মূল বিষয়বস্তুতে যান

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. যিহোশূয়া ১৮:৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    পরে ঐ লোকেরা গিয়ে দেশের সমস্ত জায়গা ঘুরে দেখল এবং নগর অনুযায়ী সাত অংশ করে বইতে তার বর্ণনা লিখল; পরে শীলোতে অবস্থিত শিবিরে যিহোশূয়ের কাছে ফিরে গেল।

  2. যিহোশূয়া ১৮:১০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর যিহোশূয় শীলোতে সদাপ্রভুর সামনে তাদের জন্য গুলিবাঁট করলেন; যিহোশূয় সেই জায়গায় ইস্রায়েল-সন্তানদের বিভাগ অনুসারে দেশ তাদেরকে ভাগ করে দিলেন।

  3. যিহোশূয়া ১৮:১১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ আর গুলিবাঁট অনুযায়ী এক অংশ নিজেদের গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানদের বংশের নামে উঠল। গুলিবাঁটে নির্দিষ্ট তাদের সীমা যিহূদা-সন্তানদের ও যোষেফের সন্তানদের মধ্যে হল।

  4. যিহোশূয়া ১৮:১২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তাদের উত্তর দিকের সীমা যর্দ্দন থেকে যিরীহোর উত্তর দিক দিয়ে গেল, পরে পার্বত্য প্রদেশের মধ্য দিয়ে পশ্চিম দিকে বৈৎ-আবনের মরুভূমি পর্যন্ত গেল।

  5. যিহোশূয়া ১৮:১৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সেখান থেকে ঐ সীমা লূসে, দক্ষিণে লূসের দিকে অর্থাৎ বৈথেলের প্রান্ত পর্যন্ত গেল এবং নিচের বৈৎ-হোরোণের দক্ষিণে অবস্থিত পর্বত দিয়ে অটারোৎ-অদ্দরের দিকে নেমে গেল।

  6. যিহোশূয়া ১৮:১৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সেখান থেকে ঐ সীমা ফিরে পশ্চিম দিকে, বৈৎ-হোরোণের দক্ষিণে অবস্থিত পর্বত থেকে দক্ষিণ দিকে গেল; আর যিহূদা-সন্তানদের কিরিয়ৎ বাল অর্থাৎ যার নাম কিরিয়ৎ-যিয়ারীম সেই নগর পর্যন্ত গেল; এটি পশ্চিম দিকে।

  7. যিহোশূয়া ১৮:১৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর দক্ষিণ দিকে কিরিয়ৎ-যিরারীমের প্রান্ত থেকে আরম্ভ হল এবং সে সীমা পশ্চিম দিকে বার হয়ে নিপ্তোহের জলের উনুই পর্যন্ত গেল।

  8. যিহোশূয়া ১৮:১৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর ঐ সীমা হিম্নোম সন্তানের উপত্যকার সামনে অবস্থিত ও রফায়ীম তলভূমির উত্তর দিকের পর্বতের প্রান্ত পর্যন্ত নেমে গেল এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ প্রান্তে নেমে এসে ঐন্‌-রোগেলে গেল।

  9. যিহোশূয়া ১৮:১৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর উত্তরদিকে ফিরে ঐন্‌-শেমশে গেল এবং অদুম্মীম উপরে উঠে যাওয়ার পথের সামনে অবস্থিত গলীলোতের থেকে বার হয়ে রূবেণ-সন্তান বোহনের পাথর পর্যন্ত নেমে গেল।

  10. যিহোশূয়া ১৮:১৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর উত্তর দিকে অরাবা তলভূমির পাশ দিয়ে গিয়ে অরাবা তলভূমিতে নেমে গেল।

  11. যিহোশূয়া ১৮:১৯আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর ঐ সীমা উত্তর দিকে বৈৎ-হগ্লার প্রান্ত পর্যন্ত গেল; যর্দ্দনের দক্ষিণ প্রান্তের লবণ-সমুদ্রের উত্তর খাড়ী সেই সীমার প্রান্ত ছিল; তা দক্ষিণ সীমা।

  12. যিহোশূয়া ১৮:২০আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    আর পূর্ব দিকে যর্দ্দন তার সীমা ছিল। চারিদিকে তার সীমা অনুসারে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে, বিন্যামীন-সন্তানদের এই অধিকার ছিল।

  13. যিহোশূয়া ১৮:২১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানদের বংশের নগর যিরীহো, বৈৎ-হগ্লা, এমক-কশিশ,

  14. যিহোশূয়া ১৮:২২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    বৈৎ-অরাবা, সমারয়িম, বৈথেল,

  15. যিহোশূয়া ১৮:২৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    অব্বীম, পারা অফ্রা,

  16. যিহোশূয়া ১৮:২৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    কফর-অম্নোনী, অফ্‌নি ও গেবা; তাদের গ্রামের সঙ্গে বারটি নগর ছিল।

  17. যিহোশূয়া ১৮:২৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    গিবিয়োন, রামা, বেরোৎ,

  18. যিহোশূয়া ১৮:২৬আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    মিস্‌পী, কফীরা, মোৎসা,

  19. যিহোশূয়া ১৮:২৭আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    রেকম, যির্পেল, তরলা,

  20. যিহোশূয়া ১৮:২৮আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সেলা, এলফ, যিবূষ অর্থাৎ যিরূশালেম, গিবিয়াৎ ও কিরিয়ৎ, তাদের গ্রামের সঙ্গে চৌদ্দটি নগর। নিজের নিজের গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানদের এই অধিকার।

  21. যিহোশূয়া ১৯:১আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ আর গুলিবাঁট অনুযায়ী দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানদের বংশের নামে উঠল; তাদের অধিকার যিহূদা-সন্তানদের অধিকারের মধ্যে হল।

  22. যিহোশূয়া ১৯:২আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    তাদের অধিকার হল বের-শেবা, (বা শেবা)। মোলাদা,

  23. যিহোশূয়া ১৯:৩আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    হৎসর-শূয়াল, বালা, এৎসম,

  24. যিহোশূয়া ১৯:৪আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    ইল্‌তোলদ, বথুল, হর্মা,

  25. যিহোশূয়া ১৯:৫আনু. ১৪৪৩ খ্রিস্টপূর্ব

    সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা,