মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ফিলেমন ১:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ আমি পৌল, খ্রীষ্ট যীশুর একজন বন্দী, আমাদের প্রিয় ও সহকর্মী প্রিয় ভাই ফিলীমনের কাছে,

  2. ফিলেমন ১:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং আমাদের বোন আপ্পিয়া এবং আমাদের সেনাপতি আর্খিপ্প ও তোমাদের বাড়ির মণ্ডলীর কাছে লিখিত পত্র এবং আমাদের ভাই তীমথিয়র অভিবাদন:

  3. ফিলেমন ১:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের পিতা ঈশ্বরও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপরে আসুক।

  4. ফিলেমন ১:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ আমি আমার প্রার্থনার দিন তোমার নাম স্মরণ করে সবদিন আমার ঈশ্বরকে ধন্যবাদ করে থাকি,

  5. ফিলেমন ১:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমার যে বিশ্বাস প্রভু যীশুর ওপর ও সব পবিত্র লোকের ওপরে ভালবাসা আছে, সে কথা আমি শুনতে পাচ্ছি।

  6. ফিলেমন ১:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি এই প্রার্থনা করি যে আমাদের ভেতরে যীশু খ্রীষ্টেতে যে সব সহভাগীতার জ্ঞান আছে যেন তোমার বিশ্বাসের অংশগ্রহণ খ্রীষ্টের উদ্দেশ্যে সেগুলি কার্য্যকারী হয়।

  7. ফিলেমন ১:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও সান্ত্বনা পেয়েছি এবং হে প্রিয় ভাই তোমার জন্য পবিত্র লোকদের হৃদয় সতেজ হয়েছে।

  8. ফিলেমন ১:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ এই জন্য তোমার যেটা করা উচিত সেই বিষয়ে আদেশ দিতে খ্রীষ্টেতে যদিও আমার পুরোপুরি সাহস আছে,

  9. ফিলেমন ১:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তবুও আমি প্রেমের সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করছি পৌলের মত সেই বৃদ্ধ লোক এখন আবার সেই খ্রীষ্ট যীশুর কারণে বন্দী।

  10. ফিলেমন ১:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি বন্দী অবস্থায় যাকে আত্মিক পিতা হিসাবে জন্ম দিয়েছি সেই ওনীষিমের বিষয়ে তোমার কাছে অনুরোধ করছি।

  11. ফিলেমন ১:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সে আগে তোমার কাছে লাভজনক ছিল না বটে কিন্তু এখন সে তোমার ও আমার দুইজনের কাছেই লাভজনক।

  12. ফিলেমন ১:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমার নিজের মনের মত প্রিয় লোককে তোমার কাছে ফিরিয়ে দিলাম।

  13. ফিলেমন ১:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি তাকে আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম, যেন সে সুসমাচারের বন্দী দশায় তোমার হয়ে আমার সেবা করে।

  14. ফিলেমন ১:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কিছু করতে চাই নি, যেন তোমার অনিচ্ছাকৃতভাবে না হয়, কিন্তু নিজের ইচ্ছায় যেন সব কিছু হয়।

  15. ফিলেমন ১:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিছু কালের জন্য সে তোমার কাছ থেকে আলাদা হয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য পেতে পার,

  16. ফিলেমন ১:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    একজন দাসের মত নয়, কিন্তু দাসের চেয়েও অধিক ভালো এবং প্রিয় ভাইয়ের মত, বিশেষ করে সে আমার দেহের এবং ঈশ্বরের উভয়ের বিষয়ে তোমার কাছে কত বেশি প্রিয়।

  17. ফিলেমন ১:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যদি তুমি আমাকে অংশীদার ভাব তবে আমার মত ভেবে তাকে গ্রহণ করো।

  18. ফিলেমন ১:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যদি সে তোমার কাছে কোন অন্যায় করে থাকে কিম্বা তোমার কাছ থেকে কিছু ধার করে তবে তা আমার হিসাবে লিখে রাখ।

  19. ফিলেমন ১:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি পৌল নিজের হাতে এইগুলি লিখলাম; আমি তোমাকে শোধ করে দেব আমি একথা বলতে চাই না যে তুমি আমার কাছে অনেক ঋণী।

  20. ফিলেমন ১:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    হ্যাঁ ভাই, প্রভুতে আমাকে আনন্দ করতে দাও এবং তুমি খ্রীষ্টেতে আমার হৃদয় সতেজ করো।

  21. ফিলেমন ১:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তুমি আজ্ঞা বহন করতে সক্ষম সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে বলে তোমাকে লিখলাম; যা বললাম তুমি তার থেকে বেশি করবে তা আমি জানি।

  22. ফিলেমন ১:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু আমার জন্য থাকার জায়গাও ঠিক করে রেখো কারণ আশা করছি, তোমাদের প্রার্থনার জন্য আমি তোমাদের কাছে আসার সুযোগ পাব।

  23. ফিলেমন ১:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ইপাফ্রা, খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দী তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে,

  24. ফিলেমন ১:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    মার্ক, আরিষ্টার্খ দীমা ও লূক, আমার এই সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছে।

  25. ফিলেমন ১:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সঙ্গে থাকুক। আমেন।