মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ৭:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে তারা তার উপরে পাথর জমা করল, তা আজ পর্যন্ত আছে। এই ভাবে সদাপ্রভু নিজের প্রচণ্ড ক্রোধ থেকে শান্ত হলেন। অতএব সেই স্থান আজ পর্যন্ত আখোর [ব্যাকুলতা] উপত্যকা নামে পরিচিত।

  2. যিহোশূয়া ৮:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ভয় পেয়ো না, নিরাশ হয়ো না; সমস্ত সৈন্যকে সঙ্গে করে নাও, ওঠ, অয়ে যাও; দেখ, আমি অয়ের রাজাকে ও তার প্রজাদের এবং তার নগর ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি।

  3. যিহোশূয়া ৮:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি যিরীহোর ও সেখানের রাজার প্রতি যেমন করেছিলে, অয়ের ও সেখানের রাজার প্রতিও তেমনই করবে, কিন্তু তার লুটদ্রব্য ও পশু তোমরা তোমাদের জন্য নেবে। তুমি নগরের বিরুদ্ধে পিছনের দিকে তোমার এক দল সৈন্য গোপনে রাখ।”

  4. যিহোশূয়া ৮:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন যিহোশূয় ও সমস্ত যোদ্ধা উঠে অয়ের বিরুদ্ধে যাত্রা করলেন; যিহোশূয় ত্রিশ হাজার বলবান বীর মনোনীত করলেন এবং তাদেরকে রাতে পাঠিয়ে দিলেন।

  5. যিহোশূয়া ৮:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তিনি এই আদেশ দিলেন, “দেখ, তোমরা নগরের পিছনে নগরের বিরুদ্ধে লুকিয়ে থাকবে; নগর থেকে বেশী দূরে যাবে না, কিন্তু সবাই প্রস্তুত থাকবে।

  6. যিহোশূয়া ৮:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে আমি ও আমার সমস্ত সঙ্গীরা নগরের কাছে উপস্থিত হব; আর তারা যখন আগের মত আমাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব।

  7. যিহোশূয়া ৮:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তারা বের হয়ে আমাদের পিছন পিছন আসবে, শেষে আমরা তাদেরকে নগর থেকে দূরে আকর্ষণ করব; কারণ তারা বলবে, এরা আগের মত আমাদের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে; এই ভাবে আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব;

  8. যিহোশূয়া ৮:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে নগর অধিকার করবে; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তা তোমাদের হাতে সমর্পণ করবেন।

  9. যিহোশূয়া ৮:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    নগর আক্রমণ করার সঙ্গে সঙ্গে তোমরা নগরে আগুন লাগিয়ে দেবে; তোমরা সদাপ্রভুর বাক্য অনুসারে কাজ করবে; দেখ, আমি তোমাদেরকে আদেশ করলাম।”

  10. যিহোশূয়া ৮:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এই ভাবে যিহোশূয় তাদেরকে পাঠালেন; আর তারা গিয়ে অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মাঝে লুকিয়ে থাকল; কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সেই রাত কাটালেন।

  11. যিহোশূয়া ৮:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় খুব ভোরে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনেরা লোকদের আগে আগে অয়ে গেলেন।

  12. যিহোশূয়া ৮:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তার সঙ্গী, সমস্ত যোদ্ধারা গেল এবং কাছে গিয়ে নগরের সামনে উপস্থিত হল, আর অয়ের উত্তরদিকে শিবির স্থাপন করল; তাঁর ও অয়ের মধ্যে এক উপত্যকা ছিল।

  13. যিহোশূয়া ৮:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তিনি প্রায় পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যে লুকিয়ে রাখলেন।

  14. যিহোশূয়া ৮:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এই ভাবে লোকেরা নগরের উত্তর দিকের গুপ্ত দলকে স্থাপন করল এবং যিহোশূয় ঐ রাতে উপত্যকার মধ্যে গেলেন।

