মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কারণ এটা তোমাদের পক্ষে অর্থহীন বাক্য না, কারণ এটা তোমাদের জীবন এবং তোমরা যে দেশ অধিকার করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই বাক্যের মাধ্যমে দীর্ঘায়ু হবে।”

  2. দ্বিতীয় আইন ৩২:৪৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ সেই দিনের সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই অবারীম পর্বতে,

  3. দ্বিতীয় আইন ৩২:৪৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অর্থাৎ যিরীহোর সামনে অবস্থিত মোয়াব দেশে অবস্থিত অবারীম পর্বতে ওঠ এবং আমি অধিকারের জন্যে ইস্রায়েল সন্তানদের যে দেশ দিচ্ছি, সেই কনান দেশ দেখ।

  4. দ্বিতীয় আইন ৩২:৫০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর আমার ভাই হারোণ যেমন হোর পর্বতে মারা গিয়ে নিজের লোকদের কাছে সংগৃহীত হল, সেরকম তুমি যে পর্বতে উঠবে, তোমাকে সেখানে মারা গিয়ে নিজের লোকদের কাছে সংগৃহীত হতে হবে;

  5. দ্বিতীয় আইন ৩২:৫১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কারণ সিন মরুপ্রান্তে কাদেশে অবস্থিত মরীবা জলের কাছে তোমরা ইস্রায়েলের লোকদের মধ্যে আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করেছিলে, ফলে ইস্রায়েলের লোকদের মধ্যে আমাকে পবিত্র বলে মান্য করনি।

  6. দ্বিতীয় আইন ৩২:৫২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের সামনে দেশ দেখবে, কিন্তু আমি ইস্রায়েলের লোকদেরকে যে দেশ দিচ্ছি, সেখানে প্রবেশ করতে পারবে না।”

  7. দ্বিতীয় আইন ৩৩:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলের লোকদেরকে যে আশীর্বাদে আশীর্বাদ করলেন, তা এই।

  8. দ্বিতীয় আইন ৩৩:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “সদাপ্রভু সীনয় থেকে আসলেন, সেয়ীর থেকে তাদের জন্য উঠলেন; পারণ পর্বত থেকে নিজের তেজ প্রকাশ করলেন, হাজার হাজার পবিত্রের কাছ থেকে আসলেন; তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময় ব্যবস্থা ছিল।

  9. দ্বিতীয় আইন ৩৩:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অবশ্যই, তিনি গোষ্ঠীদেরকে ভালবাসেন, তাঁর পবিত্ররা সবাই তোমার হাতে; তারা তোমার পায়ের কাছে বসল, প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করল।

  10. দ্বিতীয় আইন ৩৩:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মোশি আমাদেরকে ব্যবস্থা আদেশ করলেন, তা যাকোবের সমাজের অধিকার।

  11. দ্বিতীয় আইন ৩৩:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যখন লোকদের প্রধানরা একত্রিত হল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হল, তখন যিশুরূণে এক রাজা ছিলেন।

  12. দ্বিতীয় আইন ৩৩:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    রূবেণ বেঁচে থাকুক, তাঁর মৃত্যু না হোক, তাছাড়া তার লোক অল্পসংখ্যক হোক।”

  13. দ্বিতীয় আইন ৩৩:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যিহূদার বিষয়ে তিনি বললেন, “হে সদাপ্রভু, যিহূদার রব শোনো, তার লোকদের কাছে তাকে আন; সে নিজের হাতে নিজের পক্ষে যুদ্ধ করল, তুমি শত্রুদের বিরুদ্ধে তার সাহায্যকারী হবে।”

  14. দ্বিতীয় আইন ৩৩:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর লেবির বিষয়ে তিনি বললেন, “তোমার সেই আনন্দের সঙ্গে তোমার তুম্মীম ও ঊরীম রয়েছে; যার পরীক্ষা তুমি মঃসাতে করলে, যার সঙ্গে মরীবার জলের কাছে বিবাদ করলে।

  15. দ্বিতীয় আইন ৩৩:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সে নিজের বাবার ও নিজের মায়ের বিষয়ে বলল, আমি তাকে দেখিনি; সে নিজের ভাইদেরকে স্বীকার করল না, নিজের সন্তানদেরকেও গ্রহণ করল না; কারণ তারা তোমার বাক্য রক্ষা করেছে এবং তোমার নিয়ম পালন করে।

  16. দ্বিতীয় আইন ৩৩:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তারা যাকোবকে তোমার শাসন, ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দেবে; তারা তোমার সামনে ধূপ রাখবে, তোমার বেদির ওপরে সম্পূর্ণ হোমবলি রাখবে।

  17. দ্বিতীয় আইন ৩৩:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু, তার সম্পত্তিতে আশীর্বাদ কর, তার হাতের কাজ গ্রাহ্য কর; তাদের কোমরে আঘাত কর, যারা তার বিরুদ্ধে ওঠে, যারা তাকে ঘৃণা করে, যেন তারা আর উঠতে না পারে।”

  18. দ্বিতীয় আইন ৩৩:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    বিন্যামীনের বিষয়ে তিনি বললেন, “সদাপ্রভুর প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাস করবে; তিনি সারা দিন তাকে ঢেকে রাখেন, সে সদাপ্রভুর বাহুর মধ্যে বাস করে।”

  19. দ্বিতীয় আইন ৩৩:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যোষেফের বিষয়ে তিনি বললেন, “তার দেশ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত হোক, আকাশের মূল্যবান জিনিস ও শিশিরের মাধ্যমে, নীচে বিস্তীর্ণ জলের মাধ্যমে,

  20. দ্বিতীয় আইন ৩৩:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সূর্য্যের আলোয় পাকা ফলের মূল্যবান জিনিসের মাধ্যমে, অতিক্রান্ত মাসের মূল্যবান জিনিসের মাধ্যমে,

  21. দ্বিতীয় আইন ৩৩:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পুরাতন পর্বতদের প্রধান প্রধান জিনিসের মাধ্যমে, অনন্ত পাহাড়ের মূল্যবান জিনিসের মাধ্যমে,

  22. দ্বিতীয় আইন ৩৩:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পৃথিবীর মূল্যবান জিনিস ও প্রাচুর্য্যতার মাধ্যমে; আর যিনি ঝোপবাসী, তার ভালো হোক; সেই আশীর্বাদ আসুক যোষেফের মাথায় এবং তার মাথার ওপরে যে তার ভাইদের ওপরে রাজত্ব করে।

  23. দ্বিতীয় আইন ৩৩:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তার প্রথমজাত ষাঁড় শোভাযুক্ত, তার শিং দুটি বন্য ষাঁড়ের শিং; তার মাধ্যমে সে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত জাতিকে গুতাবে; সেই শিং দুটি ইফ্রয়িমের হাজার হাজার লোক, মনঃশির হাজার হাজার লোক।”

  24. দ্বিতীয় আইন ৩৩:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সবূলূনের বিষয়ে তিনি বললেন, “সবূলূন, তুমি নিজের যাওয়াতে আনন্দ কর এবং ইষাখর, তুমি নিজের তাঁবুতে আনন্দ কর।

  25. দ্বিতীয় আইন ৩৩:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এরা গোষ্ঠীদেরকে পর্বতের আহ্বান করবে; সে জায়গায় ধার্মিকতার বলি উৎসর্গ করবে, কারণ এরা সমুদ্রের প্রচুর জিনিস এবং বালুকার লুকানো ধন সব শোষণ করবে।”