- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ১ করিন্থীয় ১৬:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ
¶ মাকিদনিয়া প্রদেশ দিয়ে যাত্রা সমাপ্ত হলেই আমি তোমাদের ওখানে যাব, কারণ আমি মাকিদনিয়া প্রদেশ দিয়ে যেতে প্রস্তুত আছি।
- ১ করিন্থীয় ১৬:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব, কি জানি, শীতকালও কাটাব; তাহলে আমি যেখানেই যাই, তোমরা আমাকে এগিয়ে দিয়ে আসতে পারবে।
- ১ করিন্থীয় ১৬:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কারণ তোমাদের সাথে এবার অল্প দিনের র সাক্ষাৎ করতে চাই না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু দিন থাকব।
- ১ করিন্থীয় ১৬:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষে আছি;
- ১ করিন্থীয় ১৬:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কারণ আমার জন্য এক চওড়া দরজা খোলা রয়েছে এবং কার্য্যসাধক অনেক।
- ১ করিন্থীয় ১৬:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ
তীমথীয় যদি আসেন, তবে দেখো, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কারণ যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কাজ করছেন; অতএব কেউ তাঁকে হেয় জ্ঞান না করুক।
- ১ করিন্থীয় ১৬:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কিন্তু তাঁকে শান্তিতে এগিয়ে দেবে, যেন তিনি আমার কাছে আসতে পারেন, কারণ আমি অপেক্ষা করছি যে, তিনি ভাইদের সাথে আসবেন।
- ১ করিন্থীয় ১৬:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর ভাই আপল্লোর বিষয়ে বলছি; আমি তাঁকে অনেক বিনতি করেছিলাম, যেন তিনি ভাইদের সাথে তোমাদের কাছে যান; কিন্তু এখন যেতে কোনোভাবে তাঁর ইচ্ছা হল না; সুযোগ পেলেই যাবেন।
- ১ করিন্থীয় ১৬:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ
তোমরা জেগে থাক, বিশ্বাসে দাঁড়িয়ে থাক, বীরত্ব দেখাও, বলবান হও।
- ১ করিন্থীয় ১৬:১৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ
তোমাদের সব কাজ প্রেমে হোক।
- ১ করিন্থীয় ১৬:১৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর হে ভাইয়েরা এবং বোনেরা, তোমাদেরকে নিবেদন করছি; তোমরা স্তিফানের আত্মীয়কে জান, তাঁরা আখায়া প্রদেশের অগ্রিমাংশ এবং পবিত্রদের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন;
- ১ করিন্থীয় ১৬:১৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ
তোমরাও এই ধরনের লোকদের এবং যতজন কাজে সাহায্য করেন, ও পরিশ্রম করেন, সেই সকলে বশবর্ত্তী হন।
- ১ করিন্থীয় ১৬:১৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ
স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আসার কারণে আমি আনন্দ করছি, কারণ তোমাদের ভুল তাঁরা পূর্ণ করেছেন;
- ১ করিন্থীয় ১৬:১৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কারণ তাঁরা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন। অতএব তোমরা এই ধরনের লোকদেরকে চিনে মান্য কর।
- ১ করিন্থীয় ১৬:১৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ
¶ এশিয়ার মণ্ডলী সব তোমাদেরকে অভিবাদন জানাচ্ছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁদের গৃহস্থিত মণ্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক অভিবাদন জানাচ্ছেন।
- ১ করিন্থীয় ১৬:২০আনু. ৫৯ খ্রিস্টাব্দ
ভাই এবং বোনেরা সবাই তোমাদেরকে অভিবাদন জানাচ্ছেন। তোমরা পবিত্র চুম্বনে একে অপরকে অভিবাদন কর।
- ১ করিন্থীয় ১৬:২১আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আমি পৌল নিজের হাতে লিখলাম।
- ১ করিন্থীয় ১৬:২২আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কোনো ব্যক্তি যদি প্রভুকে না ভালবাসে, তবে সে শাপগ্রস্ত হোক; মারাণ আথা [প্রভু আসছেন]
- ১ করিন্থীয় ১৬:২৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সাথে থাকুক।
- ১ করিন্থীয় ১৬:২৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ
খ্রীষ্ট যীশুতে আমার ভালবাসা তোমাদের সবার সাথে থাকুক। আমেন।
- ২ করিন্থীয় ১:১আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত হয়েছি এবং ভাই তীমথিয় ও করিন্থ শহরে ঈশ্বরের যে আছে মণ্ডলী এবং সমস্ত আখায়া প্রদেশে যে সমস্ত পবিত্র লোক আছেন, তাঁদের সবার কাছে এই চিঠি লিখলাম।
- ২ করিন্থীয় ১:২আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্ত্তী হোক।
- ২ করিন্থীয় ১:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বরও পিতা, তিনিই দয়ার পিতা এবং সব সান্ত্বনার ঈশ্বর;
- ২ করিন্থীয় ১:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
তিনি সব দুঃখ কষ্টের দিন আমাদের সান্ত্বনা দেন, যেন আমরা নিজেরাও ঈশ্বর থেকে যে সান্ত্বনা পাই সেই সান্ত্বনা দিয়ে অন্যদেরকেও সান্ত্বনা দিতে পারি।
- ২ করিন্থীয় ১:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ খ্রীষ্টের দুঃখভোগের মত যেমন আমাদের প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট পেতে হয়, তেমনি খ্রীষ্টের মাধ্যমে আমরাও প্রচুর পরিমাণে সান্ত্বনা পাই।