুদ্ধ করতে প্রস্তুত প্রায় চল্লিশ হাজার লোক, যুদ্ধ করার জন্য সদাপ্রভুর সামনে পার হয়ে যিরীহোর তলভূমিতে গেল।

  23. যিহোশূয়া ৪:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই দিনের সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সামনে যিহোশূয়কে মহিমান্বিত করলেন; তাতে লোকেরা যেমন মোশিকে ভয় করত, তেমনি যিহোশূয়ের জীবনকালে তাঁকেও ভয় করতে লাগল।

  24. যিহোশূয়া ৪:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু যিহোশূয়কে বলেছিলেন,

  25. যিহোশূয়া ৪:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    “তুমি সাক্ষ্য-সিন্দুকবহণকারী যাজকদের যর্দ্দন থেকে উঠে আসতে আজ্ঞা দাও৷”