- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1406–1380 BC
Conquest of Canaan
Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.
এই কালের পদ
- যিহোশূয়া ২০:৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর রক্তের প্রতিশোধদাতা দৌড়ে তার পিছনে এলে তারা তার হাতে সেই হত্যাকারীকে সমর্পণ করবে না; কারণ সে অজান্তে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, সে আগে তাকে ঘৃণা করে নি।
- যিহোশূয়া ২০:৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
অতএব যতক্ষণ না সে বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড়ায় এবং সেই দিনের র মহাযাজকের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই হত্যাকারী তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে সে পালিয়ে এসেছিল, সেই স্থানে ফিরে যাবে।”
- যিহোশূয়া ২০:৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
তাতে তারা নপ্তালির পাহাড়ি অঞ্চলের গালীলের কেদশ, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের শিখিম ও যিহূদার পাহাড়ি অঞ্চলের কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ আলাদা করল।
- যিহোশূয়া ২০:৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর যিরীহোর কাছে যর্দ্দনের (নদীর) পূর্বপারে তারা রূবেণ বংশের অধিকার থেকে সমভূমির মরুপ্রান্তে অবস্থিত বেৎসর ও গাদ বংশের অধিকার থেকে গিলিয়দে অবস্থিত রামোৎ ও মনঃশি বংশের অধিকার থেকে বাশনে অবস্থিত গোলন নির্ণয় করল।
- যিহোশূয়া ২০:৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
কেউ অনিচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করলে, যতক্ষণ না মণ্ডলীর সামনে দাঁড়ায়, ততদিন যেন সেই স্থানে পালিয়ে যেতে পারে ও রক্তের প্রতিশোধদাতার হাতে না মরে, এই জন্য সমস্ত ইস্রায়েল-সন্তানদের জন্য ও তাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের জন্য এই সমস্ত নগর নির্দিষ্ট করা হল।
- যিহোশূয়া ২১:১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
¶ পরে লেবীয়দের পিতৃকুলপতিরা ইলীয়াসর যাজকের, নূনের পুত্র যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানদের বংশ সকলের পিতৃকুলপতিদের কাছে গেলেন,
- যিহোশূয়া ২১:২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
ও কনান দেশের শীলোতে তাঁদেরকে বললেন, “আমাদের বসবাস করার জন্য নগর ও পশুপালের জন্য মাঠ দেওয়ার আদেশ সদাপ্রভু মোশির মাধ্যমে দিয়েছিলেন।”
- যিহোশূয়া ২১:৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
তাতে সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েল-সন্তানরা নিজেদের অধিকার থেকে লেবীয়দের এই এই নগর ও সেগুলির মাঠও দিল;
- যিহোশূয়া ২১:৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠল; তাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানরা গুলিবাঁটের মাধ্যমে যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ থেকে তেরটি নগর পেল।
- যিহোশূয়া ২১:৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইফ্রয়িম বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং দান বংশ ও মনঃশির অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।
- যিহোশূয়া ২১:৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর গের্শোন-সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইষাখর বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনে অবস্থিত মনঃশির অর্ধেক বংশ থেকে তেরটি নগর পেল।
- যিহোশূয়া ২১:৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর মরারি-সন্তানেরা নিজেদের গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ থেকে বারটি নগর পেল।
- যিহোশূয়া ২১:৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
এই ভাবে ইস্রায়েল-সন্তানেরা গুলিবাঁট করে লেবীয়দের এই সব নগর ও সেগুলির মাঠও দিল, যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন।
- যিহোশূয়া ২১:৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
তারা যিহূদা-সন্তানদের বংশের ও শিমিয়োন-সন্তানদের বংশের অধিকার থেকে এই এই নামের নগর দিল।
- যিহোশূয়া ২১:১০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
লেবীর সন্তান কহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্ত্তী হারোণ-সন্তানদের সে সমস্ত হল; কারণ তাদের নামে প্রথম গুলি উঠল।
- যিহোশূয়া ২১:১১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
তার ফলে তারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পাহাড়ি অঞ্চল যিহূদা প্রদেশের হিব্রোণ ও তার চারিদিকের মাঠ তাদেরকে দিল।
- যিহোশূয়া ২১:১২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
কিন্তু ঐ নগরের ক্ষেত ও সমস্ত গ্রাম তারা অধিকার করার জন্য যিফুন্নির পুত্র কালেবকে দিল।
- যিহোশূয়া ২১:১৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
তারা হারোণ যাজকের সন্তানদের মাঠগুলির সঙ্গে হত্যাকারীদের আশ্রয়-নগর হিব্রোণ দিল এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে লিব্না,
- যিহোশূয়া ২১:১৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
পশুপালনের মাঠগুলির সঙ্গে যত্তীর, পশুপালনের মাঠগুলির সঙ্গে ইষ্টিমোয়,
- যিহোশূয়া ২১:১৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
পশুপালনের মাঠগুলির সঙ্গে হোলোন, পশুপালনের মাঠগুলির সঙ্গে দবীর,
- যিহোশূয়া ২১:১৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
পশুপালনের মাঠগুলির সঙ্গে ঐন, পশুপালনের মাঠগুলির সঙ্গে যুটা ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার থেকে এই নয়টি নগর দিল।
- যিহোশূয়া ২১:১৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর বিন্যামীন বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে গিবিয়োন,
- যিহোশূয়া ২১:১৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
পশুপালনের মাঠগুলির সঙ্গে গেবা, পশুপালনের মাঠগুলির সঙ্গে অনার্থোৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে অল্মোন, এই চারটি নগর দিল।
- যিহোশূয়া ২১:১৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
মোট পশুপালনের মাঠগুলির সঙ্গে তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হল।
- যিহোশূয়া ২১:২০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব
আর কহাতের অবশিষ্ট সন্তানদের অর্থাৎ কহাৎ-সন্তান লেবীয়দের সমস্ত গোষ্ঠী ইফ্রয়িম বংশের অধিকার থেকে নিজেদের অধিকারের জন্য নগর পেল।