মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ৩২:১২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    শুধু কনিসীয় যিফুন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় তা দেখবে, কারণ তারাই সম্পূর্ণ ভাবে সদাপ্রভুর অনুগত হয়েছে’।

  2. গণনা ৩২:১৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর রাগ জ্বলে উঠলো, আর তিনি চল্লিশ বছর পর্যন্ত, সদাপ্রভুর দৃষ্টিতে খারাপ কাজ করা সমস্ত লোকের শেষ না হওয়া পর্যন্ত, তাদেরকে মরুপ্রান্তে ভ্রমণ করালেন।

  3. গণনা ৩২:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর দেখ, ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভয়ানক রাগ আরও বেড়ে যাওয়ার জন্য, পাপী লোকেদের বংশ যে তোমরা, তোমরা তোমাদের বাবার জায়গায় উঠেছ।

  4. গণনা ৩২:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কারণ যদি তোমরা তাঁর অনুসরণ না করে ফিরে যাও, তবে তিনি পুনরায় ইস্রায়েলকে মরুপ্রান্তে পরিত্যাগ করবেন, তাতে তোমরা এইসব লোককে বিনষ্ট করবে।”

  5. গণনা ৩২:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তখন তারা তাঁর কাছে এসে বলল, “আমরা এই স্থানে আমাদের পশুদের জন্য মেষবাথান ও আমাদের বালকবালিকাদের জন্য শহর তৈরী করব।

  6. গণনা ৩২:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আমরা যতদিন ইস্রায়েল সন্তানদের নিজের তৈরী না করি, ততদিন সজ্জিত হয়ে তাদের আগে আগে গমন করব; শুধু আমাদের বালকবালিকারা দেশে বসবাসীদের ভয়ে সুরক্ষিত শহরে বাস করবে।

  7. গণনা ৩২:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে যতক্ষণ নিজেদের অধিকার না পায়, ততক্ষণ আমরা নিজেদের পরিবারের কাছে ফিরে আসব না।

  8. গণনা ৩২:১৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমরা যর্দ্দনের অন্য পারে তাদের সঙ্গে অধিকার নেব না, কারণ যর্দ্দনের এই পূর্বপারে আমরা অধিকার পেয়েছি।”

  9. গণনা ৩২:২০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    মোশি তাদেরকে বললেন, “তোমরা যদি এই কাজ কর, যদি সজ্জিত হয়ে সদাপ্রভুর সামনে যুদ্ধ করতে যাও

  10. গণনা ৩২:২১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং তিনি যতদিন তাঁর শত্রুদেরকে নিজের কাছ থেকে অধিকারচ্যুত না করেন, ততদিন যদি তোমরা প্রত্যেকে সজ্জিত হয়ে সদাপ্রভুর সামনে যর্দ্দন পার হও

  11. গণনা ৩২:২২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং দেশ সদাপ্রভুর বশীভূত হয়, তখন তোমরা ফিরে আসবে এবং সদাপ্রভুর ও ইস্রায়েলের কাছে নির্দোষ হবে, আর সদাপ্রভুর সামনে তোমরা এই দেশের অধিকারী হবে।

  12. গণনা ৩২:২৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি তেমন না কর, তবে দেখ, তোমরা সদাপ্রভুর কাছে পাপ করলে এবং নিশ্চয় জেনো, তোমাদের পাপ তোমাদেরকে ধরবে।

  13. গণনা ৩২:২৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা নিজেদের বালকবালিকাদের জন্য শহর ও ভেড়াদের জন্য বাথান তৈরী কর এবং নিজেদের কথামত কাজ কর।”

  14. গণনা ৩২:২৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তখন গাদ সন্তানরা ও রূবেণ সন্তানরা মোশিকে বলল, “আমাদের প্রভু যে আদেশ করলেন, আপনার দাস আমরা তাই করব।

  15. গণনা ৩২:২৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আমাদের বালকবালিকারা, আমাদের স্ত্রীলোকেরা, আমাদের পালগুলি ও আমাদের সমস্ত পশুধন এখানে গিলিয়দের শহরগুলিতে থাকবে।

  16. গণনা ৩২:২৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর আমাদের প্রভুর বাক্য অনুসারে আপনার এই দাসেরা, সজ্জিত প্রত্যেক জন যুদ্ধ করতে সদাপ্রভুকে পার হয়ে যাবে।”

  17. গণনা ৩২:২৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তখন মোশি তাদের বিষয়ে ইলীয়াসর যাজককে, নূনের ছেলে যিহোশূয়কে ও ইস্রায়েল সন্তানদের বংশগুলির পূর্বপুরুষদের নেতাকে আদেশ করলেন।

  18. গণনা ৩২:২৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    মোশি তাদেরকে বললেন, “গাদ সন্তানরা ও রূবেণ সন্তানরা, যুদ্ধের জন্য সজ্জিত প্রত্যেক জন যদি তোমাদের সঙ্গে সদাপ্রভুর সামনে যর্দ্দন পার হয়, তবে তোমাদের সামনে দেশ বশীভূত হওয়ার পর তোমরা অধিকারের জন্য তাদেরকে গিলিয়দ দেশ দেবে।

  19. গণনা ৩২:৩০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি তারা সজ্জিত হয়ে তোমাদের সঙ্গে পার না হয়, তবে তারা তোমাদের মধ্যে কনান দেশের অধিকার পাবে।”

  20. গণনা ৩২:৩১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    পরে গাদ সন্তানরা ও রূবেণ সন্তানরা উত্তর দিল, “সদাপ্রভু আপনার এই দাসদেরকে যা বলেছেন, আমরা তাই করব।

  21. গণনা ৩২:৩২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আমরা সজ্জিত হয়ে সদাপ্রভুর সামনে পার হয়ে কনান দেশে যাব; আর যর্দ্দনের পূর্বপারে আমাদের অধিকার নির্দিষ্ট হয়ে রইল।”

  22. গণনা ৩২:৩৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    পরে মোশি তাদেরকে, অর্থাৎ গাদ সন্তানদের, রূবেণ সন্তানদের ও যোষেফের ছেলে মনঃশির অর্ধেক বংশকে ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমা সমেত সেখানকার শহরগুলি অর্থাৎ দেশের চারদিকের শহরগুলি দিলেন।

  23. গণনা ৩২:৩৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,

  24. গণনা ৩২:৩৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    অটরোত শোফন, যাসের, যগবিহ,

  25. গণনা ৩২:৩৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    বৈৎ-নিম্রা ও বৈৎ-হারণ, এইসব দেওয়ালে ঘেরা শহর ও মেষবাথান তৈরী করল।