- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- গণনা ৩৪:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
কারণ নিজেদের পূর্বপুরুষদের বংশ অনুসারে রূবেণ সন্তানদের বংশ, নিজেদের পূর্বপুরুষদের বংশ অনুসারে গাদ সন্তানদের বংশ নিজের অধিকার পেয়েছে ও মনঃশির অর্ধেক বংশও পেয়েছে।
- গণনা ৩৪:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পূর্বপারে সূর্য্যোদয়ের দিকে সেই আড়াই বংশ নিজেদের অধিকার পেয়েছে।”
- গণনা ৩৪:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ৩৪:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
“যারা তোমাদের অধিকারের জন্য দেশ ভাগ করে দেবে, তাদের নাম এই; ইলীয়াসর যাজক ও নূনের ছেলে যিহোশূয়।
- গণনা ৩৪:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তোমরা প্রত্যেক বংশ থেকে একজন করে নেতাকে দেশ ভাগ করার জন্য গ্রহণ করবে।
- গণনা ৩৪:১৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
সেই ব্যক্তিদের নাম এই, যিহূদা বংশের যিফূন্নির ছেলে কালেব।
- গণনা ৩৪:২০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
শিমিয়োন সন্তানদের বংশের অম্মীহূদের ছেলে শমূয়েল।
- গণনা ৩৪:২১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
বিন্যামীন বংশের কিশ্লোনের ছেলে ইলীদদ।
- গণনা ৩৪:২২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
দান সন্তানদের বংশশের নেতা যগ্লির ছেলে বুক্কি।
- গণনা ৩৪:২৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যোষেফের ছেলেদের মধ্যে মনঃশি সন্তানদের বংশের নেতা এফোদের ছেলে হন্নীয়েল।
- গণনা ৩৪:২৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ইফ্রয়িম সন্তানদের বংশের নেতা শিপ্তনের ছেলে কমূয়েল।
- গণনা ৩৪:২৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
সবূলূন সন্তানদের বংশের নেতা পর্ণকের ছেলে ইলীষাফণ।
- গণনা ৩৪:২৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ইষাখর সন্তানদের বংশের নেতা অসসনের ছেলে পল্টিয়েল।
- গণনা ৩৪:২৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
আশের সন্তানদের বংশের নেতা শলোমির ছেলে অহীহূদ।
- গণনা ৩৪:২৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নপ্তালি সন্তানদের বংশের নেতা অম্মীহূদের ছেলে পদহেল।”
- গণনা ৩৪:২৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
কনান দেশে ইস্রায়েল সন্তানদের জন্য অধিকার ভাগ করে দিতে সদাপ্রভু এইসব লোককে আদেশ করলেন।
- গণনা ৩৫:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভু মোয়াবের উপভূমিতে যিরীহোর কাছে অবস্থিত যর্দনে মোশিকে বললেন,
- গণনা ৩৫:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, যেন তারা নিজেদের অধিকারের অংশ থেকে বাস করার জন্য কতকগুলি শহর লেবীয়দেরকে দেয়; তোমরা সেই সব শহরের সঙ্গে চারদিকের পশু চড়ানোর মাঠও লেবীয়দেরকে দেবে।
- গণনা ৩৫:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
লেবীয়েরা সেই শহরগুলিতে বসবাস করবে। সেই পশু চড়ানোর মাঠ তাদের গবাদি পশু, পশুপাল ও তাদের সমস্ত জীবের জন্য।
- গণনা ৩৫:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা শহরগুলির যেসব পশু চড়ানোর মাঠ লেবীয়দেরকে দেবে, তার পরিমাণ শহরের দেওয়ালের বাইরে চারদিকে হাজার হাত হবে।
- গণনা ৩৫:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা শহরের বাইরে তার পূর্বে সীমানা দুই হাজার হাত, দক্ষিণ সীমানা দুই হাজার হাত, পশ্চিম সীমানা দুই হাজার হাত ও উত্তর সীমানা দুই হাজার হাত পরিমাপ করবে; শহরটি মাঝখানে থাকবে। তাদের জন্য ওটা শহরের পশু চড়ানোর মাঠ হবে।
- গণনা ৩৫:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ হত্যাকারীদের পালানোর জন্য যে ছয়টি আশ্রয় শহর তোমরা দেবে, সেই সব এবং সেটা ছাড়া আরও বিয়াল্লিশটি শহর তোমরা লেবীয়দেরকে দেবে।
- গণনা ৩৫:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
মোট আটচল্লিশটি শহর ও সেইগুলির পশু চড়ানোর মাঠ লেবীয়দেরকে দেবে।
- গণনা ৩৫:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল সন্তানদের অধিকার থেকে সেই সমস্ত শহর দেবার দিনের তোমরা বেশি থেকে বেশি ও অল্প থেকে অল্প নেবে; প্রত্যেক বংশ নিজের পাওয়া অধিকার অনুসারে কতকগুলি শহর লেবীয়দেরকে দেবে।
- গণনা ৩৫:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোশিকে বললেন,