মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৩:৩৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবুর সামনে, পূর্ব দিকে, সূর্য্যোদয়ের দিকে, মোশি, হারোণ ও তার ছেলেরা অবশ্যই শিবির স্থাপন করবে, ইস্রায়েল সন্তানদের পক্ষ থেকে মহাপবিত্র স্থানের বিষয়ে তারা দায়ী থাকবে। কোনো বিদেশী তার কাছাকাছি এলে, তার মৃত্যুদণ্ড হবে।

  2. গণনা ৩:৩৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে লেবীয়দিগকে নিজেদের গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের সংখ্যা একমাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ মোট বাইশ হাজার জন হল।

  3. গণনা ৩:৪০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের মধ্যে একমাস ও তার থেকে বেশি বয়সী প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর ও তাদের নামের সংখ্যা গ্রহণ কর।

  4. গণনা ৩:৪১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আমি সদাপ্রভু, আমারই অধিকারে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।”

  5. গণনা ৩:৪২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাতে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতকে গণনা করলেন;

  6. গণনা ৩:৪৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত প্রথমজাত পুরুষ নাম সংখ্যা অনুসারে বাইশ হাজার দুশো তিয়াত্তর জন হল।

  7. গণনা ৩:৪৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন,

  8. গণনা ৩:৪৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে ও তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হবে; আমি সদাপ্রভু।

  9. গণনা ৩:৪৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানদের মধ্যে লেবীয়দের সংখ্যার যে অতিরিক্ত দুইশো তিয়াত্তর জন প্রথমজাত লোক,

  10. গণনা ৩:৪৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের এক এক জনের জন্য পবিত্রস্থানের শেকল অনুসারে পাঁচ শেকল করে নেবে; কুড়ি গেরাতে এক শেকল হয়।

  11. গণনা ৩:৪৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের সংখ্যা অতিরিক্ত সেই প্রথমজাত লোকদের রূপার মূল্য তুমি হারোণ ও তার ছেলেদেরকে দেবে।”

  12. গণনা ৩:৪৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাতে লেবীয়দের মাধ্যমে মুক্ত লোক ছাড়া যারা অবশিষ্ট থাকল, তাদের মুক্তির মূল্য মোশি নিলেন।

  13. গণনা ৩:৫০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তিনি ইস্রায়েল সন্তানদের প্রথমজাত লোক থেকে পবিত্রস্থানের শেকলের পরিমাণে এক হাজার তিনশো পঁয়ষট্টি শেকল রূপা নিলেন।

  14. গণনা ৩:৫১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর বাক্য অনুসারে মোশি সেই মুক্ত লোকেদের রূপা নিয়ে হারোণ ও তাঁর ছেলেদেরকে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

  15. গণনা ৪:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  16. গণনা ৪:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তোমরা লেবির সন্তানদের মধ্যে নিজেদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতের সন্তানদের জনগণনার পরিচালনা করবে।

  17. গণনা ৪:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ত্রিশ বছর বয়সী থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যন্ত যত লোক সমাগম তাঁবুতে কর্মচারীদের শ্রেণীভুক্ত হয়, তাদেরকে গণনা কর।

  18. গণনা ৪:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবুতে কহাতের সন্তানদের সেবা কাজ অতি পবিত্রস্থান সংক্রান্ত।

  19. গণনা ৪:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যখন শিবির এগিয়ে যাবে, তখন হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং পর্দা নামিয়ে সেটা দিয়ে পবিত্রস্থান থেকে মহাপবিত্রস্থানকে আলাদা করবে এবং সাক্ষ্য সিন্দুক ঢাকা দেবে।

  20. গণনা ৪:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার উপরে শীলের চামড়ায় ঢেকে দেবে ও তার উপরে সম্পূর্ণ নীল রঙের একটি বস্ত্র পাতবে এবং তার বহন-দন্ড পরাবে।

  21. গণনা ৪:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা দর্শন-রুটির টেবিলের উপরে একটি নীল রঙের বস্ত্র পাতবে ও তার উপরে থালা, চামচ, সেকপাত্র ও ঢালবার জন্য পাত্রগুলি রাখবে এবং টেবিলের উপর সর্বদা রুটি রাখবে।

  22. গণনা ৪:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা সব কিছুর উপরে একটি লাল রঙের বস্ত্র এবং শুশুকের চামড়া দিয়ে ঢেকে দেবে। তারা টেবিলে বহন-দন্ড পরাবে।

  23. গণনা ৪:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা একটি নীল রঙের বস্ত্র নিয়ে বাতিদানী, তার বাতিগুলি, চিমটি এবং ট্রে ও সমস্ত তেলের পাত্র ঢেকে রাখবে।

  24. গণনা ৪:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা বাতিদান এবং তার সমস্ত পাত্র শীলের চামড়ায় ঢেকে দিয়ে বয়ে নিয়ে যাবার পাটাতনের উপরে রাখবে।

  25. গণনা ৪:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা সোনার বেদির উপরে নীল রঙের বস্ত্র পেতে তার উপরে শুশুকের চামড়ায় ঢেকে দেবে এবং তার বহন-দন্ড পরাবে।