মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ৭:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ কিন্তু ইস্রায়েল-সন্তানেরা বাতিল বস্তুর বিষয়ে আদেশ অমান্য করল; তার ফলে যিহূদাবংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্ম্মির পুত্র আখন বাতিল জিনিসের কিছু অংশ চুরি করল; তাতে ইস্রায়েল-সন্তানদের প্রতি সদাপ্রভুর ক্রোধ খুব বেড়ে গেল।

  2. যিহোশূয়া ৭:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যিহোশূয় যিরীহো থেকে বৈথেলের পূর্বদিকে অবস্থিত বৈৎ-আবনের পাশে অয়ে লোক পাঠালেন, তাদেরকে বললেন, “তোমরা উঠে গিয়ে দেশ পর্যবেক্ষণ কর।” তাতে তারা গিয়ে অয় পর্যবেক্ষণ করল।

  3. যিহোশূয়া ৭:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে তারা যিহোশূয়ের কাছে ফিরে এসে বলল, “সে জায়গায় সব লোক না গিয়ে, দুই কিম্বা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজয় করুক; সেই জায়গায় সব লোকের কষ্ট করার দরকার নেই, কারণ সেখানকার লোক অল্প।”

  4. যিহোশূয়া ৭:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অতএব লোকদের মধ্য থেকে প্রায় তিন হাজার জন সেই জায়গায় গেল, কিন্তু তারা অয়ের লোকদের সামনে থেকে পালাল।

  5. যিহোশূয়া ৭:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর অয়ের লোকেরা তাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করল; নগরের দরজা থেকে শবারীম পর্যন্ত তাদেরকে তাড়না করে নিচে নামার পথে আঘাত করল, তাতে লোকদের হৃদয় গলে গিয়ে জলের মত হল।

  6. যিহোশূয়া ৭:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন যিহোশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ নিজের নিজের বস্ত্র চিরে সদাপ্রভুর সিন্দুকের সামনে মুখ নিচু করে সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পরে থাকলেন এবং নিজের নিজের মাথায় ধূলো ছড়ালেন।

  7. যিহোশূয়া ৭:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যিহোশূয় বললেন, “হায় হায়, হে প্রভু সদাপ্রভু, বিনাশের জন্য ইমোরীয়দের হাতে আমাদের সমর্পণ করবার জন্য তুমি কেন এই লোকদেরকে যর্দ্দন পার করে আনলে? হায় হায়, আমরা কেন সন্তুষ্ট হয়ে যর্দ্দনের ওপাড়ে থাকিনি।

  8. যিহোশূয়া ৭:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    হে প্রভু, ইস্রায়েল নিজের শত্রুদের সামনে থেকে চলে গেলে আমি কি বলব?

  9. যিহোশূয়া ৭:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কনানীয়েরা এবং দেশবাসী সমস্ত লোক এই কথা শুনবে, আর আমাদের ঘিরে ধরে পৃথিবী থেকে আমাদের নাম উচ্ছেদ করবে, তাহলে তুমি আপন মহানামের জন্য কি করবে?”

  10. যিহোশূয়া ৭:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওঠ, কেন তুমি মুখ নিচু করে পরে আছ?

  11. যিহোশূয়া ৭:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল পাপ করেছে, এমন কি, তারা আমার আদেশ দেওয়া নিয়ম অমান্য করেছে; এমন কি, তারা সেই বাতিল জিনিসের কিছু নিয়েছে; আবার চুরি করেছে, আবার প্রতারণা করেছে, আবার নিজেদের জিনিসপত্রের মধ্যে তা রেখেছে।

  12. যিহোশূয়া ৭:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এই জন্য ইস্রায়েল-সন্তানরা নিজেদের শত্রুদের সামনে দাঁড়াতে পারে না, শত্রুদের সামনে থেকে চলে যায়, কারণ তারা বাতিল হয়েছে; তোমাদের মধ্য থেকে সেই বাতিল জিনিসকে দূর না করলে আমি আর তোমাদের সঙ্গে থাকব না।

