মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ তিমথীয় ১:১আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ¶ পৌল, খ্রীষ্ট যীশুতে জীবনের প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত।

  2. ২ তিমথীয় ১:২আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আমার প্রিয় পুত্র তীমথিয়কে, পিতা ঈশ্বরও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমায় অনুগ্রহ, দয়া ও শান্তি দান করুন।

  3. ২ তিমথীয় ১:৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ঈশ্বর, যাঁর আরাধনা আমি বংশ পরম্পরায় শুচি বিবেকে করে থাকি, তাঁর ধন্যবাদ করি যে, আমার প্রার্থনায় সবদিন তোমাকে স্মরণ করি,

  4. ২ তিমথীয় ১:৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তোমার চোখের জলের কথা স্মরণ করে রাত দিন তোমাকে দেখার আকাঙ্খা করছি, যেন আনন্দে পূর্ণ হই,

  5. ২ তিমথীয় ১:৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তোমার হৃদয়ের প্রকৃত বিশ্বাসের কথা স্মরণ করছি, যা প্রথমে তোমার দিদিমা লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে বাস করত এবং আমার দৃঢ় বিশ্বাস যে, তা তোমার অন্তরেও বাস করছে।

  6. ২ তিমথীয় ১:৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    এই জন্য তোমাকে স্মরণ করিয়ে দিই যে, তোমার উপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার মধ্যে আছে, তা জাগিয়ে তোলো।

  7. ২ তিমথীয় ১:৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের মন্দ আত্মা দেননি, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন।

  8. ২ তিমথীয় ১:৮আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাঁর বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হয়ো না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সঙ্গে কষ্ট সহ্য কর,

  9. ২ তিমথীয় ১:৯আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তিনিই আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, আমাদের কাজ অনুযায়ী নয়, কিন্তু নিজের পরিকল্পনা ও অনুগ্রহ অনুযায়ী সব কিছু পূর্বকালে খ্রীষ্ট যীশুতে আমাদের দেওয়া হয়েছিল,

  10. ২ তিমথীয় ১:১০আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কিন্তু এখন আমাদের উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশুর আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছেন, যিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন এবং সুসমাচারের মাধ্যমে অনন্ত জীবন, যা কখনো শেষ হবে না তা আলোতে নিয়ে এসেছেন।

  11. ২ তিমথীয় ১:১১আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    সেই সুসমাচারের জন্য আমি প্রচারক, প্রেরিত ও শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি।

  12. ২ তিমথীয় ১:১২আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    এই জন্য এত দুঃখ সহ্য করছি, তবুও লজ্জিত হই না, কারণ যাকে বিশ্বাস করেছি, তাঁকে জানি এবং আমি নিশ্চিত যে, আমি তাঁর কাছে যা কিছু জমা রেখেছি (বা তিনি যে দায়িত্ব দিয়েছেন), তিনি সেই দিনের র জন্য তা রক্ষা করতে সমর্থ।

  13. ২ তিমথীয় ১:১৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তুমি আমার কাছে যা যা শুনেছ, সেই সত্য শিক্ষার আদর্শ খ্রীষ্ট যীশুর সম্মন্ধে বিশ্বাসে ও প্রেমে ধরে রাখ।

  14. ২ তিমথীয় ১:১৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ¶ তোমার কাছে যে মূল্যবান জিনিস জমা আছে, যা ঈশ্বর তোমায় সমর্পণ করেছেন, যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মার সাহায্যে তা রক্ষা কর।

  15. ২ তিমথীয় ১:১৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তুমি জান, আশিয়া প্রদেশে যারা আছে, তারা সবাই আমাকে একা ছেড়ে চলে গেছে, তাদের মধ্যে ফুগিল্ল ও হর্ম্মগিনিও আছে।

  16. ২ তিমথীয় ১:১৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    প্রভু অনীষিফরের পরিবারকে দয়া দান করুন, কারণ তিনি আমাকে অনেকবার সাহায্য করেছেন এবং আমি শিকলে বন্দী আছি বলে তিনি কখনো তার জন্য লজ্জিত হননি,

  17. ২ তিমথীয় ১:১৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    বরং তিনি রোম শহরে আসার পর ভাল করে অনুসন্ধান করে আমার সঙ্গে দেখা করেছিলেন,

  18. ২ তিমথীয় ১:১৮আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    প্রভু তাঁকে এই আশীর্বাদ করুন, যেন সেই দিন তিনি প্রভুর কাছে দয়া পান, আর ইফিষে তিনি কত সেবা করেছিলেন, তা তুমি ভাল করেই জানো।

  19. ২ তিমথীয় ২:১আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    ¶ অতএব, হে আমার পুত্র, তুমি খ্রীষ্ট যীশুর অনুগ্রহে বলবান হও।

  20. ২ তিমথীয় ২:২আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আর অনেক সাক্ষীর মুখে যে সমস্ত বাক্য আমার কাছে শুনেছ, সে সব এমন বিশ্বস্ত লোকদের কাছে সমর্পণ কর, যারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হবে।

  21. ২ তিমথীয় ২:৩আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    তুমি খ্রীষ্ট যীশুর উত্তম যোদ্ধার মত আমার সঙ্গে কষ্ট সহ্য কর।

  22. ২ তিমথীয় ২:৪আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    কেউ যুদ্ধ করার দিনের নিজেকে সাংসারিক জীবনে জড়াতে দেয় না, যেন তাকে যে ব্যক্তি যোদ্ধা করে নিযুক্ত করেছে, তাঁকে খুশি করতে পারে।

  23. ২ তিমথীয় ২:৫আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আবার কোন ব্যক্তি যদি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সে যদি ব্যবস্থা না মানে, তবে সে মুকুটে সম্মানিত হয় না।

  24. ২ তিমথীয় ২:৬আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    যে চাষী পরিশ্রম করে, সেই প্রথমে ফলের ভাগ পায়, এটা তার অধিকার।

  25. ২ তিমথীয় ২:৭আনু. ৬৬ খ্রিস্টাব্দ

    আমি যা বলি, সেই বিষয়ে চিন্তা কর, কারণ প্রভু সব বিষয়ে তোমাকে বুদ্ধি দেবেন।