মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৭:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তাদের থেকে নৈবেদ্য গ্রহণ কর এবং সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহার করবে। তুমি সেগুলি লেবীয়দেরকে দেবে; এক এক জনকে তার কাজের প্রয়োজন অনুসারে দেবে।”

  2. গণনা ৭:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশি সেই সমস্ত গরুর গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দেরকে দিলেন।

  3. গণনা ৭:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি গের্শোনের সন্তানদের দুই গরুর গাড়ি ও চারটি বলদ দিলেন, কারণ সেগুলি তাদের কাজে প্রয়োজন।

  4. গণনা ৭:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি মরারির সন্তানদের চারটি গরুর গাড়ি ও আটটি বলদ হারোণ যাজকের ছেলে ঈথামরের তত্বাবধানে দিলেন। তিনি দিলেন কারণ তাদের কাজে সেগুলি প্রয়োজন ছিল।

  5. গণনা ৭:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু কহাতের সন্তানদের কিছুই দিলেন না, কারণ সমাগম তাঁবুর অন্তর্ভুক্ত সমস্ত জিনিসপত্রের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করত।

  6. গণনা ৭:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশি যেদিন বেদি অভিষেক করেছিলেন, সেদিনের নেতারা বেদি প্রতিষ্ঠার উপহার উত্সর্গ করলেন। সেই নেতারা বেদির সামনে নিজেদের উপহারও উত্সর্গ করলেন।

  7. গণনা ৭:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন, “এক এক জন নেতা এক এক দিন বেদি প্রতিষ্ঠার জন্য নিজেদের উপহার উত্সর্গ করবে।”

  8. গণনা ৭:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    প্রথম দিন, যিহূদা বংশের অম্মীনাদবের ছেলে নহশোন তাঁর উপহার আনলেন।

  9. গণনা ৭:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ ছিল।

  10. গণনা ৭:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি আরও ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি থালা দিলেন।

  11. গণনা ৭:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া দিলেন।

  12. গণনা ৭:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি পাপার্থক বলির জন্য এক ছাগ দিলেন।

  13. গণনা ৭:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এগুলি অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার ছিল।

  14. গণনা ৭:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দ্বিতীয় দিনের, ইষাখরের শাসনকর্ত্তা সূয়ারের ছেলে নথনেল উপহার আনলেন।

  15. গণনা ৭:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁর উপহার হিসাবে পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  16. গণনা ৭:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  17. গণনা ৭:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;

  18. গণনা ৭:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল

  19. গণনা ৭:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এটা সূয়ারের ছেলে নথনেলের উপহার।

  20. গণনা ৭:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তৃতীয় দিনের, সবূলূন সন্তানদের শাসনকর্ত্তা হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার উত্সর্গ করলেন।

  21. গণনা ৭:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

  22. গণনা ৭:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;

  23. গণনা ৭:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;

  24. গণনা ৭:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল

  25. গণনা ৭:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি পুরুষ ভেড়া; এগুলি হেলোনের ছেলে ইলীয়াবের উপহার।