মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৬:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদিও তার বাবা, মা, ভাই, বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; প্রত্যেকে তার লন্বা চুল দেখতে পাবে, কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছে।

  2. গণনা ৬:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার আলাদা থাকার সমস্ত কাল সে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।

  3. গণনা ৬:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছাকাছি মারা যায় তবে সেই আলাদা থাকা ব্যক্তি অশুচি হয়, তাই সে শুচি হবার দিনের তার মাথা কামাবে, সপ্তম দিনের তা মুড়িয়ে ফেলবে।

  4. গণনা ৬:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর অষ্টম দিনের সে দুটি ঘুঘু কিংবা দুটি কপোত শাবক সমাগম তাঁবুর প্রবেশপথে যাজকের কাছে আনবে।

  5. গণনা ৬:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক একটি পাখি উত্সর্গ করবে পাপার্থক বলি হিসাবে, অন্যটি হোমার্থক বলি হিসাবে। এটা তার জন্য প্রায়শ্চিত্তস্বরূপ হবে, কারণ মৃতদেহের কাছাকাছি থেকে সে পাপ করেছে। আর সেই দিনের সে নিজেকে পবিত্র করবে।

  6. গণনা ৬:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।

  7. গণনা ৬:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার আলাদা থাকার ব্রত শেষ হলে নাসরীয়ের জন্য এই ব্যবস্থা হবে। সে সমাগম তাঁবুর প্রবেশপথে আসবে।

  8. গণনা ৬:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপহার উৎসর্গ করবে। সে হোমবলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার বাচ্চা উত্সর্গ করবে। সে পাপার্থক বলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার মেয়ে বাচ্চা আনবে। মঙ্গলার্থক বলি হিসাবে নির্দোষ এক মেষ আনবে।

  9. গণনা ৬:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে আরও এক ঝুড়ি তাড়ীশূন্য রুটি, তেল মেশানো সূক্ষ্ম সূজির পিঠে, তাড়ীশূন্য তেল মেশানো সরুচাকলী ও তার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এইসব কিছু আনবে।

  10. গণনা ৬:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক সদাপ্রভুর সামনে এইসব কিছু উপস্থিত করবে। সে পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করবে।

  11. গণনা ৬:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে তাড়ীশূন্য রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং যাজক আরও ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করবে।

  12. গণনা ৬:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশপথে তার আলাদা থাকার চিহ্ন হিসাবে মাথা কামাবে। সে তার মাথার চুল নিয়ে আগুনের মধ্যে মঙ্গলার্থক বলি হিসাবে উত্সর্গ করবে।

  13. গণনা ৬:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক সেই ভেড়ার সেদ্ধ করা কাঁধ, ঝুড়ি থেকে তাড়ীশূন্য একটি পিঠে এবং একটি তাড়ীশূন্য সরুচাকলী নিয়ে নাসরীয়ের আলাদা থেকে মাথা কামানোর পর তার হাতে দেবে।

  14. গণনা ৬:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক সেই সব সদাপ্রভুর সামনে ধরবে এবং সেগুলি উত্সর্গ করবে। তাতে নিবেদিত পাঁজর ও উরু সমেত তা যাজকের জন্য পবিত্র হবে। তারপরে নাসরীয় ব্যক্তি আঙ্গুর রস পান করতে পারবে।

  15. গণনা ৬:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এটি হল ব্রতকারী নাসরীয়ের আলাদা থাকার জন্য সদাপ্রভুকে উত্সর্গ করা উপহারের ব্যবস্থা। এটা ছাড়া সে তার বাধ্যতা অনুসারে দেবে; যা কিছু দিতে প্রতিজ্ঞা করেছে নাসরীয়ের আলাদা থাকার ব্যবস্থা অনুসারে তা দেবে’।”

  16. গণনা ৬:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে আবার বললেন,

  17. গণনা ৬:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল; তোমরা ইস্রায়েল সন্তানদের এই ভাবে আশীর্বাদ করবে; তাদেরকে বলবে,

  18. গণনা ৬:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ‘সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন।

  19. গণনা ৬:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমার প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন।

  20. গণনা ৬:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমার প্রতি অনুগ্রহ করুন ও তোমাকে শান্তি দান করুন’।

  21. গণনা ৬:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে তারা ইস্রায়েল সন্তানদের উপরে আমার নাম স্থাপন করবে; আর আমি তাদেরকে আশীর্বাদ করব।”

  22. গণনা ৭:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ যে দিন মোশি সমাগম তাঁবু স্থাপন শেষ করলেন, সেটা অভিষেক ও পবিত্র করলেন, আর তার সমস্ত জিনিস এবং বেদি ও তার সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন।

  23. গণনা ৭:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সেই দিন ইস্রায়েলের শাসনকর্তারা, পরিবারের নেতারা তাদের নৈবেদ্য উত্সর্গ করলেন। এই ব্যক্তিরা সমস্ত বংশের শাসনকর্ত্তা ছিলেন, তাঁরা গণনা করা লোকেদের উপরে নিযুক্ত ছিলেন।

  24. গণনা ৭:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে উপহারের জন্য ছয়টি ঢাকা দেওয়া গরুর গাড়ি ও বারটি বলদ, দুটি শাসনকর্ত্তার জন্য একটি করে গরুর গাড়ি ও এক একজন এক একটি করে বলদ এনে সমাগম তাঁবুর সামনে উপস্থিত করলেন।

  25. গণনা ৭:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু মোশিকে বললেন, তিনি বললেন,