মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ৪:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাই যিহোশূয় যাজকদের এই আজ্ঞা করলেন, “তোমরা যর্দ্দন থেকে উঠে আসো”।

  2. যিহোশূয়া ৪:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যর্দ্দনের মধ্যে থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবহণকারী যাজকদের উঠে আসবার দিনের যখন যাজকদের পা শুকনো জমি স্পর্শ করল, তখনই যর্দ্দনের জল নিজের জায়গায় ফিরে এসে আগের মতো সমস্ত তীরের উপরে উঠে গেল।

  3. যিহোশূয়া ৪:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এই ভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনের যর্দ্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব্ব-সীমানায় গিল্‌গলে শিবির স্থাপন করলেন।

  4. যিহোশূয়া ৪:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তারা যে বারটি পাথর যর্দ্দন থেকে এনেছিল, সে সকল যিহোশূয় গিল্‌গলে স্থাপন করলেন।

  5. যিহোশূয়া ৪:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তিনি ইস্রায়েল-সন্তানদেরকে বললেন, “ভবিষ্যতকালে যখন তোমাদের সন্তানরা নিজেদের পিতাদেরকে জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির অর্থ কি?

  6. যিহোশূয়া ৪:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন তোমরা নিজেদের সন্তানদের উত্তর দেবে, বলবে, ইস্রায়েল শুকনো জমি দিয়ে এই যর্দ্দন পার হয়েছিল।

  7. যিহোশূয়া ৪:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু সূফসাগরের প্রতি যেমন করেছিলেন, আমাদের পার না হওয়া পর্যন্ত যেমন তা শুকনো করেছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভুর তোমাদের সামনে যর্দ্দনের জল শুকনো করলেন;

  8. যিহোশূয়া ৪:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যেন পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে, সদাপ্রভুর হাত বলবান এবং তারা যেন সবদিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে।”

  9. যিহোশূয়া ৫:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ আর যখন যর্দ্দনের পশ্চিম দিকের ইমোরীয়দের সমস্ত রাজা ও মহাসমুদ্রের কাছাকাছি কনানীয়দের সমস্ত রাজা শুনতে পেলেন যে, আমরা যতক্ষণ পার না হলাম, ততক্ষণ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সামনে যর্দ্দনের জল শুকনো করলেন, তখন তাঁদের হৃদয় নরম হল ও ইস্রায়েল-সন্তানদের প্রতি তাঁদের আর সাহস রইল না।

  10. যিহোশূয়া ৫:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই দিনের সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চকমকি পাথরের কতগুলি ছুরি তৈরী করে দ্বিতীয় বার ইস্রায়েল-সন্তানদের ত্বকছেদ করাও৷”

  11. যিহোশূয়া ৫:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে ত্বক্‌প র্বতের সামনে ইস্রায়েল-সন্তানদের ত্বক্‌ছেদ করলেন।

  12. যিহোশূয়া ৫:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যিহোশূয় যে ত্বক্‌ছেদ করলেন, তার কারণ এই; মিশর থেকে যে সমস্ত পুরুষ যোদ্ধা বেরিয়ে এসেছিল, তারা মিশর থেকে আসার দিনের পথের মধ্যে মরুপ্রান্তে মারা গিয়েছিল।

  13. যিহোশূয়া ৫:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যারা বেরিয়ে এসেছিল, তারা সবাই ছিন্নত্বক ছিল ঠিকই, কিন্তু মিশর থেকে বেরিয়ে আসার পর যে সকল লোক প্রান্তরে পথের মধ্যে জন্মেছিল, তাদের ত্বক্‌ছেদ হয়নি।

  14. যিহোশূয়া ৫:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তার ফলে যে সমস্ত যোদ্ধারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, তারা সদাপ্রভুর কথা মেনে চলত না, তাই তাদের বিনাশ না হওয়া পর্যন্ত ইস্রায়েল-সন্তানরা চল্লিশ বছর প্রান্তরে ঘুরেছিল; কারণ যে দেশ দিয়ে দুধ ও মধু প্রবাহিত হয় তাদের সেই দেশ দেবার কথা সদাপ্রভু তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন, সদাপ্রভু তাদেরকে সেই দেশ দেখতে দেবেন না, এমন শপথ তাদের কাছে করেছিলেন।

  15. যিহোশূয়া ৫:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাদের জায়গায় তাদের যে সন্তানদের তিনি উৎপন্ন করলেন, যিহোশূয় তাদেরই ত্বক্‌ছেদ করলেন; কারণ তারা অচ্ছিন্নত্বক ছিল; কারণ পথের মধ্যে তাদের ত্বকছেদ করা যায়নি।

  16. যিহোশূয়া ৫:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই সমস্ত লোকের ত্বকছেদ শেষ হওয়ার পর যতদিন তারা সুস্থ না হল, ততদিন শিবিরের মধ্যে নিজের জায়গায় থাকল।

  17. যিহোশূয়া ৫:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ আমি তোমাদের থেকে মিশরের বদনাম দূর করলাম”। আর আজ পর্যন্ত সেই জায়গার নাম গিল্‌গল [গড়ান] হিসাবে পরিচিত হলো।

  18. যিহোশূয়া ৫:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল-সন্তানরা গিল্‌গলে শিবির স্থাপন করল; আর সেই মাসের চৌদ্দদিনের র দিন সন্ধ্যাবেলা যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব্ব পালন করল।

  19. যিহোশূয়া ৫:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই নিস্তারপর্ব্বের পরের দিন তারা দেশে উৎপন্ন শস্য ভোজন করতে লাগল, সেদিনের তাড়ীশূন্য রুটি ও ভাজা শস্য ভোজন করল।

  20. যিহোশূয়া ৫:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর পরের দিন তাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না পড়া বন্ধ হল; তখন থেকে ইস্রায়েল-সন্তানরা আর মান্না পেল না, কিন্তু সেই বছরে তারা কনান দেশের ফল ভোজন করল।

  21. যিহোশূয়া ৫:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ যিরীহোর কাছে বসবাসের দিন যিহোশূয় চোখ তুলে চাইলেন, আর দেখলেন, এক পুরুষ তাঁর সামনে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে একটি খোলা তলোয়ার; যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের পক্ষে, না কি আমাদের শত্রুদের পক্ষে?

  22. যিহোশূয়া ৫:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন “না; কিন্তু আমি সদাপ্রভুর সৈন্যের প্রধান, এখনই উপস্থিত হলাম৷” তখন যিহোশূয় ভূমিতে উপুড় হয়ে প্রণাম করলেন ও তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনার এ দাসকে কি আদেশ দেন?”

  23. যিহোশূয়া ৫:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর সৈন্য দলের প্রধান যিহোশূয়কে বললেন, “তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ যেখানে তুমি দাঁড়িয়ে আছ, ঐ জায়গা পবিত্র।”

  24. যিহোশূয়া ৬:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন যিহোশূয় সেই রকম করলেন। সেই দিনের ইস্রায়েল-সন্তানদের জন্য যিরীহো নগর সম্পূর্ণরূপে বন্ধ ছিল, কেউ ভিতরে আসত না, কেউ বাইরে যেত না।

  25. যিহোশূয়া ৬:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “দেখ, আমি যিরীহোকে, এর রাজাকে ও সমস্ত বলবান বীরদের তোমার হাতে সমর্পণ করলাম।