মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ১:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত হওয়ার জন্য যাকে ডাকা হয়েছে এবং ভাই সোস্থিনি

  2. ১ করিন্থীয় ১:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    করিন্থ শহরে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীকে, খ্রীষ্ট যীশু যাদের পবিত্র করেছেন ও যাদের পবিত্র হওয়ার জন্য ডেকেছেন তাঁদের এবং যারা সমস্ত জায়গায় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাঁদের সবাইকে এই চিঠি লিখছি; তিনি তাঁদের এবং আমাদের প্রভু।

  3. ১ করিন্থীয় ১:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন।

  4. ১ করিন্থীয় ১:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ ঈশ্বরের যে অনুগ্রহ খ্রীষ্ট যীশুতে তোমাদেরকে দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমাদের বিষয়ে সবদিন ঈশ্বরের ধন্যবাদ করছি;

  5. ১ করিন্থীয় ১:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ তাঁর দ্বারা তোমরা সব বিষয়ে, সমস্ত কথাবার্তায় ও সমস্ত জ্ঞানে ধনবান (সমৃদ্ধ) হয়েছ।

  6. ১ করিন্থীয় ১:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তিনি তোমাদের সমস্ত জ্ঞানে ধনবান করেছে, এই ভাবে খ্রীষ্টের সাক্ষ্য তোমাদের মধ্যে সুনিশ্চিত (দৃঢ়) করা হয়েছে।

  7. ১ করিন্থীয় ১:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এই জন্য তোমরা কোন আত্মিক দানে পিছিয়ে পড়নি; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করছ;

  8. ১ করিন্থীয় ১:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর তিনি তোমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনের যেন নির্দোষ থাক।

  9. ১ করিন্থীয় ১:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ঈশ্বর বিশ্বস্ত, যাঁর মাধ্যমে তোমরা তাঁর পুত্র, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সহভাগীতার জন্য ডাকা হয়েছে।

  10. ১ করিন্থীয় ১:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু হে ভাই এবং বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমরা সবাই একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু যেন তোমাদের এক মন হয় ও বিচারে একমত হও।

  11. ১ করিন্থীয় ১:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ, হে আমার ভাইয়েরা, আমি ক্লোয়ীর পরিবারের লোকেদের কাছ থেকে তোমাদের বিষয়ে খবর পেয়েছি যে, তোমাদের মধ্যে বিবাদ (দলাদলি) আছে।

  12. ১ করিন্থীয় ১:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি এই কথা বলছি যে, তোমরা সবাই বলে থাক, “আমি পৌলের,” আর আমি “আপল্লোর,” আর আমি “কৈফার,” আর আমি “খ্রীষ্টের।”

  13. ১ করিন্থীয় ১:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    খ্রীষ্ট কি ভাগ হয়েছেন? পৌল কি তোমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে? অথবা তোমরা কি পৌলের নামে বাপ্তিষ্ম নিয়েছ?

  14. ১ করিন্থীয় ১:১৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ঈশ্বরের ধন্যবাদ করি যে, আমি তোমাদের মধ্যে ক্রীষ্প ও গায়কে (গায়ুশ) ছাড়া আর কাউকেই বাপ্তিষ্ম দিই নি,

  15. ১ করিন্থীয় ১:১৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যেন কেউ না বলে যে, তোমরা আমার নামে বাপ্তিষ্ম নিয়েছ।

  16. ১ করিন্থীয় ১:১৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর স্তিফানের পরিবারের লোকদের বাপ্তিষ্ম দিয়েছি, আর কাউকে যে বাপ্তিষ্ম দিয়েছি, তা জানি না।

  17. ১ করিন্থীয় ১:১৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ খ্রীষ্ট আমাকে বাপ্তিষ্ম দেওয়ার জন্য পাঠান নি, কিন্তু সুসমাচার প্রচার করার জন্য; তা জ্ঞানের বাক্য নয়, যেন খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যু বিফলে না যায়।

  18. ১ করিন্থীয় ১:১৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ কারণ সেই খ্রীষ্টের ক্রুশের কথা, যারা ধ্বংস হচ্ছে, তাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রান পাচ্ছি যে আমরা আমাদের কাছে তা ঈশ্বরের মহা শক্তি।

  19. ১ করিন্থীয় ১:১৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ লেখা আছে, “আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব, বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব।”

  20. ১ করিন্থীয় ১:২০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    জ্ঞানীলোক কোথায়? ব্যবস্থার শিক্ষকরা কোথায়? এই যুগের যুক্তিবাদীরা (যারা তর্ক করে) কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি?

  21. ১ করিন্থীয় ১:২১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ, ঈশ্বরের জ্ঞানে যখন জগত তার নিজের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানতে পারে নি, তখন প্রচারের মূর্খতার মাধ্যমে বিশ্বাসকারীদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বরের সুবাসনা হল।

  22. ১ করিন্থীয় ১:২২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ ইহূদিরা আশ্চর্য্য চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের খোঁজ করে;

  23. ১ করিন্থীয় ১:২৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমারা ক্রুশে হত খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহূদিদের কাছে বাধার মতো ও অইহূদিদের (গ্রীকদের) কাছে মূর্খতার মতো,

  24. ১ করিন্থীয় ১:২৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যিহূদী ও গ্রীক, যাদের ডাকা হয়েছে তাদের সবার কাছে খ্রীষ্ট ঈশ্বরেরই মহাশক্তি ও ঈশ্বরেরই জ্ঞান।

  25. ১ করিন্থীয় ১:২৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বরের যে মূর্খতা, তা মানুষের জ্ঞানের থেকে বেশি জ্ঞানী এবং ঈশ্বরের যে দুর্বলতা, তা মানুষের শক্তির থেকে বেশি শক্তিশালী।