  13. যিহোশূয়া ৭:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ওঠ, লোকেদের পবিত্র কর, বল, তোমরা কালকের জন্য পবিত্র হও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘হে ইস্রায়েল, তোমার মধ্যে থেকে বাতিল জিনিস দূর না করলে তুমি নিজের শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না।

  14. যিহোশূয়া ৭:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অতএব সকালে নিজেদের বংশ অনুসারে তোমাদের কাছে নিয়ে আসা হবে; তাতে সদাপ্রভুর মাধ্যমে যে বংশকে মনোনীত করা হবে, সেই বংশের এক এক গোষ্ঠী কাছে আসবে ও সদাপ্রভুর মাধ্যমে যে বংশকে মনোনীত করা হবে, তার এক এক কুল কাছে আসবে ও সদাপ্রভুর মাধ্যমে যে কুলকে মনোনীত করা হবে, তার এক এক পুরুষ কাছে আসবে।

  15. যিহোশূয়া ৭:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যে ব্যক্তি বাতিল জিনিস রেখেছে বলে ধরা পড়বে, তাকে ও তার সম্পর্কীয় সকলকেই আগুনে পুড়িয়ে দিতে হবে, কারণ সে সদাপ্রভুর নিয়ম অমান্য করেছে ও ইস্রায়েলের মধ্যে মূর্খতার কাজ করেছে’।”

  16. যিহোশূয়া ৭:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় খুব ভোরে উঠে ইস্রায়েলকে নিজের নিজের বংশ অনুসারে কাছে আনলেন; তাতে যিহূদা-বংশ ধরা পড়ল;

  17. যিহোশূয়া ৭:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি যিহূদার গোষ্ঠীর সবাইকে কাছে আনলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়ল; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষ অনুসারে নিয়ে এলে সব্দি ধরা পড়ল।

  18. যিহোশূয়া ৭:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি তার কুলকে পুরুষানুসারে আনলে যিহূদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্ম্মির পুত্র আখন ধরা পড়ল।

  19. যিহোশূয়া ৭:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন যিহোশূয় আখনকে বললেন, “হে আমার বৎস, অনুরোধ করি, তুমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার কর, তাঁর স্তব (স্তুতি) কর; এবং তুমি কি করেছ, আমাকে বল; আমার কাছে গোপন করো না।”

  20. যিহোশূয়া ৭:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আখন উত্তর করে যিহোশূয়কে বলল, “সত্য আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি এই এই কাজ করেছি;

  21. যিহোশূয়া ৭:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আমি লুট করা দ্রব্যের মধ্যে ভালো একটি বাবিলীয় শাল, দুশো শেকল রূপা ও পঞ্চাশ শেকল পরিমাপের সোনা দেখে লোভে পড়ে চুরি করেছি; আর দেখুন, সে সকল আমার তাঁবুর মধ্যে মাটিতে লুকান আছে, আর নীচে রূপা আছে।”

  22. যিহোশূয়া ৭:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন যিহোশূয় দূত পাঠালে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান আছে, আর নীচে রূপা ছিল।

  23. যিহোশূয়া ৭:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তারা তাঁবুর মধ্য থেকে সে সমস্ত কিছু নিয়ে যিহোশূয়ের ও সমস্ত ইস্রায়েল সন্তানদের কাছে আনল এবং সদাপ্রভুর সামনে তা রাখল।

  24. যিহোশূয়া ৭:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল সেরহের সন্তান আখনকে ও সেই রূপা, শাল, সোনা ও তার ছেলে ও মেয়েদের এবং তার গরু, গাধা, ভেড়া ও তাঁবু এবং তার যা কিছু ছিল, সমস্তই নিলেন; আর আখোর উপত্যকায় আনলেন।

  25. যিহোশূয়া ৭:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় বললেন, “তুমি আমাদের কেন ব্যাকুল করলে? আজ সদাপ্রভু তোমাকে ব্যাকুল করবেন।” পরে সমস্ত ইস্রায়েল তাকে পাথর দিয়ে আঘাত করল; তারা তাদেরকে আগুনে পোড়াল ও পাথর দিয়ে আঘাত করল।