মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. রিম্মোণ পেরস থেকে যাত্রা করে লিব্‌নাতে শিবির স্থাপন করল।

  2. লিব্‌না থেকে যাত্রা করে রিস্সাতে শিবির স্থাপন করল।

  3. রিস্সা থেকে যাত্রা করে কহেলাথায় শিবির স্থাপন করল।

  4. কহেলাথা থেকে যাত্রা করে শেফর পর্বতে শিবির স্থাপন করল।

  5. শেফর পর্বত থেকে যাত্রা করে হরাদাতে শিবির স্থাপন করল।

  6. হরাদা থেকে যাত্রা করে মখেলোতে শিবির স্থাপন করল।

  7. মখেলোৎ থেকে যাত্রা করে তহতে শিবির স্থাপন করল।

  8. তহৎ থেকে যাত্রা করে তেরহে শিবির স্থাপন করল।

  9. তেরহ থেকে যাত্রা করে মিৎকাতে শিবির স্থাপন করল।

  10. মিৎকা থেকে যাত্রা করে হশ্মোনাতে শিবির স্থাপন করল।

  11. হশ্মোনা থেকে যাত্রা করে মোষেরোতে শিবির স্থাপন করল।

  12. মোষেরোৎ থেকে যাত্রা করে বনে-য়াকনে শিবির স্থাপন করল।

  13. বনে-য়াকন থেকে যাত্রা করে হোর্-হগিদ্গদে শিবির স্থাপন করল।

  14. হোর্-হগিদ্গদ থেকে যাত্রা করে যট্ বাথাতে শিবির স্থাপন করল।

  15. যট-বাথা থেকে যাত্রা করে অব্রোণাতে শিবির স্থাপন করল।

  16. অব্রোণা থেকে যাত্রা করে ইৎসিয়োন গেবরে শিবির স্থাপন করল।

  17. ইৎসিয়োন গেবর থেকে যাত্রা করে সিন মরুপ্রান্তে অর্থাৎ কাদেশে শিবির স্থাপন করল।

  18. কাদেশ থেকে যাত্রা করে ইদোম দেশের শেষে অবস্থিত হোর পর্বতে শিবির স্থাপন করল।

  19. হারোণ যাজক সদাপ্রভুর আদেশ অনুসারে হোর পর্বতে উঠে মিশর থেকে ইস্রায়েল সন্তানদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনের সেখানে মারা গেলেন।

  20. হোর পর্বতে হারোণের মৃত্যুর দিন তাঁর একশো তেইশ বছর বয়স হয়েছিল।

  21. কনান দেশের দক্ষিণ অঞ্চলে বসবাসকারী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল সন্তানদের আসার খবর শুনলেন।

  22. তারা হোর পর্বত থেকে যাত্রা করে সল্মোনাতে শিবির স্থাপন করল।

  23. সলমোনা থেকে যাত্রা করে পূনোনে শিবির স্থাপন করল।

  24. পূনোন থেকে যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করল।

  25. ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল।