মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ২:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই দুইজন গুপ্তচর ঘুমাতে যাওয়ার আগে ঐ মহিলাটি ছাদের উপরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন,

  2. যিহোশূয়া ২:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তাদেরকে বললেন, “আমি জানি, সদাপ্রভু তোমাদেরকে এই দেশ দিয়েছেন, আর তোমাদের কাছ থেকে আমাদের উপরে মহাভয় উপস্থিত হয়েছে ও তোমাদের সামনে এই দেশের বসবাসকারী সমস্ত লোক গলে গিয়েছে (খুব ভয় পেয়েছে)।

  3. যিহোশূয়া ২:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কারণ মিশর থেকে যখন তোমরা বার হয়ে এসেছিলে তখন সদাপ্রভু তোমাদের সামনে কেমনভাবে সূফসাগরের (লোহিত সাগরের) জল শুকিয়ে দিয়েছিলেন এবং তোমরা যর্দ্দনের অন্য পারে সীহোন ও ওগ নামে ইমোরীয়দের দুই রাজার প্রতি যা করেছিলে, যাদের তোমরা সম্পূর্ণ ধ্বংস করেছিলে, তা আমরা শুনেছি;

  4. যিহোশূয়া ২:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর শোনার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় গলে গেল; তোমাদের জন্য আর কারো মনে সাহস থাকল না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি উপরে স্বর্গে ও নিচে পৃথিবীতে ঈশ্বর।

  5. যিহোশূয়া ২:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাই এখন, অনুরোধ করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে শপথ কর, আমি তোমাদের উপরে দয়া করেছি, তার জন্য তোমরাও আমার বংশের উপরে দয়া করবে এবং একটা নিশ্চিত চিহ্ন আমাকে দাও৷

  6. যিহোশূয়া ২:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অর্থাৎ তোমরা আমার মা, বাবা, ভাই, বোন ও তাদের সমস্ত পরিজনকে বাঁচাবে ও মৃত্যু থেকে আমাদের প্রাণ উদ্ধার করবে।”

  7. যিহোশূয়া ২:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই দুই জন তাঁকে বলল, “তুমি যদি আমাদের এই কাজ প্রকাশ না কর, তবে তোমাদের পরিবর্ত্তে আমাদের প্রাণ যাক; যে দিনের সদাপ্রভু আমাদের এই দেশ দেবেন, আমরা তোমার প্রতি দয়াময় ও বিশ্বস্ত হব।”

  8. যিহোশূয়া ২:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে সে জানালা দিয়ে দড়ির মাধ্যমে তাদেরকে নামিয়ে দিলেন, কারণ তার বাড়ি নগরের দেওয়ালের গায়ে ছিল, সে দেওয়ালের উপরে বাস করত।

  9. যিহোশূয়া ২:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সে তাদেরকে বলল, “যারা তাড়া করার জন্য গিয়েছে, তারা যেন তোমাদের ধরতে না পারে, এই জন্য তোমরা পর্বতে যাও, তিন দিন সেই জায়গায় লুকিয়ে থাক, তারপর যারা তাড়া করতে গিয়েছে, তারা ফিরে এলে তোমরা নিজেদের পথে চলে যেও।”

  10. যিহোশূয়া ২:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই লোকেরা তাঁকে বলল, “তুমি আমাদের যে দিব্য করেছ, সে বিষয়ে আমরা নির্দোষ হব।

  11. যিহোশূয়া ২:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    দেখ, তুমি যে জানালা দিয়ে আমাদের নামিয়ে দিলে, আমাদের এই দেশে আসার দিনের সেই জানালায় এই লাল রঙের দড়িটা বেঁধে রাখবে এবং তোমার মা-বাবা, ভাইয়েদের এবং তোমার সমস্ত বংশকে তোমার বাড়িতে একত্র করবে।

  12. যিহোশূয়া ২:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন এইরূপ হবে, যে কেউ তোমার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবে, তার রক্তপাতের দায়ী সে নিজেই হবে এবং আমরা নির্দোষ হব; কিন্তু যে কেউ তোমার সঙ্গে বাড়ির মধ্যে থাকবে, আর তাকে যদি কেউ হত্যা করে, তবে তার রক্তপাতের দায়ী আমরা হব।

  13. যিহোশূয়া ২:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কিন্তু তুমি যদি আমাদের এই কাজ প্রকাশ করে দাও, তবে তুমি আমাদের যে শপথ করিয়েছ, তা থেকে আমরা মুক্ত হব।”

  14. যিহোশূয়া ২:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন সে বলল, “তোমরা যেমন বললে, তেমনই হোক।” পরে সে তাদেরকে বিদায় করলে তারা চলে গেল এবং সে ঐ লাল রঙের দড়ি জানালায় বেঁধে রাখল।

  15. যিহোশূয়া ২:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তারা পর্বতে উপস্থিত হল, যারা তাড়া করার জন্য গিয়েছিল, তাদের ফিরে আসা পর্যন্ত তিন দিন সেখানে থাকল; তার ফলে যারা তাড়া করার জন্য গিয়েছিল, তারা সমস্ত রাস্তায় তাদের খোঁজ করেও কোন সন্ধান পেল না।

  16. যিহোশূয়া ২:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে ঐ দুই ব্যক্তি পর্বত থেকে নেমে এল ও পার হয়ে নূনের ছেলে যিহোশূয়ের কাছে গেল এবং তাদের প্রতি যা কিছু ঘটেছিল, তার সমস্ত বৃত্তান্ত তাঁকে বলল।

  17. যিহোশূয়া ২:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তারা যিহোশূয়কে বলল, “সত্যই সদাপ্রভু এই সমস্ত দেশ আমাদের হাতে সমর্পণ করেছেন এবং দেশের সমস্ত লোক আমাদের সামনে গলে গিয়েছে।”

  18. যিহোশূয়া ৩:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ যিহোশূয় অনেক ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েল-সন্তানদের সঙ্গে শিটীম থেকে যাত্রা শুরু করে যর্দ্দনের কাছে উপস্থিত হলেন, কিন্তু তখন পার না হয়ে সেই স্থানেই রাত কাটালেন।

  19. যিহোশূয়া ৩:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তিন দিনের র পর আধিকারিকরা শিবিরের মধ্য দিয়ে গেলেন;

  20. যিহোশূয়া ৩:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাঁরা লোকদের এই আজ্ঞা দিলেন; তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক ও লেবীয় যাজকদের তা বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান থেকে যাত্রা শুরু করবে ও তার পেছনে পেছনে যাবে।

  21. যিহোশূয়া ৩:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেখানে তার ও তোমাদের মধ্যে প্রায় দুই হাজার হাতের দূরত্ব থাকবে; তার কাছে যাবে না; যেন তোমরা তোমাদের গন্তব্য পথ জানতে পার, কারণ এর আগে তোমরা এই পথ দিয়ে যাও নি।

  22. যিহোশূয়া ৩:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র কর, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ করবেন।”

  23. যিহোশূয়া ৩:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এর পরে যিহোশূয় যাজকদের বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে যাও৷” তাতে তারা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে গেল।

  24. যিহোশূয়া ৩:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে আমি সমস্ত ইস্রায়েলের সামনে তোমাকে মহিমান্বিত করব, যেন তারা জানতে পারে যে আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনি তোমারও সঙ্গে সঙ্গে থাকব।

  25. যিহোশূয়া ৩:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকদের এই আদেশ দাও, যর্দ্দনের জলের কাছে উপস্থিত হলে, তোমরা যর্দ্দন নদীর সামনে দাঁড়িয়ে থাকবে।”