  15. যিহোশূয়া ৮:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যখন অয়ের রাজা তা দেখলেন, তখন নগরের লোকেরা, রাজা ও তাঁর সকল লোক, তাড়াতাড়ি খুব ভোরে উঠে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে বের হয়ে নির্ধারিত স্থানে অরাবা উপত্যকার সামনে গেলেন; কিন্তু তাঁর বিরুদ্ধে এক দল সৈন্য নগরের পিছনে লুকিয়ে আছে, তা তিনি জানতেন না।

  16. যিহোশূয়া ৮:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাদের সামনে নিজেদেরকে পরাজিতদের মত দেখিয়ে মরুপ্রান্তের রাস্তা দিয়ে পালিয়ে গেল।

  17. যিহোশূয়া ৮:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাতে নগরে অবস্থিত সব লোককে ডাকা হল, যেন তারা তাদের পেছনে দৌড়িয়ে যায়। আর তারা যিহোশূয়ের পিছন পিছন যেতে যেতে নগর থেকে দূরে আকর্ষিত হল;

  18. যিহোশূয়া ৮:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    বের হয়ে ইস্রায়েলের পিছনে গেল না, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকল না; সবাই নগরের দরজা খোলা রেখে ইস্রায়েলের পিছন পিছন দৌড়াল।

  19. যিহোশূয়া ৮:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তোমার হাতের বর্শা অয়ের দিকে বিস্তার কর; কারণ আমি সেই নগর তোমার হাতে দেব।” তখন যিহোশূয় তার হাতের বর্শা নগরের দিকে বিস্তার করল।

  20. যিহোশূয়া ৮:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তিনি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে গোপনে অবস্থিত সৈন্যদল অমনি তাদের জায়গা থেকে উঠে দ্রুত গেল ও নগরে প্রবেশ করে তা অধিকার করল এবং তাড়াতাড়ি নগরে আগুন লাগিয়ে দিল।

  21. যিহোশূয়া ৮:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে অয়ের লোকেরা পিছন ফিরে দেখল, আর দেখ, নগরের ধোঁয়া আকাশে উঠছে, কিন্তু তারা এদিকে কি ওদিকে কোন দিকেই পালানোর উপায় পেল না; আর মরুপ্রান্তে যে লোকেরা পালিয়ে যাচ্ছিল তারা সেই লোকদের দিকে ফিরে আক্রমণ করতে লাগল যারা তাদেরকে তাড়া করছিল।

  22. যিহোশূয়া ৮:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যখন গোপনে অবস্থিত সৈন্যদল নগর অধিকার করেছে ও নগরের ধোঁয়া উঠছে, তা দেখে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল ফিরে অয়ের লোকদেরকে হত্যা করতে লাগলেন;

  23. যিহোশূয়া ৮:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর অন্য দলও নগর থেকে তাদের বিরুদ্ধে আসছিল; সুতরাং তারা ইস্রায়েলের মধ্যে পড়ল, কয়েকজন এপাশে কয়েকজন ওপাশে; আর তারা তাদেরকে এমন আঘাত করল যে, তাদের কেউই অবশিষ্ট বা রক্ষা পেল না।

  24. যিহোশূয়া ৮:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তারা অয়ের রাজাকে জীবিত ধরে যিহোশূয়ের কাছে নিয়ে গেল।

  25. যিহোশূয়া ৮:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এই ভাবে ইস্রায়েল তাদের সবাইকে মাঠে, অর্থাৎ যে মরুপ্রান্তে অয়ে বসবাসকারী যে লোকেরা তাদের তাড়া করেছিল, সেখানে তাদেরকে সম্পূর্ণরূপে হত্যা করল; তাদের সবাই তরোয়ালের আঘাতে মারা গেল, পরে সমস্ত ইস্রায়েল ফিরে অয়ে গিয়ে তরোয়াল দিয়ে সেখানকার লোকদেরকেও হত্যা করল।