মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ৩৩:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর গাদের বিষয়ে তিন বললেন, “ধন্য তিনি, যিনি গাদকে বাড়িয়ে দেন; সে সিংহীর মতো বাস করে, সে বাহু এবং মাথাও বিচ্ছিন্ন করে।

  2. দ্বিতীয় আইন ৩৩:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সে নিজের জন্য প্রথমাংশ প্রদান করল; কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিত হল; আর সে লোকদের প্রধানদের সঙ্গে আসল; সদাপ্রভুর ধার্ম্মিকতা সম্পন্ন করল।”

  3. দ্বিতীয় আইন ৩৩:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর দানের বিষয়ে তিনি বললেন, “দান সিংহশাবক, যে বাশন থেকে লাফ দেয়।”

  4. দ্বিতীয় আইন ৩৩:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, “নপ্তালি, তুমি অনুগ্রহে সন্তুষ্ট, আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ; তুমি পশ্চিম ও দক্ষিণ অধিকার কর।”

  5. দ্বিতীয় আইন ৩৩:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর আশের বিষয়ে তিনি বললেন, “ছেলেতে আশের আশীর্বাদযুক্ত হোক, সে নিজের ভাইদের কাছে অনুগৃহীত হোক, সে নিজের পা তেলে ডুবিয়ে দিক।

  6. দ্বিতীয় আইন ৩৩:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার শহরের দরজার খিল লোহার ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।”

  7. দ্বিতীয় আইন ৩৩:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    হে যিশুরূণ, ঈশ্বরের মতো কেউ নেই; তিনি তোমার সাহায্যের জন্যে আকাশরথে, নিজ গৌরবে মেঘে যাতায়াত করেন।

  8. দ্বিতীয় আইন ৩৩:২৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নীচে চিরস্থায়ী হাত দুটি; তিনি তোমার সামনে থেকে শত্রুকে দূর করলেন, আর বললেন, “ধ্বংস কর!”

  9. দ্বিতীয় আইন ৩৩:২৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের (নিবাস স্থান) উৎস একাকী থাকে, শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তার আকাশ থেকেও শিশির পড়ে।

  10. দ্বিতীয় আইন ৩৩:২৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    হে ইস্রায়েল। ধন্য তুমি, তোমার তুল্য কে? তুমি সদাপ্রভুর দ্বারা নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার মহিমার খড়্গ। তোমার শত্রুরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের উঁচু জায়গা দলন করবে।

  11. দ্বিতীয় আইন ৩৪:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি মোয়াবের সমভূমি থেকে নবো পর্বতে, যিরীহোর সামনে অবস্থিত পিস্‌গা শৃঙ্গে উঠলেন। আর সদাপ্রভু তাকে সমস্ত দেশ, দান পর্যন্ত গিলিয়দ

  12. দ্বিতীয় আইন ৩৪:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং সমস্ত নপ্তালি, আর ইফ্রয়িম ও মনঃশির দেশ এবং পশ্চিমে মহাসমুদ্র পর্যন্ত যিহূদার সমস্ত দেশ

  13. দ্বিতীয় আইন ৩৪:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং দক্ষিণ দেশ ও সোয়র পর্যন্ত তাল গাছের শহর যিরীহোর উপত্যকার অঞ্চল দেখালেন।

  14. দ্বিতীয় আইন ৩৪:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু তাকে বললেন, “আমি যে দেশের বিষয়ে শপথ করে অব্রাহামকে, ইস্‌হাককে ও যাকোবকে বলেছিলাম, আমি তোমার বংশকে সেই দেশ দেব, এ সেই দেশ; আমি ওটা তোমাকে চোখে দেখালাম, কিন্তু তুমি পার হয়ে ঐ জায়গা যাবে না।”

  15. দ্বিতীয় আইন ৩৪:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভুর দাস মোশি সদাপ্রভুর কথা অনুসারে সেই জায়গায় মোয়াব দেশে মারা গেলেন।

  16. দ্বিতীয় আইন ৩৪:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তিনি মোয়াব দেশে বৈৎ-পিয়োরের সামনে অবস্থিত উপত্যকাতে তাঁকে কবর দিলেন; কিন্তু তাঁর কবরস্থান আজও কেউ জানে না।

  17. দ্বিতীয় আইন ৩৪:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মৃত্যুর দিন মোশির বয়স একশো কুড়ি বছর হয়েছিল; তাঁর চক্ষু ক্ষীণ হয়নি ও তাঁর তেজের হ্রাস হয় নাই।

  18. দ্বিতীয় আইন ৩৪:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে ইস্রায়েলের লোকদের মোশির জন্য মোয়াবের সমভূমিতে ত্রিশ দিন শোক করল; এভাবে মোশির শোকের দিন শেষ হল।

  19. দ্বিতীয় আইন ৩৪:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর নূনের ছেলে যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মোশি তাঁর উপরে হাত রেখেছিলেন; আর ইস্রায়েলের লোকরা তাঁর কথায় মনোযোগ দিয়ে মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করতে লাগল।

  20. দ্বিতীয় আইন ৩৪:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মোশির মতো কোনো ভাববাদী ইস্রায়েলের মধ্যে আর সৃষ্টি হয়নি; সদাপ্রভু তাঁর সঙ্গে সামনাসামনি আলাপ করতেন;

  21. দ্বিতীয় আইন ৩৪:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    প্রকৃত পক্ষে সদাপ্রভু তাঁকে পাঠালে তিনি মিশর দেশে, ফরৌণের, তাঁর সব দাসের ও তাঁর সব দেশের প্রতি সবধরনের চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখালেন

  22. দ্বিতীয় আইন ৩৪:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে মোশি শক্তিশালী হাতের ও ভয়ঙ্করতার কত না কাজ করেছিলেন।