মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ২:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর বিন্যামীন বংশ তার পাশে থাকবে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের নেতা হবে।

  2. গণনা ২:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    বিন্যামীনের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশো জন।

  3. গণনা ২:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িমের শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজার একশো জন। তারা তৃতীয় বারে এগিয়ে যাবে।

  4. গণনা ২:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে।

  5. গণনা ২:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দানের সৈন্য সংখ্যা বাষট্টি হাজার সাতশো জন।

  6. গণনা ২:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাদের পাশে আশের বংশ শিবির গড়বে। অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের নেতা হবে।

  7. গণনা ২:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আশেরের সৈন্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো জন।

  8. গণনা ২:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে।

  9. গণনা ২:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নপ্তালির সৈন্য সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জন।

  10. গণনা ২:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দানের শিবিরের মোট লোক সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো জন। তারা তাদের পতাকা নিয়ে শিবির থেকে শেষে এগিয়ে যাবে।”

  11. গণনা ২:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো জন সৈন্য সংখ্যা গণনা করলেন।

  12. গণনা ২:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু মোশি ও হারোণ লেবীয়দের ইস্রায়েল সন্তানদের মধ্যে গণনা করলেন না। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।

  13. গণনা ২:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত।

  14. গণনা ৩:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সীনয় পর্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন, এটা সেই দিন হারোণের ও মোশির বংশাবলির ইতিহাস।

  15. গণনা ৩:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হারোণের ছেলেদের নাম ছিল; প্রথমজাত নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

  16. গণনা ৩:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই হল হারোণের ছেলেদের নাম, অভিষিক্ত যাজক, যাজক হিসাবে সেবা করার জন্য যাদেরকে নিযুক্ত করা হয়েছিল।

  17. গণনা ৩:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু নাদব ও অবীহূ সীনয় মরুপ্রান্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইতর আগুন নিবেদন করার জন্য সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করেছিল; তাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাদের বাবা হারোণের সাক্ষাৎে যাজকের কাজ করত।

  18. গণনা ৩:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন,

  19. গণনা ৩:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি লেবি বংশকে এনে হারোণ যাজকের সামনে উপস্থিত কর; তারা তাকে সাহায্য করবে।

  20. গণনা ৩:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা সমাগম তাঁবুর সামনে হারোণের ও সমস্ত মণ্ডলীর হয়ে কাজ করবে। তারা সমাগম তাঁবুর দেখাশোনা করবে।

  21. গণনা ৩:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা সমাগম তাঁবুর সব জিনিস পত্রের দেখাশোনা করবে এবং সমাগম তাঁবুর সমস্ত দ্রব্য বহনের কাজে ইস্রায়েল সন্তানদের সাহায্য করবে।

  22. গণনা ৩:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি লেবীয়দেরকে হারোণের ও তার ছেলেদের হাতে দান করবে; তারা তাকে ইস্রায়েল সন্তানদের পরিচর্য্যা করতে সাহায্য করবে।

  23. গণনা ৩:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি হারোণ ও তার ছেলেদেরকে নিযুক্ত করবে এবং তারা তাদের যাজকের পদ রক্ষা করবে, অন্য গোষ্ঠীর যে কেউ কাছাকাছি আসবে, তার প্রাণদণ্ড হবে।”

  24. গণনা ৩:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন,

  25. গণনা ৩:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “দেখ, ইস্রায়েল সন্তানদের মধ্যে গর্ভজাত সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে লেবীয়দেরকে গ্রহণ করলাম; অতএব লেবীয়েরা আমারই হবে।