মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৩১:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    দেখ, বিলিয়মের পরামর্শে তারাই পিয়োর দেবতার বিষয়ে ইস্রায়েল সন্তানদের সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়েছিল, তার জন্যই সদাপ্রভুর মণ্ডলীতে মহামারী হয়েছিল।

  2. গণনা ৩১:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    অতএব তোমরা এখন বালক বালিকাদের মধ্যে সমস্ত বালককে হত্যা কর এবং পুরুষের সঙ্গে শোয়া সমস্ত স্ত্রীলোককেও হত্যা কর।

  3. গণনা ৩১:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু যে বালিকারা কোনো পুরুষের সঙ্গে শোয় নি, তাদেরকে নিজেদের জন্য জীবিত রাখ।

  4. গণনা ৩১:১৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা সাত দিন শিবিরের বাইরে শিবির করে থাক; তোমরা যত লোক মানুষ হত্যা করেছ ও মৃত লোককে স্পর্শ করেছ, সবাই তৃতীয় দিনের ও সপ্তম দিনের নিজেদেরকে ও নিজেদের বন্দিদেরকে শুচি কর;

  5. গণনা ৩১:২০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর সমস্ত পোশাক, চামড়ার তৈরী সমস্ত জিনিস, ছাগলের লোমের তৈরী সমস্ত জিনিস ও কাঠের তৈরী সমস্ত জিনিসের জন্য নিজেদেরকে শুচি কর।”

  6. গণনা ৩১:২১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর যারা যুদ্ধে গিয়েছিল, ইলীয়াসর যাজক সেই যোদ্ধাদেরকে বললেন, “মোশিকে দেওয়া সদাপ্রভুর ব্যবস্থার নিয়মগুলি এই:

  7. গণনা ৩১:২২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    শুধু সোনা, রূপা, পিতল, লোহা, টিন ও সীসা

  8. গণনা ৩১:২৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং যে সমস্ত দ্রব্য আগুনে নষ্ট হয় না, সেই সব আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাবে, তাতে তা শুচি হবে। তারপর তা বিশুদ্ধ জলে পাপমুক্ত করতে হবে; কিন্তু যে যে জিনিস আগুনে নষ্ট হয়, তা তোমরা জলের মধ্যে দিয়ে নিয়ে যাবে।

  9. গণনা ৩১:২৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর সপ্তম দিনের তোমরা নিজেদের পোশাক ধোবে; তাতে শুচি হবে; পরে শিবিরে প্রবেশ করবে।”

  10. গণনা ৩১:২৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  11. গণনা ৩১:২৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    “তুমি ও ইলীয়াসর যাজক এবং মণ্ডলীর পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা যুদ্ধে অপহৃত জীবদের, অর্থাৎ বন্দি মানুষদের ও পশুদের সংখ্যা গণনা কর।

  12. গণনা ৩১:২৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর যুদ্ধে অপহৃত সেই জীবদেরকে দুই অংশ করে, যে যোদ্ধারা যুদ্ধে গিয়েছিল, তাদের ও সমস্ত মণ্ডলীর মধ্যে ভাগ কর।

  13. গণনা ৩১:২৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তখন যুদ্ধে গমনকারী যোদ্ধাদের কাছ থেকে সদাপ্রভুর জন্য কর নাও; পাঁচশো জীবের মধ্যে প্রতিটি মানুষ, গরু, গাধা ও ভেড়া।

  14. গণনা ৩১:২৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাদের অর্ধেক অংশ থেকে নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উপস্থিত করা উপহার হিসাবে ইলীয়াসর যাজককেও দাও।

  15. গণনা ৩১:৩০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তুমি ইস্রায়েল সন্তানদের অর্ধেক অংশের মধ্যে মানুষ, গরু, গাধা, ভেড়া ও ছাগল প্রভৃতি সমস্ত পশুর মধ্যে থেকে পঞ্চাশটি জীবের মধ্যে থেকে একটি জীব নাও এবং সদাপ্রভুর সমাগম তাঁবুর রক্ষাকারী লেবীয়দেরকে দাও।”

  16. গণনা ৩১:৩১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    মোশিকে সদাপ্রভু যেমন আদেশ করলেন, মোশি ও ইলীয়াসর যাজক সেই রকম করলেন।

  17. গণনা ৩১:৩২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    যোদ্ধাদের মাধ্যমে লুট করা জিনিসগুলি ছাড়া ঐ অপহৃত জীবগুলি ছয় লক্ষ পঁচাত্তর হাজার ভেড়া,

  18. গণনা ৩১:৩৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    বাহাত্তর হাজার গরু,

  19. গণনা ৩১:৩৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    একষট্টি হাজার গাধা,

  20. গণনা ৩১:৩৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর বত্রিশ হাজার স্ত্রীলোক, অর্থাৎ যারা কখনো কোনো পুরুষের সঙ্গে শোয় নি।

  21. গণনা ৩১:৩৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাতে যারা যুদ্ধে গিয়েছিল, তাদের প্রাপ্য অর্ধেক অংশের সংখ্যা হল তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো ভেড়া;

  22. গণনা ৩১:৩৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    সেই ভেড়া থেকে সদাপ্রভুর অংশ হল ছয়শো পঁচাত্তরটি ভেড়া।

  23. গণনা ৩১:৩৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ষাঁড় ছিল ছত্রিশ হাজার, তাদের মধ্যে বাহাত্তরটি হল সদাপ্রভুর কর।

  24. গণনা ৩১:৩৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    গাধা ছিল ত্রিশ হাজার পাঁচশো, তাদের মধ্যে সদাপ্রভুর কর হল একষট্টিটি।

  25. গণনা ৩১:৪০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    স্ত্রীলোক ছিল ষোল হাজার, তাদের মধ্যে সদাপ্রভুর কর হল বত্রিশ জন।