মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৭:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    চতুর্থ দিনের রূবেণ সন্তানদের শাসনকর্ত্তা শদেয়ুরের ছেলে ইলীষূর তাঁর উপহার উত্সর্গ করলেন।

  2. গণনা ৭:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  3. গণনা ৭:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  4. গণনা ৭:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;

  5. গণনা ৭:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল

  6. গণনা ৭:৩৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি শদেয়ুরের ছেলে ইলীষূরের উপহার।

  7. গণনা ৭:৩৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পঞ্চম দিনের শিমিয়োন সন্তানদের শাসনকর্ত্তা সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।

  8. গণনা ৭:৩৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  9. গণনা ৭:৩৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  10. গণনা ৭:৩৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;

  11. গণনা ৭:৪০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল

  12. গণনা ৭:৪১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার।

  13. গণনা ৭:৪২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ষষ্ট দিনের গাদ সন্তানদের শাসনকর্ত্তা দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ তাঁর উপহার উত্সর্গ করলেন।

  14. গণনা ৭:৪৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  15. গণনা ৭:৪৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  16. গণনা ৭:৪৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;

  17. গণনা ৭:৪৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগলের শাবক

  18. গণনা ৭:৪৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার।

  19. গণনা ৭:৪৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সপ্তম দিনের ইফ্রয়িম সন্তানদের শাসনকর্ত্তা অম্মীহূদের ছেলে ইলীশামা তাঁর উপহার উত্সর্গ করলেন।

  20. গণনা ৭:৪৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাণের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  21. গণনা ৭:৫০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  22. গণনা ৭:৫১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;

  23. গণনা ৭:৫২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল

  24. গণনা ৭:৫৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অম্মীহূদের ছেলে ইলীশামার উপহার।

  25. গণনা ৭:৫৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    অষ্টম দিনের মনঃশি সন্তানদের শাসনকর্ত্তা পদাহসূরের ছেলে গমলীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।